চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পরীমণির আবেদন মঞ্জুর, আর সশরীরে আদালতে হাজিরা দিতে হবে না নায়িকাকে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের জনপ্রিয় এবং চর্চিত অভিনেত্রী পরীমণি (Porimoni)। গতবছরেই তাঁর নাম একাধিকবার সংবাদের শিরোনামে এসেছে বিভিন্ন কারণে। এখনও তাঁর বিরুদ্ধে কোর্টে মামলা চলছে। আর সেখানে একাধিকবার তাঁকে অন্তঃসত্ত্বা অবস্থাতেই কোর্টে হাজিরা দিতে হয়েছিল। যাতে কিছুটা হলেও অসুস্থ হয়ে পড়েছিলেন নায়িকা। এবার সবদিক বিবেচনা করেই মাদক মামলায় নায়িকা পরীমণিকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবে না, বলে জানিয়ে দিলেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে ঢাকার বিশেষ আদালত-১০ এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এই আদেশ দিয়েছেন। শোনা গিয়েছে, এদিন পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাতই এই বিষয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন। যদিও এর আগে অভিনেত্রীর আইনজীবী নীলাঞ্জনা রিফাত, বিবাদীপক্ষ পরিচালক মো. মজিবুর রহমানকে পরীমনির বাসা থেকে মাদক উদ্ধারের বিষয়ে নানা প্রশ্ন করেন। আর এই জেরার শেষেই আদালত আগামী ১৯ জুলাই, এই মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেন।

গত বছরের ৪ আগস্ট অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র‌্যাব, সেই অভিযানে নায়িকার ড্রয়িংরুমর গোপন জায়গা, সোকেস, ডাইনিংরুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মাদক এলএসডি, মদ ও আইস এবং মদের বোতল উদ্ধার করা হয়। এর পরেরদিনই র‌্যাব, রাজধানীর বনানী থানায় পরীমনি ও তার সহযোগী বিপুর বিরুদ্ধে মামলায় দায়ের করে। এরপর গত ১ মার্চ ঢাকার বিশেষ জজ আদালত-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে মামলার বাদী র‌্যাব-১ এর কর্মকর্তা মজিবর রহমান সাক্ষ্য দেন।

শুরু হয় মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব। গত ১২ মে ঢাকার বিশেষ জজ আদালত ১০-এর বিচারক নজরুল ইসলামের আদালতে ফের হাজিরা দেন পরীমণি। ওই দিনই তাঁর বর্তমান অবস্থার কারণে হাঁটতে চলতে কষ্ট হচ্ছিল। সেদিন পরীমণিসহ ৩ জনের বিরুদ্ধে আরও সাক্ষ্য গ্রহণের কথা ছিল। কিন্তু সাক্ষ্য দিতে কেউই আসেন নি। তখনই এই অবস্থায় যাতে পরীমণিকে আদালতে হাজিরা দিতে না হয়, সেই আবেদন করেছিলেন পরীমণির আইনজীবী। সেই আবেদন আদালত মঞ্জুর করে জানান যে, পরীমণিকে আর সশরীরে আদালতে উপস্থিত হতে হবেনা।

Published by:

Share Link:

More Releted News:

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

বধাই হো, বাবা হলেন ‘রাকা’ পরিচালক অ্যাটলি

বাবা-মায়ের আচরণেই ডুবেছিলেন নেশায়, অতীতের ভুল নিয়ে আক্ষেপ ‘ধুরন্ধর’-এর গায়িকার

বাংলাদেশের দিনাজপুরে এবার ঘরে আগুন ধরিয়ে জ্যান্ত পুড়িয়ে মারা হল হিন্দু দম্পতিকে

জীবন বাঁচাতে সম্পত্তি বেচে ভারতে আসার পথে খুন হিন্দু ব্যবসায়ী

মুক্তি পেতে চলেছে মাইকেল জ্যাকসনের বায়োপিক, প্রধান চরিত্রে কে?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ