বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবিতে প্রাণ হারালেন পাঁচ ম‍ৎস্যজীবী

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ট্রলার ডুবে মৃত্যু হল পাঁচ মৎস্যজীবীর। বরগুনার পাথরঘাটার ‘এফবি বরকত’ নামে একটি মাছ ধরার ট্রলার সোমবার গভীর সমুদ্রে প্রবল ঢেউয়ের ধাক্কায় ডুবে যায়। নিখোঁজ হওয়ার প্রায় ২২ ঘণ্টা পর মঙ্গলবার পাঁচ মৎস্যজীবীর দেহ উদ্ধার করা হয়েছে।

ট্রলারটির মালিক ও মাঝি বাদল মোল্লা জানিয়েছেন, গভীর সমুদ্র থেকে পাঁচজনের দেহ উদ্ধার করে একটি মাছ ধরার ট্রলার উপকূলের দিকে রওনা দিয়েছে। পাথরঘাটায় পৌঁছতে আরও প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে। জানা গিয়েছে, দুর্ঘটনার সময় ট্রলারে মোট ১৩ জন মৎস্যজীবী ছিলেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে আচমকা প্রবল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। দুর্ঘটনার পর আট জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও নিখোঁজ ছিলেন আরও পাঁচ জন। মৃত মৎস্যজীবীরা হলেন নুর আলম (৩৭), কাওসার (৩০), সাইকুল (৩৩), ইব্রাহিম (২৮) এবং বেল্লাল (২২)। তাঁদের বাড়ি পাথরঘাটা সদর ইউনিয়নের বিভিন্ন এলাকায়।

আরও পড়ুনঃ বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

উদ্ধার হওয়া মৎস্যজীবী তথা ট্রলারের রাঁধুনি ইউনুস মোল্লা জানান, দুর্ঘটনার সময় সমুদ্রে প্রবল ঝড় চলছিল। কয়েক জন মৎস্যজীবী ট্রলারের ভিতরে বিশ্রাম নিচ্ছিলেন। আচমকা বিশাল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। প্রায় দু’ঘণ্টা সমুদ্রে ভেসে থাকার পর অন্য একটি মাছ ধরার ট্রলারের সাহায্যে আট জন প্রাণে বাঁচেন। নিখোঁজদের সন্ধানে মৎস্যজীবী ট্রলার মালিকদের সংগঠনের তরফে সমুদ্রে তল্লাশি চালানো হয়। শেষ পর্যন্ত মঙ্গলবার পাঁচ জনের দেহের সন্ধান মেলে। জানা গিয়েছে, দেহগুলি উপকূলে পৌঁছনোর পর প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করা হবে বলে ।

ওজন তুলতে গিয়ে ভারসাম্য হারিয়ে বিচারকদের গায়ে পড়ল রোবট, তারপর….

‘আত্মসমর্পণ করুন’, কাউন্সিলরকে খুনের মামলায় শেখ হাসিনাকে নির্দেশ যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের

‘দুর্নীতির সামান্যতম প্রমাণ পেলেই আইনি ব্যবস্থা,’ কর্মীদের বার্তা শমীকের

বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

‘সংস্কৃতি নারীর মনে থাকে, পোশাকে নয়’, রাখি-বিজ্ঞাপন বিতর্কে মুখ খুললেন কৃতি

৩ বছর বয়সী শিশুকে ধর্ষণ-হত্যার ঘটনায় উত্তাল নেপাল, দেশজুড়ে বিক্ষোভ

‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের

প্রেমের টানে বাংলাদেশ থেকে হাবড়ায় যুবতী, প্রেমিক বিয়েতে আপত্তি জানাতেই ধুন্ধুমার

‘আর ফুটপাথে থাকতে হবে না’, পার্কস্ট্রিটে দুধ গরমের বিতর্কে সীতাদেবীকে আশ্বাস শুভেন্দুর

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

SIR মামলায় বড় উদ্বেগ সুপ্রিম কোর্টের, ৩৮ লক্ষ আবেদনের নিষ্পত্তি নিয়ে প্রশ্ন

চিনির দামে লাগাম টানতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, আমদানির নিয়মে বদল

১,৫০০ কর্মী নিয়ে সভা করতে তৃণমূলের দুই গোষ্ঠীকে নির্দেশ হাইকোর্টের