চট্টগ্রামে পুজোমণ্ডপে ইসলামি গান পরিবেশনের অভিযোগে গ্রেফতার জামায়াত ইসলামীর ২ ক্যাডার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বন্দর নগরী চট্টগ্রামে দুর্গা পুজোর মণ্ডপে ঢুকে জোর করে ইসলামী সঙ্গীত পরিবেশনের ঘটনায় জামায়াত ইসলামীর দুই ক্যাডারকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম হল তাঁর হলেন শহিদুল করিম ও নুরুল ইসলাম। যদিও তাদের বিস্তারিত পরিচয় জানানো হয়নি। আজ শুক্রবার (১১ অক্টোবর) চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার কাজী তারেক আজিজ জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার গভীর রাতেই পুজোমণ্ডপে ইসলামী সঙ্গীত পরিবেশনের দায়ে এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মহা সপ্তমী উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় রহমতগঞ্জের জেএম সেন হলে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলেন উদ্যোক্তারা। অনুষ্ঠানে হাজির ছিলেন গায়ের জোরে চট্টগ্রামের মেয়র পদ দখল করা শাহাদত হোসেন ও বাংলাদেশ জামায়াত ইসলামীর চট্টগ্রামের আমির শাহজাহান চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানে আচমকাই হাজির হয় চট্টগ্রাম কালচারাল আকাদেমির বেশ কয়েকজন সদস্য। পুজো উদযাপন পরিষদের নেতা সজল দত্তকে হুমকি দিয়ে তারা বলেন, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাদের গান গাইতে দিতে হবে। না হলে পুজো বন্ধ করে দেওয়া হবে।

হুমকির মুখে নাচের অনুষ্ঠান থামিয়ে চট্টগ্রাম কালচারাল আকাদেমির সদস্যদের গান গাওয়ার সুযোগ করে দেওয়া হয়। আর ওই সুযোগে তরুণদের কালচারাল আকাদেমির ৬ সদস্য মঞ্চে উঠে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন। তার মধ্যে একটি গান ছিল ‘শুধু মুসলমানের লাগি আসেনিকো ইসলাম’। ওই গান শুনে অনুষ্ঠানস্থলে উপস্থিত হিন্দুরা একে অন্যের মুখ চাওয়া-চাওয়ি করতে থাকেন। নিমিষেই ওই গানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্থানীয়রা জানিয়েছেন, যে সংগঠনটি এমন অপকর্ম করেছে, সেই চট্টগ্রাম কালচারাল আকাদেমি জামায়াত ইসলামী সমর্থিত।

কেন হিন্দুদের পুজো মণ্ডপে ঢুকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য ইসলামী সঙ্গীত পরিবেশন করলেন তা জানতে চাইলে চট্টগ্রাম কালচারাল আকাদেমির সভাপতি সেলিম জামান ‘প্রথম আলো’কে বলেন, ‘দুটো গান পরিবেশন করা হয়েছে, দুটোই সম্প্রীতির সঙ্গীত। কেউ কেউ ভিডিও এডিট করে অপপ্রচার চালাচ্ছে।’ যদিও ভিডিও যাচাই করে ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার তাদের ফেসবুক পেজে জানিয়েছে, পুজোমণ্ডপে গানের ভিডিওটি আসল।  বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যাওয়ার পরেই চট্টগ্রামের মেয়র ও বিএনপি নেতা শাহাদাত হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগরের আমির শাহজাহান চৌধুরী নিজেদের মোবা-ইল ফোন বন্ধ করে দিয়েছেন। পুজোমণ্ডপে ইসলামি সঙ্গীত পরিবেশনের ভিডিও ছড়িয়ে পড়ার পর রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে যান চট্টগ্রামের জেলা প্রশাসক ফরিদা খানম। পুজো উদ্যোক্তাদের তিনি আশ্বাস দিয়েছিলেন, ঘটনায় যারাই জড়িত হোক না কেন, তাদের ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার করা হবে।’

 

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

‘ম্যাজিস্ট্রেটই গুলি চালানোর নির্দেশ দিতে পারেন’, রাহুলের ‘জ্ঞান’ নিয়ে খোঁচা জিতেন্দ্র’র

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির