দুই বছর বাদে ফের ঢাকায় কুমারী পুজো, উপচে পড়ল ভিড়

শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে সাত বছর বয়সী প্রীত ধরকে । তাকে মালিনী নামে পুজো করা হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের (Coronavirus) কারণে গত দুই বছর ঢাকায় কুমারী পুজো (Kumari Puja) হয়নি। আজ সোমবার রামকৃষ্ণ মিশন (Ramkrishna Mission), শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে (Shree Shree Radhagobindo & Shataneswary Mandir) ধুমধামের সঙ্গে কুমারী পুজো (Kumari Puja) অনুষ্ঠিত হল। আর সেই কুমারী পুজো (Kumari Puja) দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল।

হামলার আশঙ্কাকে পাত্তা না দিয়ে মহাষ্টমীর অঞ্জলি দিতে এদিন সকাল দিতেই ঢাকা সহ দেশের ৩২ হাজারের বেশি মণ্ডপে জড়ো হয়েছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা। ভিড় ছিল চোখে পড়ার মতো। ভিড় সামাল দিতে স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হয়। অধিকাংশ মণ্ডপেই সকাল সাড়ে দশটার মধ্যে অষ্টমীর পুজো ও অঞ্জলি পর্ব শেষ করা হয়। খানিক বিশ্রাম দিয়ে সন্ধিপুজোর আয়োজনে নেমে পড়েন পুজো আয়োজক ও পুরোহিতরা। অবশ্য রামকৃষ্ণ মিশন, শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দির সহ একাধিক মণ্ডপে সকাল এগারোটা নাগাদ কুমারী পুজো শুরু হয়। দুই বছর বাদে কুমারী পুজো অনুষ্ঠিত হওয়ায় তা দেখার জন্য ভিড় করেছিলেন হিন্দু ধর্মাবলম্বীরা।  

রাজধানীর পাথরঘাটায় শ্রীশ্রী রাধাগোবিন্দ ও শান্তনেশ্বরী মাতৃমন্দিরে সাত বছর বয়সী প্রীত ধরকে (Preet Dhar)। তাকে মালিনী (Malini) নামে পুজো করা হয়। শাস্ত্রমতে মালিনী নামে কুমারী পূজিত হলে ধন ও ঐশ্বর্য লাভ হয়। সেন্ট স্কলাস্টিকাস স্কুলের (St. Scolasticas School) প্রথম শ্রেণির পড়ুয়াকে মাতৃরূপে ফুল, চন্দন, বেলপাতা, তুলসী পাতা দিয়ে পুজো করা হয়। কুমারী পুজো পরিচালনা করেন শান্তন্বেশ্বরী মাতৃমন্দিরের পুরোহিত শ্রীমৎ শ্যামানন্দ দাস মোহন্ত মহারাজ। রামকৃষ্ণ মিশনে ছয় বছরের দেবপ্রিয়া চক্রবর্তী শ্রেষ্ঠাকে কুমারী হিসেবে পুজো করা হয়। 

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির