হিরো আলমকে রাস্তায় ফেলে বেধড়ক মার আওয়ামি লিগের কর্মীদের

সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন হিরো আলমের নির্বাচনী এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঢাকা-১৭ (Dhaka 17) আসনের উপনির্বাচনে নির্দল প্রার্থী হয়েছেন অভিনেতা হিরো আলম (Hero Alam)। সোমবার এই কেন্দ্রে ভোটগ্রহণ চলাকালীন হিরো আলমের নির্বাচনী এজেন্টকে ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছিল। এবার আক্রান্ত হলেন খোদ প্রার্থী হিরো আলম ওরফে আশরাফুল হোসেন আলম। সোমবার ভোট কেন্দ্রে যাওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল আওয়ামি লিগের কর্মীদের হাতে মার খেলেন এই জনপ্রিয় ইউটিউবার। তাঁকে রাস্তায় ফেলে আওয়ামি লিগের কর্মীরা বেধড়ক পিটিয়েছে বলে অভিযোগ উঠেছে।

সোমবার বেলা ৩টে নাগাদ ঢাকার বনানী এলাকার বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শনে যান হিরো আলম। ভোটকেন্দ্রের ভেতর থেকে তাঁকে তাড়া করে বাইরে আনে নৌকা শিবিরের লোকজন। এদিকে আক্রমণ থেকে বাঁচতে প্রাণ হাতে নিয়ে দৌড়তে থাকেন হিরো। কিন্তু কিছুক্ষণের মধ্যে তাঁকে ধরে ফেলেন আওয়ামি লিগের কর্মীরা। হিরো আলমকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে এলোপাথাড়ি লাথি, কিল, চড় মারতে থাকেন তাঁরা। ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একতারা চিহ্নে নির্দল প্রার্থী হয়েছেন হিরো আলম। এদিন তাঁর উপর হামলার ঘটনা নিয়ে ভোটের দায়িত্বে থাকা রিটার্নিং অফিসার বলেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা হচ্ছে।

প্রসঙ্গত ঢাকা-১৭ আসনে সংসদ সদস্য পদে ৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন— নৌকা প্রতীকে আওয়ামী লীগের মোহাম্মদ আলী আরাফাত, লাঙল প্রতীকে জাতীয় পার্টির সিকদার আনিসুর রহমান, একতারা প্রতীকে নির্দল প্রার্থী আশরাফুল হোসেন আলম (হিরো আলম), গোলাপ ফুল প্রতীকে জাকের পার্টির কাজী রশিদুল হাসান, ছড়ি প্রতীকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আক্তার হোসেন, ট্রাক প্রতীকে স্বতন্ত্র তরিকুল ইসলাম ভূঁইয়া, ডাব প্রতীকে বাংলাদেশ কংগ্রেসের রেজাউল করিম স্বপন ও সোনালী আঁশ প্রতীকে তৃণমূল বিএনপির শেখ হাবিবুর রহমান। এই আসনে ভোটকেন্দ্র আছে ১২৫টি এবং ভোটার রয়েছে ৩ লাখ ২৫ হাজার ২০৫ জন।

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?