৬০ বছর বয়সে ভোটার হলেন খালেদা  পুত্র তারেক রহমান

Share:

আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘ ১৭ বছরের স্বেচ্ছা নির্বাচন কাটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তাঁকে ঘিরে বিএনপি-এর সমর্থকদের উচ্ছ্বাস ছিল দেখার মত। মা’কে দেখতেই দেশে ফিরেছেন তারেক। সামনেই রয়েছে বাংলাদেশে নির্বাচন। সেই আবহে তারেক রহমানের দেশে ফেরায় নানা রকমের রাজনৈতিক চর্চা শুরু হয়েছে। এই আবহেই ৬০ বছর বয়সে বাংলাদেশের ভোটার হলেন খালেদা  পুত্র।

জানা গিয়েছে, ভোটার তালিকায় নাম তুলতে যাবতীয় কাজ সেরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান । শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে বায়োমেট্রিক সহ যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য জমা দিয়েছেন। সেখান থেকেই তিনি রওনা হন ধানমন্ডিতে শ্বশুরবাড়ির উদ্দেশে। এনআইডি উইংয়ের ডিজি এ এস এম হুমায়ুন কবীর আগেই বলেছেন, তথ্য দেওয়ার পর তারেক রহমানের এনআইডি পেতে সর্বোচ্চ একদিন সময় লাগবে। সংসদ নির্বাচনে অংশ নিতে হলে বাংলাদেশের ভোটার হওয়া বাধ্যতামূলক। শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনী এলাকা থেকে ভোটার হলেই হবে।

আরও পড়ুন:  ২ বছরে জঙ্গি ডেরা পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন ২৯ হাজার ডাক্তার -ইঞ্জিনিয়ার

আগামী ১২ ফেব্রুয়ারি হবে বাংলাদেশে নির্বাচন। এই ভোটে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ ও জমার শেষ দিন ২৯ ডিসেম্বর। তবে তারেকের দেশে আসার আগেই বিএনপি বগুড়া-৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এই প্রসঙ্গে উল্লেখ্য, ২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবার ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। সেই সময়ে তারেক রহমান ছিলেন জেলে। ২০০৮ সালে জেলমুক্তির পর চিকিৎসার জন্য লন্ডনে যান। তখন থেকেই তিনি আর দেশে ফেরেননি। সেই কারণে এনআইডিও পাননি। এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে গণ অভ্যুত্থানের সময় তারেকের স্ত্রী জুবাইদা রহমান বাংলাদেশ ফিরে ভোটার হয়েছেন। আসন্ন নির্বাচনে তারেক লড়বেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?