নতুন রাজনৈতিক দল করছেন হিরো আলম

হিরো আলমের মত, সমাজ পাল্টাতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের (Bangladesh) রাজনীতিতে (Politics) নতুন দল (New Political Party) তৈরি করার ইচ্ছে প্রকাশ করলেন অভিনেতা হিরো আলম (Hero Alam)। শুক্রবার এক সংবাদমাধ্যমে (Media) হিরো আলম জানান, আর অন্য কোনও রাজনৈতিক দলে যোগ দেবেন না তিনি। বরং নিজেই নতুন রাজনৈতিক দল গঠন করতে চান।

প্রসঙ্গত সম্প্রতি বগুড়ার দুটি আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। কিন্তু নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন। আর তার পর ভবিষ্যতে নিজেই নতুন দল গঠন করার ইচ্ছে প্রকাশ করলেন। শুক্রবার এক সংবাদমাধ্যমে অভিনেতা হিরো আলম বলেন, বর্তমানে বাংলাদেশে যে সমস্ত রাজনৈতিক দল আছে, সব একই রকমভাবে চলছে। রাজনৈতিক দল করলে পরিবর্তন আনতে চান তিনি। নতুন কিছু দিতে চান দেশকে। তিনি আরও বলেন, ‘আমি সব সময় জনসেবা করা পছন্দ করি। সেই উদ্দেশ্য থেকেই রাজনীতি করা। ভোটের আগে বা পরে বড় কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত কোনো ধরনের যোগাযোগ করেনি। কোনো দলে যোগ দিব কি না, এখন পর্যন্ত ঠিক করিনি।’

ওই সাক্ষাৎকারে সাংবাদিক হিরো আলমের কাছে জানতে চান, তিনি নতুন কোনও দল করতে চান কি না, তার জবাবে অভিনেতা বলেন, ‘সবারই স্বপ্ন থাকে দল করার। আমারও নতুন দল করার ইচ্ছা আছে। আমি দল করলে নতুন কিছু নিয়ে আসব। কোনো হিংসা থাকবে না, বিবাদ থাকবে না, সুষ্ঠুমতো ভোট হবে। যার যাকে ভালো লাগবে, তাকে ভোট দিবেন। সমাজের জন্য কাজ করবেন।’ হিরো আলমের মত, সমাজ পাল্টাতে হলে সবার আগে রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে।

শ্রীরামপুরে সঙ্গী যুবতীর পেটে কাঁচি ঢুকিয়ে দিল যুবক , গ্রেফতার অভিযুক্ত

বাবা-মার চোখের আড়াল হতেই বিপত্তি! বাড়ির পাশের জলাশয়ে ডুবে মৃত্যু দেড় বছরের শিশুর

পোলার্ডের নতুন ইনিংস শুরু, মালিঙ্গা-সহ তিন কোচকে সরিয়ে দিল মুম্বই ইন্ডিয়ান্স

বোনের আত্মহত্যার শোকে তিন সন্তানকে নিয়ে কুয়োয় ঝাঁপ দিদির

দরজা খুলতেই ভয়াবহ দৃশ্য! একই ফ্ল্যাটে তিন ভাই-বোনকে যেভাবে দেখল পুলিশ…

‘বাংলাদেশ থেকে পালিয়ে আসা হিন্দুদের নাগরিকত্ব দেব’, রায়গঞ্জে ঘোষণা শুভেন্দুর

ঠান্ডা পানীয়ের সঙ্গে বিষ মিশিয়ে বন্ধুকে খুনের অভিযোগ, গোবরডাঙায় গ্রেফতার যুবক

ইউক্রেনের রেল স্টেশনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ল রুশ ড্রোন, নিহত কমপক্ষে ১৩

হাইকোর্টে বড় স্বস্তি রাজ্য সরকারের, কলকাতার পুরভোট নিয়ে অন্তর্বর্তী আদেশের আর্জি খারিজ

৬ জনকে খুনের দায়ে হাসিনার ঘনিষ্ঠকে মৃত্যুদণ্ড, গা ঢাকা দিয়ে রয়েছেন নিউটাউনে!

শেখ হাসিনার দেশত্যাগের দৃশ্য ক্যামেরাবন্দি করা বায়ুসেনা আধিকারিকের লাশ মিলল নদের জলে

স্বামী নয় অভিষেক শর্মার মঙ্গল কামনায় করবা চৌথ পালন করলেন তরুণী, ভাইরাল ভিডিও

মাটির নীচে টাকার পাহাড়! বাড়ির মধ্যে থেকে উদ্ধার কোটি কোটি টাকা

একসঙ্গে ১০টি ব্যালিস্টিক মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া, শুরু হবে নতুন কোনও যুদ্ধ?