খালেদা পুত্র তারেককে সান্ত্বনা জয়শঙ্করের, তুলে দিলেন শোকবার্তা

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার প্রয়াত হয়েছেন বিএনপি চেয়ারপারসন ও প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ হচ্ছে তাঁর শেষকৃত্য। খালেদার শেষকৃত্যে যোগ দিতে ঢাকায় পৌঁছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বুধাবার সকালে বাংলাদেশে পা রেখেছেন তিনি। এবার জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তথা খালেদাপুত্র তারেক রহমানকে শোকবার্তা পৌঁছে দিয়েছেন।  দিয়েছেন মাতৃহারা পুত্রকে শান্তনা।

বুধবার (৩১ ডিসেম্বর) বাংলাদেশি সময় দুপুর ১১টা ৫৫ মি‌নি‌টে বিমানবাহিনীর একটি বিশেষ বিমানে ঢাকায় নামেন জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর আসার খবর নিশ্চিত করেছে ঢাকার ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা। তিনি জানিয়েছেন এস জয়শঙ্করকে বহনকারঈও ভারতীয় বায়ুসেনার বিশেষ বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ক‌রেছে।  খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে আসবেন পাকিস্তানের পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও বিদেশমন্ত্রী ইসহাক দার। ঢাকায় পাকিস্তান হাইকমিশনের একটি সূত্র ইসহাক দারের খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দেওয়ার তথ্য নিশ্চিত করেছে। পাকিস্তান হাইকমিশনের সূত্র  জানিয়েছে খালেদা জিয়ার শেষকৃত্যে যোগ দিতে ইসহাক দার বুধবার   ঢাকায়  যাবেন। আজ দুপুর ২ টোয় সম্পন্ন হবে শেষকৃত্য । খালেদার শেষ ইচ্ছা অনুযায়ী তাকে তাঁর স্বামী স্বামী জিয়াউরের পাশে সমাধিস্থ করা হবে।

আরও পড়ুন: খালেদার শেষকৃত্যে সামিল হতে সকাল থেকেই ঢাকায় জনস্রোত

জিয়ার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় এই শোকবার্তা প্রকাশ করেন নরেন্দ্র মোদি। শোকবার্তায় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অভিহিত করেছেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। শোকবার্তায় নরেন্দ্র মোদি লেখেন, ‘ঢাকায় তৎকালীন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। এই শোক সহ্য করার শক্তি সর্বশক্তিমান সৃষ্টিকর্তা যেন তাঁর পরিবারকে দান করেন।’‌

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

পাইপলাইন বসানোর কাজ চলাকালীন চুঁচুড়ার রাস্তায় বড়সড় ধস, ছুটে গেলেন এলাকার বিধায়ক

গেরুয়া কুপনে বাস থেকে তোলা আদায়, শোরগোল গুসকরায়

ডিউটি সেরে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা, সল্টলেকে মৃত্যু CISF জওয়ানের

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?

শহরে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিখোঁজ দুই রোগী!

তাপমাত্রা বাড়লেই কন্ট্রোল রুমে অ্যালার্ট, মেট্রো স্টেশনে বসছে স্মার্ট সেন্সর