চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভারতীয় কর্মীদের বাংলাদেশ ছাড়ার নির্দেশ দিলেন ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: শেখ হাসিনা জমানার অবসানের পরে ‘বাঙ্গিস্তান’ হয়ে ওঠা বাংলাদেশে চরম পর্যায়ে পৌঁছেছে ভারত বিদ্বেষ। এবার বাংলাদেশে কর্মরত ভারতীয়দের তাড়াতে আসরে নামল মোল্লা মুহাম্মদ ইউনূস সরকার। রবিবার (৮ ডিসেম্বর) অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা তথা আইএসআইয়ের বিশ্বস্ত চর জাহাঙ্গীর আলম চৌধুরী হুঙ্কার দিয়েছেন, ‘কোনও ভারতীয়কে বাংলাদেশে কাজ করতে দেওয়া হবে না। যে সব ভারতীয়রা বিভিন্ন সংস্থায় কাজ করছেন, তাদের অবিলম্বে তল্পিতল্পা গুটিয়ে ভদ্রলোকের মতো দেশ ছাড়তে বলা হচ্ছে। দেশ না ছাড়লে কঠিন ও ভয়াবহ ফল ভোগ করতে হবে।’

গত ৫ অগস্ট শেখ হাসিনা জমানার অবসানের পরেই অবৈধভাবে ক্ষমতায় এসে মোল্লা ইউনূসের সরকার বিভিন্ন সংস্থায় কর্মরত ভারতীয়দের তাড়াতে বিশেষ অভিযান শুরু করেছে। টেলিকম-পোশাক ও ওষুধ শিল্পে প্রচুর ভারতীয় কর্মী রয়েছেন। তাছাড়া বিভিন্ন নির্মাণ প্রকল্পেও ভারতীয়রা কাজ করছেন। বাংলাদেশি শিল্পপতিদের ডেকে ইতিমধ্যেই অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ নজরুল ও নাহিদ ইসলাম হুমকি দিয়েছেন, ‘হয় ভারতীয় কর্মী-আধিকারিকদের কাজ থেকে তাড়িয়ে দেন। নাহলে ব্যবসাপত্তর গোটানোর জন্য মানসিক প্রস্তুতি নিন।’ দুই উপদেষ্টার পরে ইতিমধ্যেই বাংলাদেশ থেকে পাততাড়ি গুটিয়েছে ভারতীয় প্রযুক্তি সংস্থা উইপ্রো। এছাড়াও এয়ারটেল সহ একাধিক টেলিকম সংস্থা বাংলাদেশের সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে এসেছে।গত কয়েক মাস ধরেই ভারত বিদ্বেষী মোল্লা ইউনূস সরকারের তরফে প্রচার চালানো হচ্ছে, শেখ হাসিনা জমানায় নাকি বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয়র কর্মসংস্থান হয়েছে। যদিও এ বিষয়ে সুনির্দিষ্ট কোনও পরিসংখ্যান হাজির করতে পারেননি তাঁরা।

গত কয়েকদিন ধরেই হিন্দু নির্যাতন ও ইসকন সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারি নিয়ে ঢাকার সঙ্গে দিল্লির সঙ্ঘাত তুঙ্গে উঠেছে। দুই দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই আগামিকাল সোমবার (৯ ডিসেম্বর) ঢাকায় পা রাখার কথা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশরির। কিন্তু তিনি পা রাখার আগেই ভারতীয় কর্মীদের দেশ ছেড়ে চলে যাওয়ার নিদান দিয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম।

এদিন বড় দিন ও বর্ষ বিদায়ের দিন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। ওই বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেশে একটি দেশের (পড়ুন ভারত) প্রচুর নাগরিক অবৈধভাবে বসবাস করছেন। এখানে কাজ করে বছরে হাজার-হাজার ডলার নিজের দেশে পাঠাচ্ছেন। তাদের স্পষ্ট বলছি, কোনও বিদেশি নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। ভাল চাইলে ভারতীয়রা তল্পিতল্পা গুটিয়ে দেশে ফিরে যান।’ তবে কত ভারতীয় এখন বাংলাদেশে অবস্থান করছেন, সেই সংক্রান্ত  তথ্য তার কাছে নেই বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

Published by:

Share Link:

More Releted News:

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

‘শেখ মুজিবকে প্রাপ্য সম্মান দিতে হবে ‘, ভিন্ন সুর চট্টগ্রামের বিএনপি মেয়রের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ