‘ছাত্র বিদ্রোহের পিছনে আমেরিকা-পাকিস্তানের উস্কানি ছিল’, ফের অভিযোগ হাসিনার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ছাত্রআন্দোলনের জেরে গত বছর ক্ষমতাচ্যুত হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজ দেশ ছেড়ে পালিয়ে আসেন ভারতে। তখন থেকেই তিনি রয়েছেন ভারতে। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করেছেন। এবার হাসিনা করেছেন বিস্ফোরক মন্তব্য, যাকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে,  ছাত্র বিদ্রোহের ফলে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছিল তা ছিল “আমেরিকার পরিকল্পিত এবং পাকিস্তানের পরিচালিত একটি সন্ত্রাসবাদী হামলা।”

ভারতে বসে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময়ে গত বছরের জুলাই-আগস্টের ঘটনা নিয়ে মুখ খোলেন। তাঁকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার জন্য একটি বিদেশী-সমর্থিত ষড়যন্ত্র হিসাবে ছাত্রআন্দোলনকে বর্ণনা করেছেন। হাসিনার কথায়, “এটা আমাকে ক্ষমতা থেকে সরানোর একটা চক্রান্ত ছিল। পুলিশ তাদের হত্যা করেনি। হত্যা করেছে জঙ্গিরা। আর সেই দায় চাপানো হয়েছে আমাদের সরকারের উপর। যার কারণে মানুষের মত আমার বিরুদ্ধে চলে যায়।” এর পরেই তিনি বলেছেন,”এটি ছিল আমেরিকার পরিকল্পনায় তৈরি ছাত্র বিদ্রোহের ছদ্মবেশে এবং পাকিস্তান কর্তৃক পরিচালিত হামলা।”

এই প্রসঙ্গে উল্লেখ্য,গত বছরের ৫ আগস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করা হয়েছিল। কয়েক সপ্তাহ ধরে চলা গণ-বিক্ষোভে যেখানে ১,৪০০ জনেরও বেশি মানুষ মারা যায়। চাকরির কোটা নীতির বিরুদ্ধে ছাত্র বিক্ষোভের মাধ্যমে শুরু হওয়া অস্থিরতা থেকেই হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনে জোরাল রূপ নেয়। তখন ১৫ বছরেরও বেশি সময় ধরে বাংলাদেশ শাসন করা হাসিনা সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানের পরামর্শে দেশ ছেড়ে পালিয়ে যান। সেই ঘটনার পর থেকেই তিনি দিল্লিতে ভারত সরকার-প্রদত্ত একটি নিরাপদ আশ্রয়ে বসবাস করছেন, এমনকি কিছুদিন আগে বলেছেন তিনি এখন ভারতে থাকবেন , বাংলাদেশে ফেরার কোনও পরিকল্পনা নেই। হাসিনা বলেছিলেন, আওয়ামী লিগ-কে বাদ দিয়ে যদি কোনও নির্বাচন হয় এবং সরকার গঠিত হয়, সেই সরকারের অধীনে তিনি কখনওই বাংলাদেশে ফিরে যাবেন না।  এমনকি তিনি এটাও জানান নয়াদিল্লিতে তিনি নিরাপদে এবং ভালো রয়েছেন।

‘আইনের হাত থেকে বাঁচতে ওঁ মালয়েশিয়ায় লুকিয়ে রয়েছে’, নানা পটেকরের মৃত্যু নিয়ে সন্দেহ তনুশ্রী দত্তের

ফুল কিনতে গিয়ে বেপরোয়া ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু কাকা ও ভাইঝির, চাঞ্চল্য বর্ধমানে

পুজোয় পাতে থাকুক দুধ-দইয়ের মিশ্রণে তৈরি রাজস্থানের ‘যোধপুরি কাবুলি পোলাও’

মাত্র ১০ মিনিটে বানিয়ে ফেলুন বাঁধাকপি দিয়ে মুসুর ডালের এই পদ, রইল রেসিপি

শ্রাদ্ধের অনুষ্ঠান থেকে ফেরার পথে ভয়াবহ নৌকাডুবি, সলিল সমাধি একই পরিবারের ১৩ শিশুর

পুজোর দিনে ডাল-লাউ আর তেঁতুলের মিশেলে রেঁধে ফেলুন হায়দরাবাদি ‘ডালচা’

দুপুরের খাবারে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখুন পাবদা মাছের ভুনা, রইল রেসিপি

ভাঙল ৪৮৩ বছরের রীতি, বারাণসীর লাট ভৈরবে রামলীলা অনুষ্ঠানে নমাজ আদায় হল না

হলদিয়ায় দেশের বৃহত্তম ফেনল-অ্যাসিটোন কারখানা, ৬০০০ কোটির প্রকল্পের উদ্বোধনে মুখ্যমন্ত্রী

যন্তর মন্তরে বিক্ষোভ, আরশোলাদের নেতা আশুতোষ-সৌরভের ৫ দিনের জেল হেফাজত

চতুর্থীতে আবহাওয়ার মেজাজ বদল, কলকাতা-সহ কোন কোন জেলায় হতে পারে বৃষ্টি?

বিসর্জনের আগেই ঋত তৃণমূলে ভাঙনের সুর, পদ ছাড়লেন সাবিনা ইয়াসমিন

বাংলাদেশ সিরিজের আগে হোপ-আলজারিকে বিশ্রাম, কপাল খুলল তরুণ ব্যাটারের

পাক ক্রিকেটারদের সঙ্গে একই দলে ধাওয়ান! নাম জড়ানোয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি গব্বরের