চাহিদা কমেছে বাংলা ক্যালেন্ডারের, তবু আশা নিয়ে পসরা সাজিয়েছেন ব্যবসায়ীরা

চল ও চাহিদা কমেছে বাংলা নতুন বছরের ক্যালেন্ডারের।

Share:

নিজস্ব প্রতিনিধি: পয়লা বৈশাখের (POILA BOISHAKH) বাকি আর মাত্র কয়েকদিন। তবে এখন সময় সোশ্যাল মিডিয়া সর্বস্ব। সবটাই কেমন যেন ‘দেখনদারি’। শুভেচ্ছাও ফেসবুক, হোয়াটস অ্যাপ, সিগন্যাল, টেলিগ্রাম ও ইনস্টাগ্রামে আটকে। এখন যেন ‘বিলুপ্ত প্রায়’ বাংলা ক্যালেন্ডার। তার জায়গায় ইংরেজি ক্যালেন্ডারের চল বেশি।  

সোশ্যাল মিডিয়ার বাজারে যে কোনও ক্যালেন্ডারই পাওয়া যায় ভার্চুয়ালি। আবার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়, ‘হ্যাপি বেঙ্গলি নিউ ইয়ার’ লিখে! বহু বাঙালিই তা করে থাকেন! এই তো অবস্থা। তাই পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে স্বাভাবিক ভাবেই চল ও চাহিদা কমেছে বাংলা নতুন বছরের ক্যালেন্ডারের। তবু আশা নিয়ে পয়লা বৈশাখের আগে বিভিন্ন ধরনের ক্যালেন্ডারের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। বরাত পেয়েছেন সামান্য। বিক্রি হয়েছে অতি অল্প।  এভাবেই বুকে আশা নিয়ে আপাতত বৈশাখ মাস পর্যন্ত পসরা সাজিয়েই রাখতে চান তাঁরা। যদি কিছু বিক্রি হয়। 

পয়লা বৈশাখ মানেই হালখাতা। সারা বছরের বকেয়া মিটিয়ে নতুন করে শুরু হয় ব্যবসা। হয় পুজো। মিষ্টির প্যাকেটের পাশাপাশি বাংলা ক্যালেন্ডার দেওয়ারও রীতিও মাত্র কয়েক বছর আগেও  ছিল ব্যাপক ভাবে।

বিক্রেতাদের আক্ষেপ, আগের তুলনায় বিক্রি কমেছে বাংলা ক্যালেন্ডারের। হালখাতার সময়ে কিছু বিক্রি হয়, সেই আশা নিয়েই পসরা সাজানো। বিক্রেতাদের গলায় করুণ সুর, কেউ কিনতেই চান না। পড়ে পড়ে নষ্ট হয়। 

গুজরাতকে দুরমুশ করে প্লে-অফের লড়াইয়ে রইলেন রাহানেরা

আন্দামানে প্রবেশ করল বর্ষা, বঙ্গে বিক্ষিপ্তভাবে ঝড়-বৃষ্টি চলবে

ইডেনে অ্যালেন-রঘুবংশীর তাণ্ডব, গুজরাতকে ২৪৮ রানের লক্ষ্য দিল কলকাতা

‘তৃতীয় সন্তান নিলে মিলবে ৩০ হাজার..’, জনসংখ্যা বাড়াতে ঘোষণা চন্দ্রবাবুর

দিল্লির জন্য অশনিসঙ্কেত, চট্টগ্রাম-মাতারবাড়ি বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ রাখার অনুমতি দিচ্ছেন তারেক রহমান

রাজ্যে বেআইনি মাদ্রাসা বন্ধের নির্দেশ, অমান্য করলে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেবে সরকার

ফলহারিণী অমাবস্যা তিথিতে দক্ষিণেশ্বরে বিধানসভার অধ্যক্ষ , পুজো দিলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে

আহমেদাবাদে বসছে আইসিসির বৈঠক, যোগ দেবেন পিসিবি সভাপতি নকভি?

‘‌ফলতার জন্য স্পেশ্যাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে’‌, পুনর্নির্বাচনের প্রচারে ঘোষণা মুখ্যমন্ত্রীর

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের আরও এক ‘মাথা’ গ্রেফতার, জালে বোটানির অধ্যাপিকা

নিন্দার ঝড় উঠতেই ‘আরশোলা’ মন্তব্য নিয়ে সাফাই প্রধান বিচারপতির

নবম শ্রেণিতে তৃতীয় ভাষা বাধ্যতামূলক, ১ জুলাই থেকেই কার্যকর নয়া নিয়ম

ঠান্ডা পানীয়তে বিষ মিশিয়ে অষ্টম শ্রেণির ছাত্রীকে খুনের অভিযোগ

কাউন্সিলরকে দেখে উঠল চোর চোর স্লোগান, চন্দননগর পুরসভায় তুলকালাম কাণ্ড