সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

Share:

নিজস্ব প্রতিনিধি: সন্ধ্যাবেলা হালকা খিদে পেলেই অনেকের প্রথম পছন্দ হয়ে ওঠে বাইরের ফাস্ট ফুড। তবে রোজ রোজ বাইরে থেকে খাবার অর্ডার না করে খুব সহজেই বাড়িতেই বানিয়ে নেওয়া যায় রেস্তোরাঁ স্টাইল আফগানি সয়াবিন চাঁপ। নরম সয়াবিন, ঘন ক্রিমি মশলা আর হালকা স্মোকি ফ্লেভারের এই পদ সন্ধ্যার জলখাবারে এনে দেবে এক অন্য স্বাদ। কম সময় আর সহজ উপকরণেই তৈরি হওয়া এই রেসিপি নিরামিষপ্রেমীদের কাছেও হতে পারে দারুণ পছন্দের।

কীভাবে বানাবেন? 

উপকরণ: ৩০০ গ্রাম সয়াবিন, আধ কাপ কুচোনো পেঁয়াজ, ১ টেবিল চামচ আদাকুচি, ৭-৮টি রসুন কোয়া, ১ চা চামচ গোটা জিরে, ৫ গ্রাম গোটা গরমমশলা, ৬-৭টি গোটা কাজু, ৪-৫টি কাঁচালঙ্কা, ৩ টেবিল চামচ টক দই, ২ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, এক মুঠো ধনেপাতাকুচি, স্বাদমতো নুন, গোলমরিচগুঁড়ো, ১ টেবিল চামচ মাখন, ১টি চিজ় কিউব।

আরও পড়ুন: ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রণালী: প্রথমে নুন জলে সয়াবিনগুলি ভাপিয়ে জল ঝরিয়ে নিন। একটি কড়াইয়ে তেল ঢেলে গোটা জিরে, গরমমশলা, পেঁয়াজ, আদা, রসুন, কাঁচালঙ্কা, কাজু দিয়ে হালকা করে ভেজে জল দিয়ে ভাল করে সেদ্ধ করে নিন। কাজুগুলি নরম হয়ে গেলে মিশ্রণটি ঠান্ডা করে মিক্সিতে ভাল করে বেটে নিন। আবার কড়াইতে সামান্য মাখন দিয়ে মিশ্রণটি ঢেলে তাতে একে একে দিয়ে দিন দই, ক্রিম, চিজ়, নুন, গোলমরিচগুঁড়ো। এ বার সেদ্ধ করে রাখা সয়াগুলি হালকা করে মাখনে ভেজে গ্রেভিতে দিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন চিজ় আর ধনেপাতাকুচি। গ্রেভি মাখাল মাখা হয়ে এলে তৈরি আফগানি সয়াবিন চাঁপ। গরম গরম আফগানি সয়াবিন চাঁপ পুদিনা চাটনি, সালাড বা এক কাপ গরম চায়ের সঙ্গে পরিবেশন করলে সন্ধ্যার আড্ডা হয়ে উঠবে আরও জমজমাট।

স্ত্রী লিভার ক্যান্সারে আক্রান্ত, বাবা আইসিউ-তে ভর্তি, চিন্তায় ঘুম উড়েছে দীপিকার স্বামীর

অফসাইডে গোল বাতিল কেন? মগড়ার মাঠে রেফারিকে বেধড়ক মারধরের অভিযোগ

গরমে হালকা খাবার, ২০ মিনিটেই তৈরি করুন ৬ ধরনের সুস্বাদু খিচুড়ি

‘‌সব অ্যারেস্ট হবে’‌, দুর্নীতির মারাত্মক অভিযোগ তুলে দাবি করলেন পঞ্চায়েতমন্ত্রী

ভ্যাপসা গরমে খাবারে মন নেই? ভাতের পাতে থাক ঝাল ঝাল মুরগির মাংসের ঝুরো

প্রধানমন্ত্রীকে শুভেন্দুর দেওয়া বঙ্কিমচন্দ্রের ছবি এঁকেছেন বুদবুদের ধনঞ্জয়

ভয়াবহ দুর্ঘটনা! বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে মৃত ৫

গরমে পেট থাকবে ঠান্ডা, ভাতের সঙ্গে পাতে রাখুন লাউপোড়া ভর্তা

ফলতায় পোস্টাল ব্যালটের গণনায় এগিয়ে বিজেপি, দেখা নেই তৃণমূলের এজেন্টের

হোয়াইট হাউসের বাইরে শুটআউট! খতম নিজেকে ‘যিশু’ দাবি করা হামলাকারী

ব্যাট হাতে জ্বলে উঠলেন শ্রেয়স, লখনউকে হারিয়ে প্লে অফের দৌড়ে টিকে রইল পঞ্জাব কিংস

সন্ধ্যার হালকা খিদেতে বাইরের খাবার নয়, বাড়িতেই বানান মজাদার আফগানি সয়াবিন চাঁপ

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ করার চুক্তি প্রায় চূড়ান্ত, দাবি ট্রাম্পের

বাড়িতে হঠাৎ বন্ধুরা এসে হাজির? আড্ডার মেজাজ জমাতে বানিয়ে ফেলুন চিকেন সাসলিক