আধুনিকতার ভিড়ে নজর কেড়ে চলেছে মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আধুনিকতার ছোঁয়ায় বদলায়নি পুজোর রীতিনীতি! নতুনত্বের প্রতিযোগিতার মাঝেও কলকাতা ও শহরতলির নানা প্রান্তে আজও টিকে রয়েছে সাবেকি পুজোর ঐতিহ্য। তেমনই এক পুজো মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো। বছরের পর বছর ধরে নিজস্ব রীতি, আচার ও ঐতিহ্যকে আঁকড়ে ধরে এই পুজো আজও টেনে আনে বহু দর্শনার্থী।

এই পুজোর অন্যতম আকর্ষণ ‘কলাবউ’ স্নান। সাধারণ কলাগাছের বদলে এখানে কলাবউ তৈরির সঙ্গে জড়িয়ে রয়েছে প্রাচীন এক বিশেষ রীতি। নয়টি গাছ দিয়ে তৈরি করা হয় কলাবউ। শাস্ত্রমতে যা নবপত্রিকা নামে পরিচিত। গোটা দক্ষিণ ২৪ পরগনার অন্য কোনও বারোয়ারিতে দেখা যায় না এই বিশেষ প্রথা। প্রকৃতি হল মায়ের জীবন্ত মোহময়ী রূপ। সেই প্রকৃতির ন’টি উদ্ভিদ যথা কলা, কচু, হরিদ্রা বা হলুদ, জয়ন্তী, বেল, দাড়িম্বা বা ডালিম, অশোক, মানকচু, ও ধানকে একত্রে বেঁধে দুর্গা তথা কলা বউয়ের জীবন্ত রূপ দেওয়া হয়। প্রাচীন এই রীতি দেখতে এবং পুজোর ঐতিহ্যকে কাছ থেকে অনুভব করতে পুজোর দিনগুলিতে ভিড় করেন বহু মানুষ। এরপর মাটির তৈরি সাবেকি দেবীর প্রাণ প্রতিষ্ঠা ও সূচনা হয় সপ্তমী পুজোর। এখানকার মানুষের বিশ্বাস, ওই দিন কলা বউ স্নান ও তাঁকে দর্শন করে সে জল মাথায় দিলে অমঙ্গল কাটে। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই রীতিই বহন করে নিয়ে চলেছেন স্থানীয় মানুষজন।

মাঠঘর বারোয়ারি পুজোর বিশেষত্ব শুধু প্রতিমা বা মণ্ডপে নয়, বরং তার সঙ্গে জড়িয়ে থাকা দীর্ঘদিনের সংস্কৃতি ও মানুষের আবেগে। পুজোর সময় দূরদূরান্ত থেকে দর্শনার্থীরা আসেন এই প্রাচীন রীতির সাক্ষী হতে। নতুন প্রজন্মের কাছেও এই পুজো হয়ে উঠেছে বাংলার পুরনো পুজো সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার এক গুরুত্বপূর্ণ জায়গা। আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে সময় বদলেছে, বদলেছে মানুষের জীবনযাত্রাও। কিন্তু মহেশতলার মাঠঘর বারোয়ারি পুজো যেন সেই বদলের মাঝেও নিজের শিকড় আঁকড়ে ধরে রেখেছে। নয়টি গাছের কলাবউ থেকে সাবেকি আচার সব মিলিয়ে এই পুজো আজও বহন করে চলেছে বাংলার পুরনো দুর্গোৎসবের এক টুকরো ঐতিহ্য। তাই পুজোর ক’দিনে এখানে শুধু দর্শনার্থীদের ভিড় নয়, দেখা মেলে ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক অনন্য মেলবন্ধনের।

মালদায় বিজেপি বুথ সভাপতির ছেলের রহস্যমৃত্যু, খামার থেকে উদ্ধার মৃতদেহ

অ্যাম্বুল্যান্সে এসে ATM লুঠ! নাইটি পরা দুষ্কৃতীদের কীর্তি ধরা পড়ল সিসিটিভিতে

অমিতাভের সঙ্গে দেখা করতে ব্যারিকেড ভাঙল ভক্তরা, তরুণীর সঙ্গে হাত মেলাতে অস্বীকার বিগ বি-র

কলকাতার চাপ কমাতে বলাগড়ে মিনি বন্দর, বড় পরিকল্পনা সরকারের

সুদানের স্বর্ণখনিতে আকাশপথে ভয়াবহ হামলা মিশরের, নিহত ৭২ শ্রমিক

‘কালো জাদু করে মা’, সন্দেহ থেকেই নৃশংস কাণ্ড ঘটাল গুণধর ছেলে

চাকরি থাকলেও নেই পদ-দায়িত্ব, এবার চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বসতে হবে পরীক্ষায়

জলপথে বড় হামলা! পাকিস্তানি কোস্ট গার্ডের ১৩ সদস্যকে হত্যার দাবি BLA-র

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

পুজোর আবহে অ্যাকশন মোডে ইডি, সাত সকালে কলকাতার ৮ জায়গায় তল্লাশি

জটিল হচ্ছে পরিস্থিতি! ফের রিয়াধ বিমানবন্দরে হুথিদের হামলায় মৃত ১, আহত ১১ 

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার