২ বছরে জঙ্গি ডেরা পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন ২৯ হাজার ডাক্তার -ইঞ্জিনিয়ার

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান দেশের উন্নতি নয় সন্ত্রাসবাদে মদত দিতেই বেশি ভালোবাসে।   অর্থনীতির অবনতি এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে গত ২ বছরে পাকিস্তান ছেড়ে বিদেশে পাড়ি দিয়েছেন ২৯ হাজার ডাক্তার-ইঞ্জিনিয়ার। এই ঘটনা একটা দেশের কাছে সত্যিই লজ্জার।   ‘ব্রেন ড্রেন’ এখন পাক সরকারের মাথাব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তানের অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, গত ২ বছরে ৫,০০০ চিকিৎসক, ১১,০০০ ইঞ্জিনিয়ার এবং ১৩,০০০ হিসাবরক্ষক দেশ ছেড়ে চলে গিয়েছেন অন্যত্র।

সম্প্রতি এই তথ্য প্রকাশ্যে আসার পর পাকিস্তানের সরকারের ভূমিকার ব্যপক সমালোচনা করেছেন অনেকেই। সেই সঙ্গেই  সেনাপ্রধান ফিল্ড মার্শাল অসীম মুনির সম্প্রতি এই  ঘটনাকে  “Brain drain ” বলে উল্লেখ করায় সোশ্যাল মিডিয়ায় উপহাসের  সম্মুখীন হয়েছেন।  সরকারি পরিসংখ্যান  অসীম মুনিরের   দাবিকে দুর্বল করেছে। প্রাক্তন সিনেটর মুস্তফা নওয়াজ খোখার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করে প্রতিবেদনটি তুলে ধরেন। লেখেন, “আপনার রাজনীতি ঠিক করুন এবং আপনার অর্থনীতি ঠিক করুন। পাকিস্তান বিশ্বের চতুর্থ বৃহত্তম ফ্রিল্যান্সিং হাব, কিন্তু ইন্টারনেট বন্ধের ফলে দেশটির ১.৬২ বিলিয়ন ডলার ক্ষতি হচ্ছে এবং ২.৩৭ মিলিয়ন ফ্রিল্যান্সিং চাকরি ঝুঁকির মধ্যে পড়ছে।”

আরও পড়ুন: ইসলামি জঙ্গিদের ঢোকা রুখতে বাংলাদেশ সীমান্তে বসানো হচ্ছে ড্রোন-জ্যামার

পাকিস্তানের অভিবাসন ও বৈদেশিক কর্মসংস্থান ব্যুরোর সাম্প্রতিক দেওয়া তথ্যে উদ্বেগজনক ছবি ধরা পড়েছে।   প্রতিবেদনে  দেওয়া তথ্য অনুসারে, ২০২৪ সালে ৭২৭,০০০ এরও বেশি পাকিস্তানি বিদেশে চাকরির জন্য চলে গিয়েছেন। ২০২৫ সালের নভেম্বরের মধ্যে এই সংখ্যা ৬৮৭,০০০-এ পৌঁছেছে। উদ্বেগজনক বিষয় এটাই কেবল শ্রমিকরা কর্মসংস্থানের সন্ধানে দেশ ছাড়ছেন এমনটা নয়  বরং শিক্ষিত পেশাদাররাও বিপুল সংখ্যায় পাকিস্তান  ছেড়ে যাচ্ছেন।

পাকিস্তানে মেধার পতনের ফলে চিকিৎসা ক্ষেত্র সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০১১ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে নার্সদের দেশ ছাড়ার ঘটনা উল্লেখযোগ্য  বৃদ্ধি রেকর্ড করা হয়েছে। চিকিৎসার সগে যুক্ত ব্যক্তিদের  হঠাৎ দেশত্যাগ শাহবাজ শরীফ সরকারের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। এই ঘটনা রুখতেই সরকার বিমানবন্দরে যাতায়াত নিয়ন্ত্রণে কঠোর হয়েছে।  ২০২৫ সালে এখন পর্যন্ত পাকিস্তানের বিমানবন্দর থেকে ৬৬,১৫৪ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছে, যা আগের বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। পাশাপাশি ভিক্ষাবৃত্তি এবং অবৈধ কার্যকলাপের জন্য উপসাগরীয় দেশ এবং অন্যান্য জায়গা থেকে হাজার হাজার পাকিস্তানিকে বহিষ্কার করা হয়েছে। ফলস্বরূপ, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি “পেশাদার ভিক্ষুক” এবং অসম্পূর্ণ কাগজপত্র নিয়ে পাকিস্তানিদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা  জারি করেছেন।

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর

শ্রীলঙ্কা সিরিজের আগে টিম ইন্ডিয়ায় বড় ধাক্কা! ছিটকে গেলেন তারকা ব্যাটার, বদলে কে?