মিলল সবুজ সংকেত! মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন হিরো আলম

অবশেষে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকাঃ অবশেষে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ পেলেন বাংলাদেশের আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম। ভোটপ্রার্থী হিসেবে উচ্চ আদালতের রায় পেয়েছেন আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। অর্থাৎ মনোনয়নপত্র জমা দেওয়ার ক্ষেত্রে তাঁর যে বাধা ছিল, তা কেটে গিয়েছে। এর আগে নির্দল প্রার্থী হিসেবে ভোটে লড়াইয়ের ঘোষণা দিয়েছিলেন তিনি। কিন্তু ভোটে লড়াইয়ের পর থেকেই প্রাণনাশের হুমকি পাচ্ছিলেন হিরো আলম। সেই কারণে তিনি নিরাপত্তা রক্ষীও চেয়েছিলেন। হিরো আলম জানিয়েছেন, নির্বাচনে অংশ নেবেন নির্দল প্রার্থী হিসেবে। এরপর থেকেই বিভিন্নভাবে তিনি খুনের হুমকি পাচ্ছেন।

ইতিমধ্যে ৪টি দল তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তারমধ্যে রয়েছে, গণঅধিকার পরিষদ, আমজনতার দল, বাংলাদেশ লেবার পার্টি ও বাংলাদেশ শ্রমজীবী পার্টি। কিন্তু কোন দলের সঙ্গে তিনি নির্বাচনে অংশ নেবেন, সেই বিষয়ে এখনি কিছু বলতে নারাজ তিনি। তাঁর কথায়, মানুষের পাশে থেকে কাজ করতে চান তিনি। তাই জনগণের জন্য উন্নতির লক্ষ্যে যে কাজ করবে তার হয়েই কাজ করবেন। তিনি ঢাকা ও বগুড়া—এই দুটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছেন বলে সূত্রের খবর। তবে নির্দল প্রার্থী হিসেবে ঘোষণা করলেও মনোনয়নপত্র সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন তিনি। তাই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ নিয়ে হাইকোর্টের আপিল বিভাগে আবেদন জানিয়ে ছিলেন। অবশেষে সোমবার হাইকোর্ট ইতিবাচক সিদ্ধান্ত প্রদান করেছেন। আর আদালতের এই রায়কে ন্যায়বিচারের বিজয় হিসেবে দেখছেন হিরো আলম ও তাঁর সমর্থকরা।

সোমবার (১২ জানুয়ারি) স্যোশাল মিডিয়ায় একটি পোস্ট করে হিরো আলম রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তিনি বলেছেন, ‘আলহামদুলিল্লাহ হাইকোর্ট থেকে আপিলে রায় পেয়েছি মনোনয়নপত্র জমা নেওয়ার।’ এরপর থেকেই তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন হিরো আলমের সমর্থকরা। উল্লেখ্য, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবারের মতো বগুড়া থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেছিলেন।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6