তারেক রহমানের মাসতুতো দাদার কোটি টাকা ছিনতাই করে চম্পট দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ব্যাঙ্কে টাকা জমা দিতে যাওয়ার সময় মাঝপথেই হামলার শিকার হলেন পেট্রোল পাম্পের কর্মীরা। ঢাকার উত্তরা এলাকায় পিস্তল দেখিয়ে এবং এক কর্মীকে ছুরি দিয়ে কোপানোর পর প্রায় ১ কোটি ২১ লক্ষ ২৫ হাজার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ বিমানবন্দর সড়কের ক্রাউন প্লাজার সামনে ঘটনাটি ঘটে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, উত্তরার ডিএল পেট্রোল পাম্পের টাকা ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন পাম্পের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন, সিএনজি অপারেটর সেলিমুজ্জামান এবং কভার্ডভ্যানের চালক খোরশেদ। তাঁদের সঙ্গে ছিল বিপুল পরিমাণ নগদ টাকা। উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাঙ্কে যাওয়ার পথে তিনটি মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুষ্কৃতী তাঁদের গাড়ির পথ আটকায়। অভিযোগ, গাড়ি থামানোর পর দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখায়। এরপর আল আমিনকে ছুরি দিয়ে কোপানো হয়। গুরুতরভাবে আহত হন আল আমিন। তারপর টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে আব্দুল্লাহপুরের দিকে পালিয়ে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা আহত আল আমিনকে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে নিয়ে যায়ঘটনার পর পাম্পের ম্যানেজার আব্দুল করিমের অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে। এজাহারে ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছিনতাই হওয়া পুরো টাকাটিই ডিএল পেট্রোল পাম্পের ব্যবসার টাকা।

আরও পড়ুন: মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

পাম্প কর্তৃপক্ষের দাবি, প্রতিদিন ওই পেট্রোল পাম্পে প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকার লেনদেন হয়। সাধারণত আগের দিনের বিক্রির টাকা পরদিন সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাঙ্কে জমা দেওয়া হয়। শুক্র ও শনিবার ব্যাঙ্ক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা একসঙ্গে রবিবার ব্যাঙ্কে নিয়ে যাওয়া হচ্ছিল। ফলে রবিবারের ব্যাগে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি নগদ টাকা ছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, প্রতিদিন নির্দিষ্ট সময়ে বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে ব্যাঙ্কে যাওয়ার বিষয়টি দুষ্কৃতীদের জানা থাকতে পারে। সেই তথ্যের ভিত্তিতেই পরিকল্পনা করে হামলা চালানো হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত ঘটনায় জড়িত কারও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। হামলাকারীরা যে মোটরসাইকেলগুলি ব্যবহার করেছিল, সেগুলির নম্বরও এখনও শনাক্ত করা যায়নি। ঘটনাটির তদন্তে পুলিশের একাধিক ইউনিট কাজ করছে বলে জানিয়েছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার তারেক বেগ। দ্রুত অভিযুক্তদের শনাক্ত করার চেষ্টা চলছে।

গভীর সমুদ্রে মাছ ধরতে মর্মান্তিক পরিণতি, ট্রলারের কেবিনে রহস্যজনক মৃত্যু মৎস্যজীবীর

মঙ্গলে বাঁকুড়ায় প্রশাসনিক বৈঠক শুভেন্দুর, একাধিক উন্নয়নমূলক প্রকল্পের পর্যালোচনা

টুলু-কাণ্ডে নয়া মোড়! রাতভোর তল্লাশিতে উদ্ধার একাধিক নথি, গ্রেফতার ৩

সাতসকালেই ব্লু লাইনে সিগন্যালিং ত্রুটি, সমস্যায় নিত্যযাত্রীরা

২৩৮ মিলিয়ন ডলারের ধাক্কা! বিপুল ক্ষতির মুখে ট্রাম্পের ‘ট্রুথ সোশ্যাল’

মঙ্গলে ফের ভবানী ভবনে হাজিরা অভিষেকের আপ্তসহায়ক সুমিত রায়ের

মার্কিন স্বামীর শেষ ইচ্ছে পূরণে উত্তরাখণ্ডে হাজির জাপানি পত্নী, সঙ্গে যা নিয়ে এলেন..

গাড়ি পার্কিং নিয়ে বচসা, তৃতীয় লিঙ্গের ব্যক্তির ওপর পাশবিক আক্রমণ, ভাইরাল ভিডিয়ো

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ইঙ্গিত, মঙ্গলবার কলকাতা-সহ কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস?

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৩২, ধ্বংসস্তূপে আটকে বহু মানুষ

‘তোমাদের খতম করে দেব’, সৌরভ -ডোনাকে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি

গ্রামে গ্রামে এবার পৌঁছবে ইন্টারনেট, ৩ বছরের মধ্যে অপটিক্যাল ফাইবারে জুড়বে বাংলা

ভূমিকম্পের তাণ্ডবে তছনছ কলম্বিয়া! ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে নিখোঁজ ২,০০০-এর বেশি

ঐতিহ্য ও লোকবিশ্বাসের মিলনক্ষেত্র, ঘুরে আসুন বর্ধমানেশ্বর শিবমন্দির