সার্ফ এক্সেল-ভিমে ‘ক্ষতিকর রাসায়নিক’! বেকোর বিজ্ঞাপনের বিরুদ্ধে হাইকোর্টে HUL

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  সার্ফ এক্সেল ও ভিমের বিজ্ঞাপনকে কেন্দ্র করে হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড (এইচইউএল)-এর সঙ্গে বেকোর আইনি সংঘাত গড়াল দিল্লি হাই কোর্টে। বেকোর মূল সংস্থা কুইক লিভিং (আই) প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে বাণিজ্যিক ভাবে হেয় করা, ট্রেডমার্ক লঙ্ঘন এবং পণ্য নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছে এইচইউএল।

‘#WarOnWhatsHidden’ নামে প্রচারে বেকো নিজেদের পণ্যের সঙ্গে এইচইউএলের জনপ্রিয় দুই পণ্য-সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড এবং ভিম ডিশওয়াশ জেলের তুলনা করেছে। ভিডিয়ো, সমাজমাধ্যমে পোস্ট, প্রভাবশালীদের প্রচার এবং বিভিন্ন জায়গায় বিজ্ঞাপনের মাধ্যমে এই প্রচার চালানো হয়েছে। বেকোর দাবি, পরীক্ষাগারে সার্ফ এক্সেলে বেঞ্জিসোথিয়াজোলিনোন (বিআইটি)-এর উপস্থিতি পাওয়া গিয়েছে। সার্ফ এক্সেল এবং ভিমে লিনিয়ার অ্যালকাইলবেনজিন সালফোনেট (এলএএস) রয়েছে বলেও দাবি করেছে সংস্থাটি। ওই উপাদানগুলির কারণে ত্বকে জ্বালা এবং অ্যালার্জির সমস্যা হতে পারে বলে বিজ্ঞাপনে দাবি করা হয়েছে। সেই সূত্রেই এইচইউএলের পণ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে বেকো। এই দাবির বিরোধিতা করে আদালতে এইচইউএলের হয়ে সওয়াল করেন প্রবীণ আইনজীবী অমিত সিবল। তাঁর বক্তব্য, কোনও পণ্যে নির্দিষ্ট উপাদান রয়েছে কি না, পরীক্ষায় তা জানা যেতে পারে। কিন্তু শুধু ওই উপাদানের উপস্থিতি পাওয়া গেলেই পণ্যটি ব্যবহার করলে ত্বকে জ্বালা বা অ্যালার্জি হবে, এমন দাবি করা যায় না।

আরও পড়ুনঃ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ

পণ্যের নিরাপত্তা যাচাইয়ের জন্য প্রয়োজনীয় পরীক্ষা বেকো করেনি বলেও অভিযোগ করেন তিনি । ভিমের ‘পাওয়ার অব ১০০ লেমনস’ এবং সার্ফ এক্সেলের ‘স্টেইন্স আর গুড’-এই প্রচারবাক্য ব্যবহার নিয়েও আপত্তি জানিয়েছে এইচইউএল। তবে আপাতত বেকোর প্রচারে স্থগিতাদেশ দেয়নি দিল্লি হাই কোর্ট। বুধবার বিচারপতি অনুপ জয়ারাম ভামভানি বেকোর কাছে জবাব চেয়েছেন। ২০ অগস্টের মধ্যে জবাব এবং প্রয়োজনীয় নথি জমা দিতে বলা হয়েছে। আগামী ২১ অগস্ট মামলাটির পরবর্তী শুনানি।

‘তারক মেহতা কা উল্টা চশমা’-র ফ্লোটে মজল নিউইয়র্ক, ম্যাডিসন অ্যাভিনিউয়ে উপচে পড়ল ভিড়

বন্যায় ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

রাতের খাবারে রাজকীয় স্বাদ! চট করে বানিয়ে নিন ‘শাহি পোলাও’

চম্পাহাটির বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, গুরুতর জখম ১ মহিলা

প্রেমিকের অত্যাচারে চরম সিদ্ধান্ত, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী একদশ শ্রেণির ছাত্রী

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

খোয়া-কাজু নয়, এবার বিট দিয়ে বানান বরফি, রইল রেসিপি

উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু, হস্টেল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

মধ্য আফ্রিকায় সোনার খনিতে ভয়াবহ ধসে মৃতের সংখ্যা বেড়ে ১০৭, মাটির নিচে আটকে এখনও বহু শ্রমিক

নিউ মার্কেট হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার ১, আটক ২

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ

বাবার মৃত্যু শোক কাটিয়ে মাঠে ফিরেই ফের গোল মেসির

বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল দিল্লির পাকিস্তান দূতাবাসের অবৈধ নির্মাণ