অশান্ত বাংলাদেশ থেকে ভারতে ফিরল ৭ হাজার পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশান্ত বাংলাদেশ। এখনও পর্যন্ত সেখানে আটকে রয়েছেন প্রায় ১৯ হাজার ভারতীয়। তাদের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন পড়ুয়া। এই আবহে এবার বাংলাদেশ থেকে ভারতে ফিরলেন  ৭,২০০  জন পড়ুয়া। এমনটাই জানিয়েছেন ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তি বর্ধন সিং । তবে এখনও পর্যন্ত কতজনকে ভারতে ফিরিয়ে আনা হয়েছে   তা এখন জানা যায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তরফে জানান হয়েছে, ‘স্থলপথ  ও বিমানবন্দরের মাধ্যমে আমরা নাগরিকদের ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে। ১৮ জুলাই থেকে শুরু করে ১ অগস্ট পর্যন্ত ৭ হাজার ২০০ জনেরও বেশি ভারতীয় শিক্ষার্থী ভারতে ফিরে এসেছেন।‘

উল্লেখ্য মঙ্গলবার ( ৬ অগস্ট)  জয়শঙ্করও স্বীকার করেছেন, অগ্নিগর্ভ বাংলাদেশের নানা প্রান্তে আক্রান্ত হচ্ছেন সেদেশের সংখ্যালঘুরা অর্থাৎ হিন্দু, বৌদ্ধ ও খ্রীষ্টানরা। তিনি জানিয়েছেন, ‘আমরা গোটা পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছি। কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। প্রায় ১৯ হাজার ভারতীয় রয়েছেন বাংলাদেশে। যার মধ্যে ৯ হাজার পড়ুয়া রয়েছেন। তাঁদের দ্রুত ফেরানো নিয়ে পদক্ষেপ করা হচ্ছে। বাংলাদেশে আক্রান্ত হচ্ছেন সংখ্যালঘুরা। এই বিষয়টিও আমরা গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছি। সেখানে আইনশৃঙ্খলা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত আমরা গভীরভাবে উদ্বেগে থাকব।’  এরপরেই বাংলাদেশ থেকে ভারতে ফিরল সাত হাজার পড়ুয়া।

তোলাবাজির অভিযোগে পাটুলি থানার হাতে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত

জমি দুর্নীতি মামলায় পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১