আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান, ঘোরাফেরা করে মৃতদের আত্মা

Share:

নিজস্ব প্রতিনিধি : হাতে আর বেশিদিন সময় নেই। এরপরেই হবে কালীপুজো। দেবী কালী হলেন দশমহাবিদ্যার প্রথম দেবী। শাক্তমতে কালী বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টির আদি কারণ। বলা হয় দেবী কালী হলেন স্বয়ং মহাদেবেরই ক্রোধের বহি:প্রকাশ। শিবপুরাণ অনুসারে, মা কালী এবং বীর ভদ্র শিবের ক্রোধ থেকে জন্মগ্রহণ করেন। তেমনই আবার শিবের সহধর্মিণী পার্বতীর ধ্বংসাত্মক রূপ হল দেবী কালী। আর কালী পুজোর কথা উঠলেই মনে পড়ে দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুরের কালীপুজো। সেই সূদুর অতীত থেকে আজও রীতি-নীতি মেনে চলে আসছে। তবে এই কালীপুজো শুরু হওয়ার পূর্বে দীর্ঘ ইতিহাস রয়েছে।

বলা হয়, আজ থেকে প্রায় এক শতক আগেকার কথা। কথিত আছে, স্বপ্নাদেশ পেয়ে শ্মশানের জঙ্গল সাফ করে টালির ছাউনির চার চালা মন্দির তৈরি করেছিল স্থানীয় চক্রবর্তী পরিবার। মজে যাওয়া আদিগঙ্গার তীরে, বটগাছে ঘেরা শ্মশানেই ১১০ বছর আগে গড়ে উঠেছিল মন্দির। সেই থেকে নিয়ম নিষ্ঠা মেনে আজও চলে আসছে মায়ের আরাধনা।

আদিগঙ্গার পাড়ে কয়েকশো বছরের প্রাচীন মন্দিরবাজারের দক্ষিণ বিষ্ণুপুর শ্মশান। এই শ্মশানেই পূর্বে ভিড় জমাতেন তান্ত্রিক ও সাধকরা। বলা হয় এখানে শব সাধনায় বসতেন অনেকেই। শ্বশ্মানের এক ভয়ংকর পরিবেশ, আজও ভেতরে ঢুকলে গা ছমছম করে ওঠে। শোনা যায় গভীর রাতে গা ছমছমে পরিবেশ তৈরি হয়। তান্ত্রিকদের সাধনার জোরে আজও রাতের অন্ধকারে জেগে ওঠে শ্মশান। ঘোরাফেরা করে মৃতদের আত্মা। মনে করা হয় যাঁদের অপঘাতে মৃত্যু হয়েছে তাঁদের আত্মা ঘোরফেরা করে এখানে।

আরও পড়ুন : জেনে নিন মা কালী বিবস্ত্র থাকার পেছনে কোন রহস্য লুকিয়ে আছে ?

শোনা যায়, আগে এই শ্মশান লাগোয়া জঙ্গলেই টালির ছাউনির নীচে কালী পুজো শুরু করেছিলেন তান্ত্রিক মণিলাল চক্রবর্তী। ১০৮ টি নরমুণ্ড দিয়ে চলত তন্ত্রমতে দেবীর উপাসনা।সেই থেকেই শ্মশানে পূজিত হয়ে আসছেন মা করুণাময়ী কালী। শ্যামাকালী পুজোর দিন আজও এলাকার হাজার হাজার মানুষ ভিড় জমান এই মন্দিরে। দেবী কালীর স্বপ্নাদেশ শুরু হয়েছিল শ্মশান লাগোয়া জঙ্গলের মধ্যে পুজো। তবে দেবী নিত্যপূজার ইচ্ছা প্রকাশ করলে পাকাপাকিভাবে তৈরি করা হয় মন্দির। দেবী মূর্তির পিছনে বসানো হয় ১০৮ টি নরমুণ্ড। সামনে রয়েছে পঞ্চমুণ্ডির আসন । এখানে তন্ত্রমতে দেবীকে পুজো দেওয়া হয়। তবে কঠোরভাবে নিষিদ্ধ বলি।

জানেন কী মা কালীর বাহন শেয়াল কেন ? শেয়ালের ছদ্মবেশে প্রাণিটি আসলে কে ?

‘প্রতিবাদ ও ভিন্নমত গণতন্ত্রের অপরিহার্য অংশ’, যন্তরমন্তরে ধর্নাকে সমর্থন নিটের শীর্ষস্থানাধিকারীর

অঙ্গনওয়াড়িতে ডিম কিনতে বরাদ্দ বৃদ্ধি রাজ্যের, বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

রাজ্য সরকারি কর্মচারীদের সুখবর, সপ্তম পে কমিশন গঠন করল শুভেন্দু সরকার

‘আন্দোলনকারীদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ না করলে অনশন ভাঙব,’ কেন্দ্রকে বার্তা ওয়াংচুকের

৫৭ বছরের ছোট তরুণীকে বিয়ে, সাতক্ষীরার সাংসদকে বহিষ্কার করল জামায়াতে ইসলামী

প্রতিবাদ জানাতে গিয়ে মুম্বইতে আটক ‘ধুরন্ধর’ অভিনেত্রী আয়েশা খান

‘আপনি প্রতিষ্ঠিত চোর সেটা প্রমাণ করব’, মমতাকে বেনজির আক্রমণ শুভেন্দুর

‘১০ বছরে ১৫২ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে’, মোদি সরকারকে নিশানা রাহুলের

‘শওকত, ‘পুষ্পা’ জাহাঙ্গিরের থেকেও খারাপ অবস্থা হবে,’ অভিষেককে কটাক্ষ শুভেন্দুর

‘আরজি-কর নিয়ে যা করার করব,’ বিধানসভা থেকে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

আচমকাই আফগানিস্তানের ওয়ানডে টিমের অধিনায়কত্ব ছাড়লেন হাশমাতুল্লাহ শাহিদি

স্যামসাংয়ের Galaxy Unpacked 2026, লঞ্চ হবে নতুন ফোল্ডেবল ফোন এবং এআই ডিভাইস

রান্নার গ্যাসের সিলিন্ডারে ৫০০ টাকা ভর্তুকি, জেনে নিন কারা পাবেন এই বিশেষ সুবিধা?

‘আমি সাধ্বী নই, ভক্তরা টাকা দিয়ে যায়’, বিতর্ক নিয়ে মুখ খুললেন সন্ন্যাসিনী রাধে মা