৩৫ দিন অপেক্ষার পরে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের সময় পেলেন ভারতের রাষ্ট্রদূত

গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেছেন প্রণয় ভার্মা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দায়িত্ব নিতে গত ২২ সেপ্টেম্বর ঢাকায় পা রেখেছিলেন ভারতের নয়া রাষ্ট্রদূত প্রণয় ভার্মা। তার পরে রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করার জন্য নজিরবিহীনভাবে অপেক্ষা করতে হয়েছিল তাঁকে। শেষ পর্যন্ত ৩৫ দিন বাদে ভারতের নয়া রাষ্ট্রদূতকে পরিচয়পত্র পেশের জন্য সময় দিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি। গতকাল বৃহস্পতিবার বঙ্গভবনে গিয়ে নিজের পরিচয়পত্র পেশ করেছেন প্রণয় ভার্মা। তাঁকে রাষ্ট্রদূত হিসেবে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। অতীতে বন্ধু দেশের কোনও রাষ্ট্রদূতকে পরিচয়পত্র পেশের জন্য এত দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছিল কিনা, তা মনে করতে পারছেন না প্রবীণ কূটনীতিবিদরা।

গত সেপ্টেম্বর মাসেই ঢাকায় নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামীকে ব্রিটেনে পাঠানোর সিদ্ধান্ত নেয় নয়াদিল্লি। তাঁর জায়গায় পাঠানো হয় প্রণয় ভার্মাকে। ভারতের বিদেশ মন্ত্রণালয়ের পূর্ব এশিয়া বিভাগের মহাপরিচালক এবং ভারতের পরমাণু কূটনীতি বিভাগে দায়িত্ব পালনের পাশাপাশি ২০১৯ সালের ২৫ জুলাই ভিয়েতনামে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিয়ে যান। পেশাদার কূটনীতিক হিসেবে ফরেন সার্ভিসে যোগ দেওয়ার আগে প্রণয় ভার্মা টাটা স্টিলেও চাকরি করেছেন।

নিয়মানুযায়ী, কোনও দেশের রাষ্ট্রদূতকে দায়িত্ব নিতে হলে সেই দেশের রাষ্ট্রপ্রধানের কাছ থেকে অনুমতি নেওয়া হয়। ২২ সেপ্টেম্বর ঢাকায় পা দিয়েই রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাতকারের সময় চেয়ে আবেদন জানান ভারতের নয়া রাষ্ট্রদূত। কিন্তু বঙ্গভবন থেকে অনুমতি না পাওয়ায় নানা জল্পনা ছড়ায়। শেষ পর্যন্ত ৩৫ দিন বাদে প্রণয় ভার্মাকে দেখা করে পরিচয়পত্র পেশের অনুমতি দেন রাষ্ট্রপতি।

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

বারবার হজমের সমস্যায় ভুগছেন? জীবনযাত্রার সহজ পরিবর্তনেই দূর হবে ক্রনিক গ্যাস্ট্রাইটিস

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ, ৫ অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত জম্মু-কাশ্মীর পুলিশের

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী