বাংলাদেশে মৌলবাদীদের হামলার ভয়ে বন্ধ এক হাজারের বেশি দুর্গাপুজো

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: আশঙ্কাই সত্যি হল। শেখ হাসিনা জমানার অবসানের পরেই দেশ জুড়ে শুরু হয়েছে মৌলবাদীদের দাপট। ৫ অগস্টের পরে শুরু হয়েছে হিন্দু খেদাও ও হিন্দু নিধন যজ্ঞ। দেশের হিন্দু প্রধান এলাকায় গিয়ে পুজো ও ধর্মীয় আচরণ বন্ধ করার ফতোয়া দিয়েছে বিএনপি-জামায়াত ইসলামীর মতো মৌলবাদী দলগুলি। আর সেই হুমকির পরেই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছে হিন্দু পড়েছে। হামলার হাত থেকে বাঁচতে তাই অনেক জায়গাতেই দুর্গাপুজো বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা। গত বছরের তুলনায় এখনও পর্যন্ত প্রায় এক হাজারের বেশি পুজো বন্ধ হয়ে গিয়েছে। সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করছেন পূজা উদযাপন পরিষদের নেতারা।

শেখ হাসিনা জমানায় গত কয়েক বছর ধরেই বাংলাদেশে দুর্গাপুজোর সংখ্যা লাফিয়ে বাড়ছিল। গত বছর রাজধানী ঢাকা-সহ গোটা দেশে ৩৩ হাজার ৪৩১টি মন্দির ও মণ্ডপে দুর্গাপুজোর আয়োজন করা হয়েছিল। আর এ বছর এখনও পর্যন্ত ৩২ হাজারের মতো পুজো কমিটি পুজো আয়োজনের কথা জানিয়েছে। অনেক জায়গাতেই আয়োজকরা ঘট পুজোর সিদ্ধান্ত নিয়েছেন। ওয়াকিবহাল মহল মনে করছে, সংখ্যাটা আরও কমবে।

অন্যদিকে দুর্গাপুজোর নিরাপত্তা নিয়ে আজ মঙ্গলবার পূজা উদযাপন পরিষদের পদাধিকারীদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকরাও। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের জানান, ‘চলতি বছরে পুজোমণ্ডপগুলির নিরাপত্তার জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সাধারণ নাগরিকদের মধ্য থেকেই স্বেচ্ছাসেবক নিয়োগ করা হবে। এই স্বেচ্ছাসেবকদের সময়ভিত্তিক দায়িত্ব দেওয়া হবে। যেমন কাউকে রাত একটা থেকে তিনটা পর্যন্ত। এই স্বেচ্ছাসেবকের সংখ্যা রাতে কমপক্ষে তিনজন এবং দিনে কমপক্ষে দুজন হবে। আজানের কমপক্ষে পাঁচ মিনিট আগে এ মাইক ও বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্রের ব্যবহার বন্ধ করতে হবে। নামাজ শেষ হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে হবে।’

রাস্তার মাঝখানে হামাগুড়ি, মৃত্যুর মুখ থেকে শিশুকে ফিরিয়ে আনলেন বাসচালক

হরিদ্বারে ইমরান হাশমির শুটিং সেটে ঢুকে চরম হট্টগোল স্থানীয়দের, কারণ কী?

প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির পার্টি অফিসে উদ্ধার বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী!

একদিনের ক্রিকেটে ফের বিশ্বসেরা টিম ইন্ডিয়া

নাটক শেষ, রাজ্যসভার সাংসদ পদে এবার ইস্তফা কোয়েল মল্লিকের

ত্রিপুরায় মেডিকেল কলেজে তরুণীর রহস্যমৃত্যু, প্রেমে আঘাত নাকি মানসিক চাপ?

রাতের খাবারে সুস্বাদু কিছু বানাতে চান? রেঁধে ফেলুন ‘ইফা চিকেন’

TRP-তে রাজ করছে ‘জোয়ার ভাঁটা’, আবারও ‘প্রতিজ্ঞা’র কাছে মুখ পুড়ল ‘পরশুরাম’-এর

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

চায়ের সঙ্গে জমে যাবে আড্ডা, ঘরেই বানান স্প্রিং ওনিয়ন ভেজিটেবল কাটলেট

ডাবের শাঁস দিয়েই বানান জমজমাট মালাই কুলফি, রইল ৩ দুর্দান্ত রেসিপি

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা