চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বাংলাদেশে হিন্দু নেতাকে ফেলে পেটালেন শেখ হাসিনার দলের সাংসদের সঙ্গীরা

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দুর্গাপুজো এগিয়ে আসতেই বাংলাদেশজুড়ে হিন্দুদের উপরে শুরু হয়ে গেল নির্যাতন। আর ওই নির্যাতন চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের নেতা-কর্মীরা। মঙ্গলবার রাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে পুজো উদযাপন পরিষদের নেতা মানিক সরকারকে বেধড়ক মারধর করলেন শাসকদল আওয়ামী লীগের নেতা-কর্মীরা। মাটিতে ফেলে বেধড়ক মারধর করার পাশাপাশি আক্রান্ত হিন্দু নেতার মোটরসাইকেল, মোবাইল ও কাছে থাকা টাকাও ছিনতাই করা হয়েছে।  হামলাকারীরা স্থানীয় আওয়ামী লীগ সাংসদ চয়ন ইসলামের অনুগামী হিসাবেই পরিচিত। গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন আক্রান্ত হিন্দু নেতা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্থানীয় সংসদ সদস্য এমপি চয়ন ইসলামের ভোটে লড়ার সময়ে তাঁকে ধার হিসাবে এক কোটি ৭১ লাখ টাকা দিয়েছিলেন মানিক সরকার। তার মধ্যে ৮০ লাখ টাকা নির্বাচনের পরে ফেরত দিলেও বাকি ৯১ লাখ টাকা ফেরত দিতে অস্বীকার করেন শাসকদলের সাংসদ। এ নিয়ে দুজনের মধ্যে ঝামেলা শুরু হয়। কয়েক দিন আগেই মানিকবাবুর উপরে চড়াও হন সাংসদের ঘনিষ্ঠ তথা আওয়ামী লীগের শাখা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারুফ হোসেন সুনাম, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মামুন ও প্রাক্তন মেয়র নজরুল ইসলামের ছেলে সবুজ ইসলাম।

গতকাল মঙ্গলবার (১৬ জুলাই) রাত সাড়ে ১১ নাগাদ মোটরসাইকেলে চেপে বাড়ি ফিরছিলেন মানিকবাবু। তাঁর সঙ্গে অন্য এক মোটরবাইকে ছিলেন ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহরলাল হোসেনও। মাঝপথেই মানিকের গাড়ির পথরোধ করেন ১০-১২ জন দুষ্কৃতী। তার পরেই গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করা হয়। স্থানীয় সাংসদের কাছে পাওনা টাকা না মেটানোরও হুমকি দেওয়া হয়। পরে পুলিশ গিয়ে গুরুতর আহত অবস্থায় মানিকবাবুকে উদ্ধার করে স্থানীয হাসপাতালে ভর্তি করা হয়। অভিযুক্তরা প্রধানমন্ত্রীর দলের নেতা-কর্মী হওয়ায় পুলিশ গ্রেফতার করার সাহস দেখায়নি।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ