তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: কথায় বলে, ‘যে লঙ্কায় যায়, সেই রাবণ হয়।’ স্বজন পোষণের ক্ষেত্রে নয়া নজির গড়লেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে নিজের শ্যালিকা আইরিন খানকে নিয়োগ করলেন। আর খালেদা-পুত্রের ওই সিদ্ধান্তে ক্ষোভে ফুঁসছেন বিদেশ মন্ত্রকের আধিকারিকরা। তাদের কথায়, ‘যিনি দ্বৈত নাগরিক (ব্রিটেন ও বাংলাদেশ) তিনি কিভাবে রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হলেন?’

রাজাকার পরিবারের সন্তান আইরিন খান কট্টর ভারত ও হিন্দু বিদ্বেষী হিসেবে পরিচিত। অ্যামেনেস্টি ইন্টারন্যাশনাল নামে একটি মুক্তিযুদ্ধ বিরোধী মানবাধিকার সংস্থার কর্মী হিসেবে অতীতে শেখ হাসিনা জমানায় রাজাকার তথা মুক্তিযুদ্ধ বিরোধীদের ফাঁসির প্রতিবাদে সরব হয়েছিলেন। শুধু তাই নয়, ২০২৪ সালের শেখ হাসিনাকে ক্ষমতা থেকে হটাতে সেনা অভ্যুত্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিলেন। তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমানের কাকার মেয়ে আইরিন খান লন্ডনে বসে বাংলাদেশ বিরোধী একাধিক ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন বলেও অভিযোগ।

রাষ্ট্রপুঞ্জে এতদিন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ছিলেন সালাহউদ্দিন নোমান চৌধুরী। তাঁকে হটিয়ে নিজের শ্যালিকা আইরিন খানকে দু্ই বছরের জন্য নিয়োগ করেছেন তারেক রহমান। একই সঙ্গে রাষ্ট্রপুঞ্জের সদর দফতরে বাংলাদেশ মিশনে উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে বিএনপির তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এ কে এম ওয়াহিদুজ্জামানকে নিয়োগ করা হয়েছে। এ কে এম ওয়াহিদুজ্জামানও রাজাকার পরিবারের সন্তান হিসেবে পরিচিত। রাষ্ট্রপুঞ্জের মতো গুরুত্বপূর্ণ জায়গায় দুই রাজাকার পুত্র-কন্যার নিয়োগের পিছনে প্রধানমন্ত্রী তারেক রহমানের গোপন কোনও অভিসন্ধি রয়েছে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

মর্মান্তিক ঘটনা চাঁপাইনবাবগঞ্জে, নদীতে স্নান করতে নেমে ডুবে মারা গেল পাঁচ বোন

নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৬০০ ছুঁইছুঁই! উদ্ধার ৮৫ ভারতীয়, এখনও নিখোঁজ শতাধিক

রবি-সোমে শিয়ালদহ ডিভিশনে টানা ৮ ঘণ্টা বন্ধ থাকবে ট্রেন পরিষেবা

‘কলেজে ছাত্র সংসদের নির্বাচন অবিলম্বে করতে হবে’, দাবি ঋতব্রতের

রবীন্দ্রনাথকে দায়ী করে আত্মঘাতী বাবা-মা-মেয়ে, চাঞ্চল্য ধনেখালিতে

হাতে রাখি বাঁধা, গলার নলি কাটা, মালদহের বাড়িতে ফিরতেই খুন কলকাতার ব্যবসায়ী

৩ সপ্তাহের মধ্যে আরজি কর মামলার তদন্ত শেষ করতে হবে, CBI-কে নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘পুলিশ অনুমতি না দিলেও জেলায় জেলায় পায়ে হেঁটে যাব,’ ঘোষণা মমতার

রাখির উৎসব মুহূর্তে পরিণত হল বিষাদে, ভিড়ে পদপিষ্ট হয়ে নিহত ১ মহিলা, আহত ৩

‘ঘরের শত্রুদের সঙ্গে লড়ব আমরা’, রাখি বন্ধন উৎসবে সংকল্প মুখ্যমন্ত্রীর

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

‘পিঠ বাঁচাতে দল ছেড়েছেন যাঁরা, তাঁদের ছাড় নয়,’ সাফ জানালেন অভিষেক

‘২০ জন দলবদলু সাংসদের পদ খারিজ করে দেখাব,’ কাকলি-সুদীপদের চ্যালেঞ্জ কল্যাণের

অভিষেকের দফতরে সাইনবোর্ড খোলার ঘটনায় কালীঘাট তৃণমূলকে আইনি রক্ষাকবচ দিল না আদালত