গলার নলি কাটা, মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন, ফাঁকা জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ

সাতসকালে জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে জমি থেকে উদ্ধার বস্তাবন্দী মহিলার দেহ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের খুদরুন গ্রামে। মহিলার শরীরের বিভিন্ন অংশে আঘাতে র চিহ্ন রয়েছে। প্রাথমিক অনুমান, গলার নলি কেটে তাঁকে খুন করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। মহিলার পরিচয় শনাক্ত হয়েছে। এবং তাঁর পরিবারের দাবি, পরকীয়ার জেরে তাঁকে খুন করা হয়েছে। ঘটনায় জড়িত সন্দেহে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, মৃতার নাম অপর্ণা দাস। বয়স ৩২ বছর। বাড়ি মঙ্গলকোটের খুদরুন গ্রামে। পেশাগত সূত্রে অপর্ণার স্বামী এবং তাঁদের ছেলে দুজনেই বাইরে থাকেন। তাই বাড়িতে একাই থাকতেন অপর্ণা। স্থানীয়দের কথায়, এলাকার এক ব্যক্তির সঙ্গে পরকীয়ার সম্পর্ক ছিল মহিলার। সম্পর্কের টানাপোড়েনের জেরেই শনিবার গভীর রাতে অপর্ণার বাড়িতে ঢুকে তাঁকে খুন করা হয়। কয়েকজন মিলে তাঁকে খুন করেছে। গলার নলি কেটে খুনের পর অপর্ণার দেহ বস্তায় ভরে পাচারের চেষ্টা করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের। কিন্তু তাতে সফল হয়নি। খোলা জমিতে ফেলে রেখে যায়। সেখান থেকেই আজ, রবিবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়েছে।

খবর পেয়ে মঙ্গলকোট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। যেখান থেকে মৃতার দেহ উদ্ধার হয়েছে, সেই জায়গা ঘিরে ফেলা হয়েছে। অপর্ণার বাড়িও ঘিরে ফেলা হয়েছে। বর্তমানে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। এবং একজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে কী কারণ খুন, আদতে মহিলার পরকীয়ার সম্পর্ক ছিল কিনা, সবটাই খতিয়ে দেখছে পুলিশ।

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…