বরাক দিবস ১৯ মে, দেশের মধ্যেই বাঙালিদের ‘মাতৃভাষার লড়াই’

এরপর চলে ১৭ রাউন্ড গুলি। ১২ জন আন্দোলনকারীর গুলি লাগে। এরমধ্যে ৯ জন মৃত্যু বরণ করেন। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও ২ জন।

Share:

ভাষা দিবস মানেই শুধু ২১ ফেব্রুয়ারি নয়। ১৯ মে-ও ভাষা দিবস। স্বাধীন ভারতে মাতৃভাষা চেয়ে শহিদ হতে হয়েছিল ১১ জনকে। ১৯ মে বাঙালিদের কাছে কম আবেগের দিন নয়। শিলচর রেলওয়ে স্টেশনে ভাষাপ্রেমীদের গুলি করে হত্যা করে অসম পুলিশ।

১৯৬০ সালে অসম প্রদেশ কংগ্রেস পরিচালিত সরকার অসমীয়া ভাষাকে একমাত্র দাফতরিক ভাষা হিসেবে মান্যতা দেয়। প্রতিবাদ করে গর্জে ওঠে বাঙালিরা। ভাষার অধিকারের দাবিতে সেই প্রতিবাদীদের ওপর অকথ্য আক্রমণ করা হয়। সময়টা ওই বছরের জুলাই-সেপ্টেম্বর। প্রায় ৫০ হাজার জন প্রাণ ও ভাষা বাঁচাতে চলে আসে পশ্চিমবঙ্গে। প্রায় ৯০ হাজার জন পালিয়ে আসেন বরাক উপত্যকা (Barak Valley) ও পার্শ্ববর্তী অঞ্চলে। ১০ অক্টোবর অসমের মুখ্যমন্ত্রী বিমলা প্রসাদ চহিলা অসমের একমাত্র সরকারি ভাষা হিসেবে অসমীয়াকে মান্যতা দেওয়ার প্রস্তাব দেন। ২৪ অক্টোবর তা গৃহীত হয় বিধানসভায়।

প্রতিবাদ জানিয়ে ১৯৬১ সালের ৫ ফেব্রুয়ারি গঠিত হয় কাছাড় গণসংগ্রাম পরিষদ। আ৪ এপ্রিল তাঁরা পালন করেন সংকল্প দিবস। ২৪ এপ্রিল করা হয় দীর্ঘ পদযাত্রা। ২ মে এই সত্যাগ্রহ পদযাত্রা শেষ হয়। পদযাত্রা করা হয়েছিল প্রায় ২০০ মাইল। ১৩ এপ্রিল বাংলা ভাষাকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা না করা হলে ১৯ মে হরতালের ডাক দেন নেতা রবীন্দ্রনাথ সেন। এরপরে ১২ মে বাহিনী শিলচরে ফ্ল্যাগ মার্চ করে। কড়া বুটের নিয়মিত অভিযানের পরেও পুলিশ পরিষদের ৩ নেতৃত্বকে গ্রেফতার করে। তাঁরা ভাষাপ্রেমী রবীন্দ্রনাথ সেন, বিধুভূষণ চৌধুরী এবং নলিনীকান্ত দাস।

১৯ মে শুরু হয় আন্দোলনকারীদের হরতাল, পিকেটিং। সরকারি দফতর, আদালত, স্টেশন ঘিরে ফেলা হয়। শিলচর স্টেশনে চলে সত্যাগ্রহ। দুপুরে পুলিশ শুরু করে লাঠি চার্জ। সেই সঙ্গে চলতে থাকে বন্দুক দিয়ে মার। এরপর চলে ১৭ রাউন্ড গুলি। ১২ জন আন্দোলনকারীর গুলি লাগে। এরমধ্যে ৯ জন মৃত্যু বরণ করেন। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন আরও ২ জন। এই দিনটি বরাক দিবস হিসেবে পালিত হয়। ভাষা আন্দোলনকে (Bengali Language Movement) স্মরণে রেখে জানানো হয় শ্রদ্ধা।

হত্যাকাণ্ডের পরের দিন ২০ মে আন্দোলনকারীরা শোকমিছিল করেন শহিদদের দেহ নিয়ে। এরপরেই অসম সরকার বাংলাকে সরকারি ভাষার মান্যতা দিতে বাধ্য হয়।

বাজারে লঞ্চ হল ৯টি JBL স্পিকার সহ Lenovo Tab Plus Gen 2 ট্যাবলেট

এক রিচার্জেই চলবে ৪টি সিম! ৭৫ জিবি ডেটা সহ নতুন ধামাকা প্ল্যান Jio-র

নীলগিরির জঙ্গলে লুকিয়ে বিরল পাখিরা! জেনে নিন কোথায় দেখা মিলবে এই ৫ দুর্লভ বিহঙ্গের?

‘এটা খুব সহজ ছিল না…’, ইরানের সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষরের পর যা বললেন ট্রাম্প

FIFA World Cup 2026: পানামাকে ১-০ গোলে হারাল ঘানা

৬,৫০০mAh ব্যাটারি ও ৪৪W ফাস্ট চার্জিং ফিচার-সহ আসছে Vivo T5 Lite 5G স্মার্টফোন

মাথার বালিশ কতদিন অন্তর বদলানো জরুরি? কী বলছেন অস্থিরোগ বিশেষজ্ঞরা?

৫ বছরের শিশুকে গণধর্ষণের পর জলে ডুবিয়ে হত্যা, প্রমাণ লোপাটে কাদায় পুঁতে রাখল ধর্ষকরা

পরমাণু অস্ত্রে নিষেধাজ্ঞা থেকে হরমুজ প্রণালি, ইরান-আমেরিকার শান্তি চুক্তিতে যা যা রয়েছে…..

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

পেশা নাকি প্যাশন? জেনে নিন কেরিয়ার ও ব্যক্তিগত জীবন ব্যালেন্স করার ৫ উপায়

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা