জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বাঙালির চিরাচরিত নিরামিষ পদগুলির মধ্যে অন্যতম হল কুমড়োর ছক্কা। পুজো-পার্বণ হোক বা বাড়ির সাধারণ নিরামিষ রান্না, গরম লুচির সঙ্গে এই পদটির জুড়ি মেলা ভার। মা-ঠাকুমার হাতের সেই পুরনো স্বাদ ফিরিয়ে আনতে খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন কুমড়ো আলুর এই বিশেষ পদ।

উপকরণ

পরিমাণমতো কুমড়ো, ৩টি মাঝারি আলু, পরিমাণমতো ভেজানো ছোলা, ২ টেবিল চামচ সর্ষের তেল, ১ চা চামচ পাঁচফোড়ন,২টি  শুকনো লঙ্কা,প্রয়োজনমতো কাঁচালঙ্কা, সামান্য  হিং, ½ চা চামচ হলুদগুঁড়ো, ½ চা চামচ জিরেগুঁড়ো,স্বাদমতো নুন ও চিনি,  পরিমাণমতো  নারকেলকোরা।

পদ্ধতি

প্রথমে কুমড়োর খোসা ছাড়িয়ে চৌকো বা ছক্কার মতো টুকরো করে কেটে নিন। আলুও একইভাবে কেটে রাখুন।কড়াইতে সর্ষের তেল গরম করে কুমড়োর টুকরোগুলি দিয়ে দিন। নুন ও হলুদ মিশিয়ে কুমড়ো ভালোভাবে ভেজে তুলে রাখুন।এবার ওই কড়াইয়ের তেলেই শুকনো লঙ্কা, তেজপাতা ও পাঁচফোড়ন দিয়ে ফোড়ন দিন। গন্ধ বেরোলে কেটে রাখা আলু দিয়ে ভাজতে শুরু করুন। আলু কিছুটা ভাজা হলে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা ও সামান্য হিং দিয়ে নাড়াচাড়া করুন।এরপর প্রয়োজনীয় মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। নারকেল কোরা দিয়ে কিছুক্ষণ ভেজে নিন। এবার ভেজে রাখা কুমড়ো কড়াইতে দিয়ে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে দিন।সামান্য জল, কাঁচালঙ্কা ও স্বাদমতো চিনি দিয়ে ঢেকে রান্না করুন। কুমড়ো ও আলু নরম হয়ে গেলে এবং ঝোল ঘন হয়ে এলে নামিয়ে নিন। তৈরি হয়ে যাবে সুস্বাদু কুমড়োর ছক্কা।গরম গরম লুচি, রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন এই সাবেকি বাঙালি পদ।

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

ফের প্যারোলে মুক্তি ধর্ষক বাবাজি রাম রহিমের, সাত বছরে ১৭ বার জেলের‌ বাইরে