লক্ষ্য ভারত? যুদ্ধের জন্য সেনাকে প্রস্তুত থাকার নির্দেশ মোল্লা ইউনূসের

Share:

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ি: ভারতের বিরুদ্ধে যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। রবিবার (৫ জানুয়ারি) রাজবাড়িতে বাংলাদেশ সেনার ৫৫ পদাতিক ডিভিশনের সামরিক মহড়া অনুষ্ঠানে তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে। ওই ষড়যন্ত্র ভেস্তে দিতে বাংলাদেশ সেনাকে সব সময় যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। দেশের সার্বভোমত্ব রক্ষায় প্রাণ বলিদানের জন্য প্রস্তুতি নিতে হবে। মহড়া থেকেই বাস্তবের প্রস্তুতি। যাতে প্রকৃত যুদ্ধে আমরা সফল ভাবে বিজয়ী হতে পারি। সেনাবাহিনীর লক্ষ্যই হল সব পরিস্থিতিতে দেশকে রক্ষা করা, বিজয়ী হওয়া।’ মোল্লা ইউনূসের ওই মন্তব্যের সময়ে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খান ও নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও যশোর সেনানিবাসের প্রধান মেজর জেনারেল জেএম ইমদাদুল ইসলাম। রাজবাড়িতে এদিন প্রায় ঘন্টাখানেক ধরে সেনাবাহিনী ও বিমান বাহিনীর মহড়া প্রত্যক্ষ করেন তিনি। শত্রু পক্ষের আক্রমণ মোকাবিলা করা হবে কীভাবে তাও প্রদর্শিত হয়। সেনাবাহিনীর অত্যাধুনিক ট্যাঙ্ক-কামান আর মর্টার শেলের মাধ্যমে শত্রু বধের দৃশ্য ফুটিয়ে তোলা হয়।

মহড়া অনুষ্ঠান শেষে সেনা সদস্যদের উদ্দেশে দেওয়া ভাষণে মোল্লা ইউনূস বলেন, ‘দেশের সার্বভৌমত্ব রক্ষায় সবসময়ে যুদ্ধের জন্য আপনাদের প্রস্তুত থাকতে হবে। একদল হায়না বাংলাদেশের দিকে কুনজর দিয়েছে।ওই কুনজর থেকে মাতৃ্ভূমিকে রক্ষার দায়িত্ব আপনাদের। যে খেলোয়াড় যত পরিশ্রম করে বা প্রস্তুতি নেয়, খেলায় বিজয়ী হওয়ার সম্ভাবনাও তার তত বেশি। যুদ্ধের ক্ষেত্রেও তাই। আপনাদের নিয়মিত প্রশিক্ষণ চালিয়ে যেতে হবে। বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নিতে হবে।’

উল্লেখ্য, শেখ হাসিনা জমানা অবসানের পরেই ঢাকার সঙ্গে দিল্লির কূটনৈতিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে। বিশেষ করে ৫ অগস্টের পরে বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে হিন্দু নিধন যজ্ঞ। প্রতিদিনই হিন্দুদের বাড়ি-ঘর লুঠ হচ্ছে। মন্দিরে ভাঙচুর চলছে। কার্যত গত ৫ মাস ধরে বাংলাদেশ হয়ে উঠেছে হিন্দুদের বধ্যভূমি। বার বার দিল্লির তরফে হিন্দু নিধন যজ্ঞ বন্ধের বার্তা দেওয়া হচ্ছে। যদিও তাতে কর্ণপাত করছে না মোল্লা ইউনূস সরকার। উল্টে পুলিশ-সহ সরকারি চাকরির ক্ষেত্রে হিন্দু নিয়োগ নিষিদ্ধ করা হয়েছে। তবে হিন্দুদের ওপরে বেলাগাম সন্ত্রাস চালালেও ভারত যে কোনও মুহূর্তে হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে অন্তবর্তী সরকার। সেই কারণেই ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেছে। ইতিমধ্যেই যুদ্ধের জন্য বাংলাদেশ সেনাকে উপযুক্ত হিসাবে গড়ে তুলতে পাকিস্তানি সেনাদের প্রশিক্ষক হিসাবে নিয়োগ করা হয়েছে। চট্টগ্রাম ও যশোর সেনা ঘাঁটিতে প্রচুর পরিমাণ কামান, ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মজুত করা হয়েছে। এতদিন বাংলাদেশের সেনাপ্রধান তথা জামায়াত শিবিরের অন্যতম সদস্য ওয়াকার-উজ-জামান-সহ প্রাক্তন সেনা আধিকারিকরা যুদ্ধের হুঙ্কার ছাড়লেও এই প্রথম মোল্লা ইউনূসের কণ্ঠে যুদ্ধের কথা শোনা গেল।

দিনদুপুরে শিক্ষিকাকে ধারালো অস্ত্র দিয়ে কোপের পর বিষ খেল অভিযুক্ত, চাঞ্চল্য শিলিগুড়িতে

ঈশানকে পিছনে ফেলে ICC-এর ক্রমতালিকায় শীর্ষ স্থান দখল করলেন অভিষেক

মন্ত্রিত্ব বেঁচে গেল হরদীপ পুরীর, মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার উপনির্বাচনে লড়ছেন

১০ বছরের নাবালিকাকে ঘরে আটকে রেখে যৌন হেনস্থা! গ্রেফতার সত্তরোর্ধ্ব বৃদ্ধ

দিঘায় ঢোকার মুখে দাঁড়িয়ে পড়ল তাম্রলিপ্ত এক্সপ্রেস, কী কারণে বিপত্তি?

সংস্কার শেষে মা ফিরেছেন গর্ভগৃহে! এবার তারাপীঠের ঐতিহ্য সংরক্ষণে নয়া উদ্যোগ

উ‍ৎসবের মরশুমে অতিথিদের চমকে দিতে বানিয়ে ফেলুন বিটের জিলিপি

তদন্তে গাফিলতির অভিযোগে অপসারিত হলেন কোচির পুলিশ কমিশনার

‘আর ভোটে না দাঁড়ানোই ভাল’ বয়স মনে করিয়ে মমতাকে বিশ্রাম নেওয়ার পরামর্শ শুভেন্দুর

আত্মঘাতী তিনবারের প্যারা এশিয়ান গেমসের সোনাজয়ী নীরজ, কী এমন ঘটেছিল?

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

কোচিং ক্লাসে ১৩ বছরের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ, গ্রেফতার ২১ বছরের শিক্ষক

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?