রাষ্ট্রসঙ্ঘের নতুন মানচিত্রে অরুণাচল ও আকসাই চিন, ভারত ও চিনের মধ্যবর্তী পৃথক অঞ্চল!

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভুলটা হয়েই গেল। রাষ্ট্রসঙ্ঘে নতুন প্রকাশিত বিশ্ব মানচিত্র নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কারণ রাষ্ট্রসঙ্ঘ যে বিশ্ব মানচিত্র প্রকাশ করেছে তাতে অরুণাচল প্রদেশ ও আকসাইচিনকে ভারত ও চিনের মাঝে পৃথক অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। আকসাইচিন লাদাখের অন্তর্গত এবং এটি অরুণাচলের মতোই ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ। এমনটাই মনে করে নয়াদিল্লি। কিন্তু রাষ্ট্রসঙ্ঘের নতুন ম্যাপে এই ভুলকে কেন্দ্র করে গোটা বিশ্বে বিতর্কের সৃষ্টি হয়েছে। এই বিষয়ে চিন বা ভারত কোনও দেশের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।

আরও পডুন: পাকিস্তানকে খুশি করতে ব্রিকস সম্মেলনে যোগ দিচ্ছেন না তারেক রহমান!

জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের (UNGA) একটি প্রস্তাব নিয়ে আলোচনার সময়ে গত ১ লা জুলাই বিশ্বের নির্ভুল মানচিত্রটি প্রথম প্রকাশিত হয়। তাতে অরুণাচল প্রদেশ ও নাগাল্যান্ডের মাঝের সীমানাই মুছে ফেলা হয়েছিল। সঙ্গে সেই অঞ্চলটিকে অসম ও চিনের সীমান্তবর্তী একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখানো হয়েছিল। যাতে তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছিল। ভারত তীব্র নিন্দা জানানোর পর তাতে সংশোধন করে রাষ্ট্রসঙ্ঘ। তবে এবার উল্টো ভুল করে বসল রাষ্ট্রসঙ্ঘ। বিশ্ব মানচিত্রটিতে আকসাই চিনকে একটি স্বাধীন অঞ্চল হিসেবে দেখানো হয়েছে। যার পশ্চিম দিকে ভারত এবং পূর্ব দিকে চিন অবস্থিত। রাষ্ট্রসঙ্ঘ এই পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেনি।

তবে শুধুই অরুণাচল প্রদেশ ও আকসাই চিন নয়। জম্মু ও কাশ্মীর নিয়েও গণ্ডগোল পাকিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। নতুন মানচিত্রে জম্মু ও কাশ্মীরের মাঝে একটি বিন্দু রেখা টানা হয়েছে। যদিও এর ব্যাখ্যা দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। তারা জানিয়েছে, বিন্দুযুক্ত রেখাটি জম্মু-কাশ্মীরে ভারত ও পাকিস্তানের মধ্যে সম্মত প্রকৃত নিয়ন্ত্রণরেখাকে (LoC) মোটামুটিভাবে নির্দেশ করে। গত সপ্তাহের শুক্রবার রাষ্ট্রসঙ্ঘের সাধারণ সভায় নতুন নির্ভুল বিশ্ব মানচিত্র নিয়ে একটি প্রস্তাব পাশ হয়েছিল। আফ্রিকান দেশ টোগো সেই প্রস্তাব রেখেছিল। যাতে সমর্থন জানিয়েছিল ১৬৪টি দেশ। যার মধ্যে ছিল ভারতও। শুধুমাত্র তীব্র আপত্তি জানিয়েছিল আমেরিকা। ভারত নতুন বিশ্ব ম্যাপের আর্জি জানালেও রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করেছিল। নয়াদিল্লির তরফে বলা হয়েছিল, নতুন ম্যাপকে স্বাগত জানানো হচ্ছে। তবে জম্মু-কাশ্মীর ও লাদাখকে ম্যাপে ভারতের অবিচ্ছেদ্য অংশ হিসেবে রাখতেই হবে। সেই নির্দেশের দুদিন বাদেই রাষ্ট্রসঙ্ঘের এমন চরম ত্রুটিযুক্ত ম্যাপ সামনে আসতেই হইচই পড়ে গিয়েছে।

শৈশবের স্মৃতি আগলে রাখতে চান? মা-দিদিমার প্রিয় পুরনো শাড়িতে সাজান বাড়ি

সহপাঠীর মারে ক্লাসরুমেই লুটিয়ে পড়লেন ছাত্রী, ভয়ানক দৃশ্য বন্দি সিসি ক্যামেরায়

নামী সংস্থার পণ্য ভুলে যান, মাত্র ৫০ টাকায় বাড়িতেই বানান প্রাকৃতিক শ্যাম্পু

ধূমপান না করলেও রক্ষা নেই! পরোক্ষ ধূমপানেও বাড়ছে মৃত্যুর হার

নদিয়ায় যুবতীকে ধর্ষণের পর ৩৮ বছর লুকিয়ে, বৃন্দাবনের ডেরা থেকে ধৃত সাধু

অশুভ শক্তি বিনাশের তিথি কৌশিকী অমাবস্যা, শুরু এবং শেষ কখন?

বঙ্গ বিজেপির কার্যকরী সমিতিতে ঠাঁই পেলেন শিশির অধিকারী, রয়েছেন শুভেন্দুও

ফের ব্যর্থ বাবর আজম, ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩৩ রানে গুটিয়ে গেল পাকিস্তান

ঝাড়খণ্ডের ভোটার তালিকায় তিন আফগান নাগরিকের নাম, তদন্তের নির্দেশ নির্বাচন কমিশনের

এসআইআর শুনানিতে গিয়ে সিঁড়ি থেকে মাথা ঘুরে পড়ে মৃত্যু ৮০ বছরের বৃদ্ধের

‘গেরুয়া তাণ্ডব লিখবেন না’, যাদবপুর থেকে ফের হুঁশিয়ারি শুভেন্দুর

ওয়ানডে-তে অভিষেকেই ১৫০ রান করে ইতিহাস গড়লেন প্রোটিয়া ক্রিকেটার

বামদূর্গ যাদবপুরে গীতা, বেদ ও হনুমান চল্লিশা পাঠ নিয়ে বিশেষ শিবির, ঘোষণা মুখ্যমন্ত্রীর

উত্তরপ্রদেশে ভোটের আগেই কংগ্রেসে নাম লেখালেন দক্ষিণী অভিনেত্রী জারা খান