চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাসপাতালের ওটিতে হচ্ছে কষিয়ে রান্না, বরখাস্ত দুই নার্স

আন্তর্জাতিক ডেস্ক: হাসপাতালের ওটিতে অস্ত্রোপচারের বদলে হচ্ছে জমিয়ে রান্না। ভাবতে পারছেন! গল্প নয় ঘটনাটি ঘটেছে বাস্তবেই। ফেনীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে (ওটি) রান্না করার ঘটনা সামনে আসার পর শুরু হয়েছে ব্যপক চর্চা। কীভাবে হাসপাতালে এত গুরুত্বপূর্ণ ঘরে রান্না করা হতে পারে তা নিয়েই প্রশ্ন তুলেছেন অনেকে। এই ঘটনায় দুই নার্সকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

রবিবার নার্সিং ও মিডওয়াইফারি দপ্তরের পৃথক দুটি আদেশে তাঁদের বরখাস্ত করা হয়। ওটিতে রান্না করার অপরাধে যাদের সাময়িক বহিষ্কৃত করা হয়েছে তাঁরা হলেন হাসপাতালের নার্সিং সুপারভাইজার কল্পনা রানী মণ্ডল ও সিনিয়র স্টাফ নার্স রানী বালা হালদার। জানা গিয়েছে, কল্পনা রানী মণ্ডলের বাড়ি বরিশাল এবং রানী বালার বাড়ি বাগেরহাট জেলায়। একজিন দায়িত্ববান স্বাস্থ্যকর্মী হিসেবে কীভাবে এই কাজ করতে পারেন তা নিয়ে উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: শিগগিরই ভারতে আসতে পারেন ট্রাম্প, ইঙ্গিত দিল্লিতে নিযুক্ত মার্কিন দূতের

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) ও স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব মো. আনোয়ার হোছাইন আকন্দ বহিষ্কারাদেশ দুটিতে স্বাক্ষর করেন। সেই আদেশে বলা হয়, হাসপাতালের লেবার ওয়ার্ডের ওটি রুমের ভিতরে গ্যাসে রান্না করা চরম দায়িত্বহীন এবং শৃঙ্খলাবিরোধী কাজ। এই ভিডিও সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে। অনেকেই বলেছেন রোগীদের নিরাপত্তা কোথায়। নার্সিং পেশার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও দাবি করেছেন অনেকেই।

ঘটনা প্রসঙ্গে ফেনী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘হাসপাতালের নার্সিং সুপারভাইজারসহ দুজনের সাময়িক বরখাস্তের আদেশের কপি হাতে পেয়েছি। আদেশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষও এ বিষয়ে তদন্ত করছে।’  যে ভিডিও সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে এক নার্সকে পিঠে জাতীয় কিছু বানাতে।  ভাইরাল হওয়া  ১ মিনিট ৭ সেকেন্ডের এ ভিডিওতে দেখা গিয়েছে, অস্ত্রোপচার কক্ষে শীতের পিঠা তৈরি করছেন দুই নার্স। এর পাশ দিয়েই অন্য নার্সরা যাতায়াত করছেন। যেখানে রান্না হচ্ছে তার ঠিক পাশের ঘরেই হয় প্রসূতিদের অস্ত্রোপচার।  ভিডিওতে খোলাজা পিঠা তৈরির উপকরণ ছাড়াও থালা-বাসন ও হাঁড়িও দেখা গিয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে,  ২৫০ শয্যা হাসপাতালে পুরোনো ভবনের দ্বিতীয় তলায় রয়েছে লেবার ওয়ার্ড । ওয়ার্ডে মেডিকেল সরঞ্জাম জীবাণুমুক্ত ও জল গরম করার জন্য গ্যাসের ওভেন রয়েছে। সেখানেই হাসপাতালের দায়িত্বরত নার্সরা নিয়মিত খাবার তৈরি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালে রান্নার এ ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করে  করেছে।   কমিটিতে রয়েছে,  হাসপাতালের সহকারী পরিচালক মো. জালাল হোসেনকে আহ্বায়ক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয়কে সদস্যসচিব ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মো. আদনান আহমেদ।

Published by:

Share Link:

More Releted News:

তেলের ভান্ডার শূন্যের পথে, জ্বালানি সঙ্কটে বাংলাদেশে স্থগিত নির্বাচন

মৌলবাদীদের ফতোয়া উপেক্ষা করে ঢাকায় পয়লা বৈশাখে বের হল ‘মঙ্গল শোভাযাত্রা’

২০২৪ সালের ৪ অগস্টই শেখ হাসিনাকে খুনের ছক কষেছিলেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার

বর্ষবরণের আগে ইলিশ ছুঁলে লাগছে ছ্যাঁকা, কেজি ছাড়াল ৭,৫০০

গান-বাজনার উল্লাসের মাঝেই যুবককে পিটিয়ে খুনের অভিযোগে গ্রেফতার ৫

তারেকের জমানায় মবের মুল্লুক, কুষ্টিয়ায় হামলা চালিয়ে পীরকে পিটিয়ে হত্যা মৌলবাদীদের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ