Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউনূস সরকারের দাবি মেনে হাসিনাকন্যা পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  হাসিনাকন্যা সায়মা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ইউনূস সরকারের দাবি মেনেই তাঁকে ছুটিতে পাঠানো হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ছিলেন তিনি। সেই কাজ থেকে তাঁকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠানো হয়েছে।

সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘেব্রেয়েসা ইমেলের মাধ্যমে এই তথ্য কর্মীদের জানিয়েছেন। সায়মা ওয়েজেদ পুতুল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা। তাঁর বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা, ক্ষমতার অপব্যবহারের মামলা করেছিল দুর্নীতি দমন কমিশন। তাঁর বিরুদ্ধে ২টি মামলা করা হয়। অভিয়োগ আসার ৪ মাস পরে তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, সায়মার পরিবর্তে সংস্থার ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন সহকারি ডা. ক্যাথারিনা বোহমে। আগামী মঙ্গলবার দিল্লিতে সিয়ারো দফতরে যোগ দেবেন তিনি।

সূত্রের খবর, গত বছর জানুয়ারি মাসে হু-র আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নিয়েছিলেন ওয়াজেদ পুতুল। তিনি মনোনয়ন জমা দেওয়ার সময় থেকে বিতর্ক দানা বেঁধেছিল। অভিযোগ উঠেছিল, মায়ের প্রভাব খাটিয়ে সে পদে বসেছিল।

অভিযোগপত্রে বলা হয়েছে, হাসিনাকন্যা তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছেন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অনারারি পদে থাকার দাবি করেছিলেন তিনি। বিশ্ববিদ্যালয় সেই দাবি অস্বীকার করেছে।তাঁর বিরুদ্ধে যেসকল অভিযোগ উঠেছে,সেগুলো বাংলাদেশ দণ্ডবিধির ৪৬৮ ধারা এবং ৪৭১ ধারা লঙ্ঘন করা হয়েছে বলে জানানো হয়েছে।

তাঁর বিরুদ্ধে আরও অভিযোগ, শুচনা ফাউন্ডেশনের প্রাক্তন প্রধান হিসেবে বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ২.৮ মিলিয়ন মার্কিন ডলার অনিয়মিতভাবে নিয়েছিলেন তিনি। হাসিনাকন্যা তারপর থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়ায় যেতে পারছিলেন না। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি হয়েছে।

তামিলভূমে ইতিহাস গড়ছেন বিজয়! তিরুপতিতে পুজো দিয়েই প্রেমিকের বাড়িতে ছুটলেন তৃষা

কমিশনের নির্দেশে মমতা ও অভিষেকের বাড়ির সামনে নামানো হল কেন্দ্রীয় বাহিনী

ভোটের ময়দানে খেলোয়াড় প্রার্থীরা কে কোন স্থানে?

গণনা চলাকালীন তৃণমূল-বিজেপির সংঘর্ষে তপ্ত আসানসোল

বারামতীতে পাওয়ার পরিবারের গড়ে বিপুল জয়ের পথে অজিত পত্নী সুনেত্রা

সোনারপুর দক্ষিণে কোণঠাসা লাভলি, ১০ হাজার ভোটে এগিয়ে বিজেপির রূপা গঙ্গোপাধ্যায়

বরানগরে পাল্টা লড়াই! ৬ হাজারের বেশি ভোটে এগিয়ে সজল, পিছিয়ে সায়ন্তিকা

ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনীকে রেখে দেওয়া নিয়ে আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

‘‌মন খারাপের কোনও কারণ নেই, ওয়েট–ওয়াচ অ্যান্ড সি’‌, জরুরি বার্তা মমতার

কেরলে বাম সরকারের বিদায়ঘণ্টা, তামিলভূমে জোর টক্কর স্ট্যালিন-বিজয়ের

ইরানের রাতের ঘুম ওড়াতে ‘Project Freedom’ মিশনের ঘোষণা ট্রাম্পের

ভোটের বিজয় মিছিলে শর্ত বাঁধলেন কমিশন, হিংসা রুখতে কড়া বার্তা CEO-র

তামিলনাড়ুতে বিপুল ভোটে এগিয়ে TVK, বিজয়ের চেন্নাইয়ের বাড়িতে নিরাপত্তা জোরদার

বাংলা জয় বিজেপির! বারাণসীতে বিলি হল ঝালমুড়ি