চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কক্সবাজারে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম, গ্যালারিতে বসেই দেখা যাবে সমুদ্র

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার:  সমুদ্রের নৈসর্গিক সৌন্দর্যকে কাজে লাগিয়ে শ্রীলঙ্কায় গড়ে তোলা হয়েছে গল, ক্যান্ডির মতো আন্তর্জাতিক স্টেডিয়াম। অথচ বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত থাকা সত্বেও তা সঠিকভাবে ব্যবহার না হওয়ায় কিছুটা আক্ষেপ ছিল বাংলাদেশের ক্রীড়ামোদিদের। অবশেষে সেই আক্ষেপ ঘুচতে চলেছে। সৈকত শহর কক্সবাজারে আন্তর্জাতিক মানের স্টেডিয়াম নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। স্টেডিয়াম এমনভাবে নির্মাণ করা হবে যে, ক্রিকেট-ফুটবলের পাশাপাশি গ্যালারিতে বসে কক্সবাজার সমুদ্রসৈকতের সৌন্দর্যও উপভোগ করা যাবে। স্টেডিয়ামে ৫০ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পাবেন। স্টেডিয়ামের নামকরণ করা হচ্ছে দেশের অন্যতম ক্রীড়া সংগঠক তথা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের নামে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মুহাম্মদ সারওয়ার জাহান জানিয়েছেন, ‘কক্সবাজারের লাবণী পয়েন্টে স্টেডিয়ামটি গড়ে তোলা হবে। অন্য স্টেডিয়াম থেকে নতুন স্টেডিয়াম হবে সম্পূর্ণ আলাদা। স্টেডিয়ামের একদিক ফাঁকা রাখা হবে যাতে গ্যালারির সব দর্শক খেলার পাশাপাশি সমুদ্রসৈকতের ঢেউ ও সারি সারি ঝাউবন দেখতে পান।’ কক্সবাজারের সৈকত ঘেঁষে গড়ে ওঠা শেখ কামাল আন্তর্জাতিক মানের ক্রিকেট ও ফুটবল স্টেডিয়াম কমপ্লেক্সে শিক্ষার্থীদের জন্য প্রশিক্ষণ ভবন ছাড়াও আন্তর্জাতিক মানের হোটেল, জিমনেশিয়াম, সুইমিং জোন তৈরি করা হবে। ইতিমধ্যেই স্টেডিয়ামের মূল প্রকল্পের কাজ শুরু আগে সমীক্ষা চালানোর কাজ চলছে। আগামী ডিসেম্বর মাসেই সমীক্ষার কাজ শেষ হবে। ক্রিকেট কমপ্লেক্স নির্মাণের জন্য কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা মৌজায় ৪৯ দশমিক ১২ একর খাসজমি ইতিমধ্যেই জাতীয় ক্রীড়া পরিষদের হাতে তুলে দেওয়া হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালকের (পরিকল্পনা ও উন্নয়ন) কথায়, ‘কক্সবাজারে নতুন যে স্টেডিয়াম গড়ে উঠবে তা দৃষ্টিনন্দনের নিরিখে দেশের অন্যতম আকর্ষণীয় স্টেডিয়াম হবে। ওই স্টেডিয়ামকে ঘিরে যেমন কক্সবাজারে পর্যটকের সংখ্যা বাড়বে তেমনই হোটেল-মোটেলসহ নানা ব্যবসার উন্নয়ন ঘটবে। পাল্টে যাবে কক্সবাজারের চেহারা।’

Published by:

Share Link:

More Releted News:

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ভিমরুলের আক্রমণ থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ বৃদ্ধের, তারপর যা হল…

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ