পেট্রল-ডিজেলের বেলাগাম দাম বৃদ্ধির ব্যাখ্যা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

ডিজেলের দাম লিটারে ৩৪ টাকা, অকটেনের দাম লিটারে ৪৬ টাকা আর পেট্রলের দাম লিটারে ৪৪ টাকা বাড়ানো হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: লোকসানের বোঝা কমানোর অছিলায় বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (Bangladesh Petroleum Corporation) যেভাবে জ্বালানির দাম বাড়িয়েছে তাতে সাধারণ মানুষ ক্ষোভে ফুঁসতে শুরু করেছে। আর সাধারণ মানুষের সেই ক্ষোভের আঁচ পেয়েই এবার আসরে নামলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Prime Minister Sk Hasina)। বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে জ্বালানি মন্ত্রী নসিরুল হামিদ বিপুকে  পেট্রল-ডিজেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির কারণ সাধারণ মানুষের কাছে ব্যাখ্যা দিতে বলেছেন। প্রধানমন্ত্রীর উষ্মার মুখে পড়ে অবশ্য স্পষ্ট করে কিছু বলেননি জ্বালানি মন্ত্রী। তবে সূত্রের খবর, পেট্রল ও ডিজেলের দাম কিছুটা কমানোর পথে হাঁটতে পারে জ্বালানি মন্ত্রক।

গত মাস দুয়েক ধরেই জ্বালানি সঙ্কটে ভুগছে বাংলাদেশ। পরিস্থিতি সামলাতে বিদ্যু‍ৎ উ‍ৎপাদনেও কাটছাঁট করা হচ্ছে। লোকসানের বোঝা কমাতে গত শুক্রবার আচমকাই জ্বালানি তেলের দাম এক ধাক্কায় ৪২ শতাংশ থেকে ৫২ শতাংশ বাড়িয়ে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম মন্ত্রক। লিটার প্রতি পেট্রলের দাম ৮৬ টাকা থেকে ১৩০ টাকা করা হয়েছে। অকটেনের দাম বেড়েছে ৮৯ টাকা থেকে ১৩৫ টাকা। অর্থাৎ পেট্রল ও অকটেনের ক্ষেত্রে মূল্য বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। আর ডিজেল ও কেরোসিনের দাম লিটার প্রতি ৮০ টাকা থেকে ১১৪ টাকা করা হয়েছে। অর্থাৎ এই দাম বৃদ্ধির হার প্রায় ৪২ শতাংশ।

জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখানো শুরু হয়েছে। বেশ কয়েকটি পেট্রল পাম্পে ভাঙচুরও চালানো হয়েছে।

‘গুরুত্বপূর্ণ কাজ মিটল’, রাজ্যসভায় প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল পাস হওয়ার পরেই বার্তা মোদির

লোকসভার পর রাজ্যসভাতেও পাস ‘প্রশ্নপত্র ফাঁস প্রতিরোধ বিল’, ওয়াকআউট বিরোধীদের

তিনটি F-35 যুদ্ধবিমান ধ্বংস নিয়ে ইরানের দাবি খারিজ করল মার্কিন সেনা

জর্ডানে হামলা চালিয়ে ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংসের দাবি আইআরজিসি’র

সকাল নাকি সন্ধ্যা? মন্দির দর্শনের শুভ সময় কোনটি? জানুন…

মধুমেহতে আক্রান্তদের ভাত-মধু-গুড় আদৌ নিরাপদ? গ্লাইসেমিক ইনডেক্স নিয়ে কী বলছেন বিশেষজ্ঞরা?

চল্লিশের পর নতুন সম্পর্কে জড়িয়েছেন? জেনে নিন মসৃণভাবে এগিয়ে যাবেন কিভাবে?

‘শ্বশুরবাড়ির লোকজনের মানসিকতা কখনও বদলাবে না’, গঞ্জনার হাত থেকে মুক্তি পেতে আত্মঘাতী শিক্ষিকা

নাবালিকাকে অপহরণ-খুনে অভিযুক্ত পুলিশ কনস্টেবলকে গণধোলাই দিলেন চিকি‍ৎসক-নার্সরা

বাস্তবের ‘দৃশ্যম’, সায়ানাইড খাইয়ে খুন, তার পর স্বামীর দেহ কারখানায় পুঁতে রাখলেন স্ত্রী

নেপালে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত ৩, একাধিক শহরে কার্ফু

মেটাল ডিটেক্টর থেকে বাঁচতে সোনার বিস্কুটে কালো টেপ লাগিয়েছিলেন অনুব্রত ঘনিষ্ঠ টুলু

রিষড়ায় বসে গোটা দেশে প্রতারণা! বড় চক্রের পর্দাফাঁস করল পুলিশ

দ্বিতীয় বিয়ে করায় ধারালো অস্ত্র দিয়ে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দিলেন স্ত্রী