৮,০০০ টাকার বিশাল ছাড়! ১৬ হাজারের কমে মিলবে OnePlus N6 Lite

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আপনি কি বড় ব্যাটারি এবং স্মুদ ডিসপ্লে সহ একটি দুর্দান্ত স্মার্টফোন কেনার কথা ভাবছেন? Amazon Great Indian Festival Sale-এ OnePlus N6 Lite 4G ফোনটি এখন বিশাল ছাড়ে পাওয়া যাচ্ছে। বিপুল ছাড়ের পর এই ওয়ানপ্লাস ফোনটি আপনি মাত্র ১৫ হাজার টাকার বাজেটে ঘরে নিয়ে আসতে পারবেন।

কত টাকায় মিলবে?

ফোনটি বাজারে ২৪,৯৯৯ টাকা দামে লিস্ট করা রয়েছে। অ্যামাজন সেলে ৩২ শতাংশ ছাড়ের পর এর দাম দাঁড়িয়েছে ১৬,৯৯৯ টাকা। তাছাড়া ICICI এবং Axis ব্যাঙ্কের ক্রেডিট কার্ড EMI ট্রানজ্যাকশনে মিলবে অতিরিক্ত ১,২৫০ টাকা পর্যন্ত ছাড়। যার ফলে কার্যকর দাম কমে দাঁড়াবে মাত্র ১৫,৭৪৯ টাকা। আপনার পুরোনো ফোন এক্সচেঞ্জ করলে ১৬,১০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ ভ্যালু পেতে পারেন।

ফিচার ও স্পেসিফিকেশন

ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ হল এর ৭০০০mAh-এর বিশাল ব্যাটারি। সাথে রয়েছে ১৫W ওয়্যারড চার্জিং এবং ৫W রিভার্স চার্জিং সাপোর্ট। এতে আছে একটি ৬.৭৫-ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, যা ১২۰Hz রিফ্রেশ রেট এবং ৯০০ নিটস পিক ব্রাইটনেস সাপোর্ট করে।ফোনটিতে দেওয়া হয়েছে অক্টাকোর Unisoc T7250 প্রসেসর। ৪ জিবি LPDDR4X র‌্যাম রয়েছে, যা ভার্চুয়ালি আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। স্টোরেজের জন্য রয়েছে ৬৪ জিবি UFS 2.2 ইন্টারনাল মেমোরি, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২TB পর্যন্ত বাড়ানো যাবে।ছবি তোলার জন্য পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং সেলফির জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিভাইসটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম এবং অক্সিজেনওএস ১৬ (OxygenOS 16)-এর ওপর ভিত্তি করে চলে।ফোনটিতে MIL-STD-810H মিলিটারি-গ্রেডের মজবুত বডি ব্যবহার করা হয়েছে। এছাড়া ধুলো ও জল থেকে সুরক্ষার জন্য রয়েছে IP64 রেটিং।

গর্ভাবস্থায় মাছ খেলেই কমতে পারে প্রেগন্যান্সি হাইপারটেনশনের ঝুঁকি

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

স্ট্রোকের হাত থেকে প্রিয়জনকে বাঁচাতে চান? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন

তিন বন্ধুকে দিয়ে স্ত্রীকে গণধর্ষণ করাল পাষণ্ড স্বামী, হাড়হিম ঘটনা হায়দরাবাদে

হাতে সময় কম? সকালে চটজলদি বানিয়ে ফেলুন প্রোটিন সমৃদ্ধ ছোলার স্যান্ডউইচ

সৌদি আরবে রক্ষা মন্ত্রকের কার্যালয়ে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের

ভারত-সহ ২৯ দেশের নাগরিকদের যুদ্ধক্ষেত্রে পাঠিয়েছে রাশিয়া, বিস্ফোরক তথ্য রাষ্ট্রপুঞ্জের তদন্ত কমিশনের

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের

‘ইন্দিরাজির মৃত্যুর পরে রাজীবের প্রধানমন্ত্রী হওয়ার তীব্র বিরোধী ছিলাম’, স্মৃতিচারণ সোনিয়ার

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে চমক, আসছেন রজনীকান্ত-প্রভাস

১ নভেম্বর রামলীলা ময়দানে বিক্ষোভ সমাবেশের জন্য কংগ্রেসকে শর্তসাপেক্ষে অনুমতি

অস্বাস্থ্যকর পরিবেশ, কৈখালির Haldiram’s বন্ধের নির্দেশ খাদ্য সুরক্ষা দফতরের

উত্তাল সমুদ্র, মন্দারমণিতে স্নান করতে নেমে তলিয়ে গিয়ে মৃত পর্যটক

প্রি-ওয়েডিং শুটে যাওয়ার পথেই ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩