আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

জ্বালানির মূল্যবৃদ্ধির জের, এক ধাক্কায় ৩০ শতাংশ বাড়ল লঞ্চ ভাড়া

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: এ অনেকটাই মড়ার উপরে খাঁড়ার ঘা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে যখন সাধারণ মানুষ নাজেহাল তখনই এক ধাক্কায় ৩০ শতাংশ বাড়ানো হল লঞ্চ ভাড়া (Launch fare)। আজ মঙ্গলবার থেকেই ওই ভাড়া কার্যকর হবে বলে নৌপরিবহণ মন্ত্রকের (Ministry of Shipping) পক্ষ থেকে জানানো হয়েছে। ভাড়া বাড়ানোয় মালিকরা খুশি হলেও ক্ষুব্ধ সাধারণ মানুষ।

গত ৫ অগস্ট মধ্যরাত থেকেই জ্বালানি তেলের (Fuel Price) দাম এক ধাক্কায় অনেকটা বেড়েছে। ডিজেল (Diesel) ও কেরোসিনের (Kerosine) দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা, পেট্রোলের (Petrol) দাম ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ টাকা এবং অকটেনের (Octane) দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়। জ্বালানির বেলাগাম মূল্যবৃদ্ধির পরেই বাস সহ গণ পরিবহণের ভাড়া বাড়ানোর দাবি তুলেছিলেন মালিকরা। লঞ্চ ভাড়া কতটা বাড়ানো হবে তা নিয়ে গত অগস্ট নৌপরিবহণ মন্ত্রণালয়ের সচিব মোস্তফা কামালের পৌরাহিত্যে এক বৈঠক হয়। ওই বৈঠকে ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিয়ে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হয়। ওই কমিটির পক্ষ থেকে নৌযান ভেদে ১৯, ২২, ২৫, ৩০, ৩৫, ৪০, ৪২ ও ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর জন্য সরকারের কাছে প্রস্তাব করা হয়।

শেষ পর্যন্ত ৩০ শতাংশ ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নেয় নৌ পরিবহণ মন্ত্রণালয়। ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর গত বছর নভেম্বরেই লঞ্চের ভাড়া ৩৫ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। নভেম্বরের আগে লঞ্চে ১০০ কিলোমিটারের মধ্যে দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ছিল এক টাকা ৭০ পয়সা। তা বেড়ে হয় ২ টাকা ৩০ পয়সা। এদিন ফের এক দফা ভাড়া বাড়ানোর ফলে তা বেড়ে দাঁড়াচ্ছে তিন টাকা। অর্থা‍ৎ ৯ মাসে লঞ্চের ভাড়া প্রতি কিলোমিটারে এক টাকা ৩০ পয়সা বাড়ল।  

Published by:

Share Link:

More Releted News:

হিমন্ত বিশ্বশর্মার মন্তব্যে চটে লাল তারেক রহমান, দিল্লির দূতকে তলব করে কড়া বার্তা

৬ মে থেকে ফের বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে মোদি সরকার

‘‌ধর্ম যার‌ যার…’‌, মমতার শ্লোগান এবার তারেক রহমানের গলায়

জেল খাটতে কেমন লাগে? কৌতুহল থেকে ১১ বছরের নাবালককে খুন ৬ কিশোরের

বাংলাদেশে জঙ্গলরাজ, তারেক জমানার আড়াই মাসে ৪৬৪টি খুন ও ৬৬৬টি ধর্ষণ

বাংলাদেশে ‘জঙ্গি’ আছে? স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘নেই’, উল্টোসুর তারেকের তথ্য উপদেষ্টার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ