জানেন কী, সবচেয়ে উঁচু কালী মন্দির দেশের কোথায় রয়েছে?

Share:

পৃথ্বীজিৎ চট্টোপাধ্যায়: সমগ্র ভারতে বিভিন্ন প্রান্তে আছে নানান ছোট বড় মন্দির । তবে শুনে অবাক লাগতে পারে কালীক্ষেত্র পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য বিহারে রয়েছে ভারতের সবচেয়ে উঁচু কালী মন্দির। জানা গেছে বিহারের আরারিয়াতে অবস্থিত এই খড়্গেশ্বরী কালী মন্দিরের গম্বুজের উচ্চতা ১৫২ ফুট, যেটি বঙ্গের অন্যতম প্রসিদ্ধ কালী মন্দির দক্ষিণেশ্বর ভবতারিণী কালী মন্দিরের থেকে ৫২ ফুট উঁচু। আচ্ছা, ভেবে দেখেছেন কী, বিহারে এত মায়ের মন্দির কোথা থেকে এলো? এর উত্তর জানতে হলে ওল্টাতে হবে ইতিহাসের পাতা। জানা যায়, এক সময় বর্তমান বিহারের পুরোটাই ছিল প্রাচীন বৃহৎবঙ্গের অংশ। বাঙালির ধর্মীয় আচরণ ও সংস্কৃতির অবশেষ তাই আজ ও খুঁজে পাওয়া যায় বিহারের আনাচেকানাচে।

মা খড়্গেশ্বরী কালী মন্দির আরারিয়ার পরমান নদীর কিনারায় অবস্থিত। প্রায় ১৮৮৪ সালে তৈরি প্রাচীন মন্দিরটির আনুমানিক ১৯৮৭ সাল নাগাদ পুনর্নির্মাণ হয়। স্থানীয় লোকেদের থেকে প্রাপ্ত তথ্যানুসারে জানা যায়, প্রাথমিক ভাবে ঘাসপাতা দিয়ে বানানো ছোট্ট কুটীরে এই মন্দিরের সূত্রপাত হয়েছিল আর, আজ ১৫২ ফুট উচ্চতা বিশিষ্ট এই মন্দিরটিকে বিহারের সবচেয়ে উঁচু মন্দির বলে মনে করা হয়।

আরও পড়ুনঃ ডুবে থাকতেন শ্যামাসঙ্গীতে, খালি যেতেন শ্মশানে, শেষে গলায় দিলেন দড়ি – কেন ?

এই খড়্গেশ্বরী মন্দিরের এক বিশেষত্ব আছে। শোনা যায়, স্থানীয় কারাগার থেকে কয়েদীদের দ্বারা তৈরী ফুলের মালা দিয়ে রোজ এখানে মায়ের পুজো শুরু হয়। কবে থেকে এই প্রথা চালু হয়েছিল, তা ঠিক করে জানা যায় না। তবে বিগত বেশ কয়েক দশক ধরে জেলের কয়েদীরা এই কাজটি শ্রদ্ধা ও নিষ্ঠা ভরে করে আসছে। জনশ্রুতি আছে, জেলের এক উচ্চ আধিকারিককে স্বপ্নে দর্শন দিয়েছিলেন মা কালী। তারপর থেকেই এই প্রথা চালু হয়। মায়ের মালা যাতে ঠিক সময়ে মন্দিরে পৌঁছায় তার জন্য জেল কর্তৃপক্ষের তরফ থেকে একজন সেপাইকে দায়িত্ব দেওয়া আছে।

জানা গেছে, মন্দিরে নিত্য পুজোর জন্য পুরোহিত আছেন। মন্দিরের প্রধান দায়িত্বে আছেন এলাকার প্রাক্তন ফুটবলার সরোজানন্দ দীক্ষিত, যিনি সবার কাছে পরিচিত নানু বাবা নামে। নিজের অধিকাংশ সম্পত্তি মন্দিরে দান করে তিনি মন্দিরের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। মন্দির কতৃপক্ষ সূত্রে যেমন গেছে, মন্দিরে নিত্য পুজো ছাড়াও মঙ্গল ও শনিবারে বিশেষ পুজোর চল আছে। ঐ দুটো দিনে মন্দিরে মহাভোগের ব্যবস্থা করা হয়। এছাড়াও এই  মন্দিরে ফলহারিণী কালী পুজো ও দীপান্বিতা কালী পুজো খুব ধুমধামের সাথে পালিত হয়।

কি ভাবে যাবেন এই মন্দিরে ?

আরারিয়া কোর্ট রেলওয়ে স্টেশন থেকে মাত্র ৩ কিলোমিটার দূরেই অবস্থিত এই খড়্গেশ্বরী মন্দির। আরারিয়া কোর্ট স্টেশন  থেকে অটো নিয়ে সহজেই পৌঁছে যাওয়া যায় এই মন্দিরে।

আজ কলকাতা-সহ একাধিক জেলায় দুর্যোগের সতর্কতা, রথের বিকেলেই নামল ঝমঝমিয়ে বৃষ্টি

প্রকৃতির সবুজ স্বর্গ, ঘুরে দেখতে পারেন ভারতের ‘মিনি সুইৎজারল্যান্ড’ খাজ্জিয়ার

রথযাত্রায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি সতর্কতা

ফাইনালে উঠলেও কড়া শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা, কোন অপরাধে?

৯,০০০mAh ব্যাটারি, ১৮৫Hz ডিসপ্লে-সহ বাজারে আসছে Redmi K100

দিঘা-নন্দকুমার জাতীয় সড়কে লরির ধাক্কায় প্রাণ গেল চারজনের, গুরুতর আহত ৩

শিশুদের ক্যান্সার হাসপাতালে হামলা চালাতেই আমেরিকার অত্যাধুনিক MQ-9 ড্রোন ধ্বংসের দাবি ইরানের

ডায়াবেটিস থাকবে ১০০% নিয়ন্ত্রণে! পাতে রাখুন বিশেষজ্ঞদের পছন্দের সবজি

সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার, জেনে নিন রথযাত্রার এই রীতির নেপথ্যের রহস্য!

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু