ঘোড়ার গাড়িতে চাপিয়ে প্রিয় প্রধান শিক্ষককে বিদায় পড়ুয়াদের

সুসজ্জিত ঘোড়ার গাড়িতে (Horse Carriage) চাপিয়ে তাঁকে বিদায় জানাল পড়ুয়া ও সহকর্মীরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিদ্যালয়ে শিক্ষকতার চাকরি থেকে অবসর (Retired) নিয়েছেন প্রধান শিক্ষক (Head Master)। বৃহস্পতিবার ছিল কর্মক্ষেত্রে তাঁর শেষ দিন। আর প্রিয় প্রধান শিক্ষককে বিদায় (Farewell) জানাতে বিশেষ আয়োজন করল খুদে পড়ুয়ারা (Students)। সুসজ্জিত ঘোড়ার গাড়িতে (Horse Carriage) চাপিয়ে তাঁকে বিদায় জানাল পড়ুয়া ও সহকর্মীরা।

বাংলাদেশের লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন মজিবর রহমান। বৃহস্পতিবার ছিল বিদ্যালয়ে মজিবর রহমানের চাকরি জীবনের শেষ কর্মদিবস। আর শেষ দিনে তাঁকে সম্মান জানিয়ে এভাবেই বিদায় জানাল তাঁর ছাত্রছাত্রী ও সহকর্মীরা। মজিবর রহমান উপজেলার কাকিনা ইউনিয়নের গোপালরায় গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার প্রিয় প্রধান শিক্ষককে বিদায় জানাতে তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়ারা সাজিয়ে তোলে স্কুল প্রাঙ্গণ। প্রিয় শিক্ষক মজিবরকে নিয়ে হয় আলোচনা সভা, দেওয়া হয় সম্মাননা। সবশেষে তাঁকে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আনা হয় সুসজ্জিত ঘোড়ার গাড়ি। সেই গাড়িতে চড়ে বাড়ি যাওয়ার জন্য অনুরোধ করা হয় তাঁকে। এরপর তিনি ঘোড়ার গাড়িতে চাপেন। গাড়িতে ওঠার সময় বিদায়ী প্রধান শিক্ষককে ফুলের পাপড়ি ছড়িয়ে মালা পরিয়ে বিদায় জানানো হয়।  ঘোড়ার গাড়ির আগে এবং পিছনে বাইক নিয়ে এগিয়ে দেন তাঁর একসময়ের সহকর্মীরা। স্কুলের সহকর্মী আর পড়ুয়াদের এমন আয়োজনে আবেগ বিহ্বল হয়ে পড়েন মজিবর রহমান।

অন্যদিকে এলাকার স্কুলের প্রধান শিক্ষককে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চেপে বিদায় নেওয়ার মুহূর্তের সাক্ষী থাকতে রাস্তার ধারে ভিড় করেন স্থানীয় মানুষজন। এদিন তেঁতুলিয়া নীলকান্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে বিদায় অনুষ্ঠানের আলোচনা সভায় বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বীরেন্দ্রনাথ রায়, সহকারী শিক্ষা অফিসার আ ব মোকতাদের বিল্লাহ্। মজিবর রহমানের কর্মজীবন নিয়ে আলোচনা করেন রনবীর কুমার রায়, যোগেন্দ্রনাথ সেন-সহ অনেকে।

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার

সমাবর্তনে প্রধান বিচারপতি সূর্য কান্তের হাত থেকে শংসাপত্র নিতে রাজি নন পড়ুয়ারা

ভয়ানক দুর্যোগের মুখে চিন, টাইফুন ডলফিনের তাণ্ডবে বাতিল ১৩০০ বিমান, বিপন্ন জনজীবন

হস্টেলের ছাদে নিয়ে গিয়ে বন্দি বানিয়ে ছাত্রীকে ধর্ষণ নিরাপত্তা রক্ষীর

জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ইলিশ উঠল দিঘায়, কপাল খুলল মৎস্যজীবীদের

গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

অভয়া কাণ্ড: প্রাপ্ত অনুদানের টাকায় তৈরি হবে হাসপাতাল, ঘোষণা রত্না দেবনাথের

‘রাস্তা থেকে সরানোর ব্যবস্থা করছি’, টোটো চলাচল নিয়ে কড়া বার্তা অর্জুন সিংহের

অভয়ার স্মরণে স্বরচিত কবিতা পাঠ করে নীরবতা পালন করলেন মন্ত্রী অগ্নিমিত্রা