বড় ধাক্কা! তরুণ তেজপালকে ২ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: সুপ্রিম কোর্ট থেকে বড় ধাক্কা খেলেন তেহেলকার প্রাক্তন প্রধান সম্পাদক তরুণ তেজপাল। শীর্ষ আদালত তাঁকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে। তেজপাল আত্মসমর্পণ থেকে অব্যাহতি চেয়েছিলেন, কিন্তু আদালত তাঁর আবেদন প্রত্যাখ্যান করেছে। আদালতের নির্দেশ ২২ সেপ্টেম্বরের মধ্যে আত্মসমর্পণ করে আদালতে  আত্নসমর্পণের সার্টিফিকেট  জমা দিতে হবে। এরপর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হবে।  

২০১৩ সালের ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তরুণ তেজপাল। তেজপালের হয়ে প্রবীণ সিনিয়র আইনজীবী কপিল সিব্বল আদালতে যুক্তি দেন, আত্মসমর্পণ না করেও যেন তাঁর আপিলের শুনানি করা হয়। কিন্তু সেই আবেদন গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট। গোয়া সরকারের পক্ষে সলিসিটর জেনারেল তুষার মেহতা জানান, আত্মসমর্পণ না করলে কিংবা আত্মসমর্পণ থেকে অব্যাহতি না পেলে তাঁর আপিলের শুনানি করা সম্ভব নয়। আদালত তুষার মেহতার যুক্তি গ্রহণ করে তেজপালকে দুই সপ্তাহের মধ্যে আত্মসমর্পণ করার নির্দেশ দেয়।

আরও পড়ুন: ‘সবার ঘুম ভাঙিয়ে দেব,’ নাম না করে ঋতব্রতদের হুঁশিয়ারি কল্যাণের 

ঘটনার সূত্রপাত ২০১৩ সালে গোয়ায় তেহেলকার একটি অনুষ্ঠানের সময়। এক প্রাক্তন মহিলা সহকর্মী তেজপালের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন। ২০২১ সালে গোয়ার সেশনস কোর্ট তাঁকে বেকসুর খালাস করেছিল। পরে সেই রায়ের বিরুদ্ধে গোয়া সরকার বম্বে হাই কোর্টে আবেদন করে। চলতি বছরের ৬  অগস্ট বম্বে হাই কোর্টের গোয়া বেঞ্চ নিম্ন আদালতের  মুক্তির রায় উল্টে দিয়ে তেজপালকে দোষী সাব্যস্ত করে এবং ১০ বছরের কারাদণ্ডের সাজা শোনায়। এরপর সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেন তেজপাল। একইসঙ্গে গোয়া সরকারও তাঁর সাজা বাড়িয়ে আমৃত্যু কারাদণ্ড  দেওয়ার আবেদন জানিয়েছে।    

 

WhatsApp-এ সিকিউরিটি আপডেট, জেনে নিন একাধিক নতুন ফিচার

জিটি রোডে ভয়াবহ দুর্ঘটনা! বাইক-চারচাকার সংঘর্ষে মৃত ১

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

যাত্রী সুবিধার্থে পুনরায় চালু হল হাওড়া-জলেশ্বর মেমু, জানুন কোথা থেকে চলবে ট্রেন?

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

ক্লাবের ঘর ভাড়া নিয়ে অবৈধ গ্যাসের ব্যবসা, দরজা ভেঙে উদ্ধার ১৪ সিলিন্ডার, পলাতক অভিযুক্ত

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

আকস্মিক বন্যায় বিধ্বস্ত নেপাল, নিখোঁজ ১০৫ ভারতীয় পর্যটক

‘ক্ষমতার অপব্যবহার’, রাজস্থান হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিকে অপসারণের দাবি সুপ্রিম কোর্টের বিচারপতির

মালদা মেডিকেল কলেজে একদিনেই ১০ শিশুর মৃত্যু, রিপোর্ট তলব স্বাস্থ্য দফতরের

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক

আইসিসি র‍্যাঙ্কিংয়ে বড় অঘটন! প্রথম স্থান হারালেন বুমরাহ, জায়গা নিলেন কে?

এক ঝটকায় নিশ্চিহ্ন গোটা গ্রাম! তিব্বত সীমান্তে নেপালে ভয়াবহ হড়পা বান, মৃত ৮