পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

এবার তাঁর বিরুদ্ধে একজন কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও দাদাগিরি! ফের আইনি বিপাকে অভিনেতা তথা প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী (Soham Chakraborty)। এবার তাঁর বিরুদ্ধে একজন কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি এবং মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ উঠল। ওই কাঠমিস্ত্রি নিজেই অভিনেতার বিরুদ্ধে বেহালা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রাজ কাপুর শর্মা নামক ওই কাঠমিস্ত্রির অভিযোগ, সোহমের ফ্ল্যাটে কাঠের ফার্নিচারের কাজের জন্যে তিনি কন্ট্রাক্ট পেয়েছিলেন। কাজের জন্যে তাঁকে ৩০ হাজার টাকা অগ্রিম দেওয়া হয়েছিল। সেই বিশ্বাসে তিনি দেড় মাস কাজ করেন অভিনেতার ফ্ল্যাটে। কাজ শেষ হয়ে যাওয়ার পর অভিনেতার থেকে বাকি পারিশ্রমিক চান তিনি। কিন্তু অভিযোগ, টাকা দেওয়ার নামে বারবার তাঁকে ঘোরাতে থাকেন অভিনেতা। এরপর গত রবিবার সোহম চক্রবর্তীর বাড়ির এক নিরাপত্তারক্ষী তাঁকে ফোন করে দেখা করতে বলেন। আর তিনি সোমবার অভিনেতার বাড়িতে যান। সেখানে দীর্ঘক্ষণ বসিয়ে রাখার পরেও বকেয়া ৭৯ হাজার টাকা দিতে অস্বীকার করেন অভিনেতা। তাঁকে টাকা দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন অভিনেতা। কিন্তু তিনি টাকা না নিয়ে অভিনেতার বাড়ি ছাড়বেন না বলে দাবি করলে তাঁকে মারধর করা হয়। শুধু তাই নয়, তাঁর মোবাইল ফোনও কেড়ে নেওয়া হয়।

এরপরেই বেহালা থানায় গিয়ে সোহমের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন রাজ কাপুর শর্মা। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও প্রতিক্রিয়া জানাননি সোহম চক্রবর্তী। যদিও এই প্রথম নয়, এর আগেও সোহমের বিরুদ্ধে এক রেস্তোরাঁ মালিককে মারধরের অভিযোগ উঠেছি। তা ছাড়া পারিশ্রমিক নিয়ে ছবিতে অভিনয় না করার মত অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এই নিয়ে একটি প্রযোজনা সংস্থা অভিনেতার বিরুদ্ধে থানায় থানায় অভিযোগ জানিয়েছে। এবার নতুন করে কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। অভিযোগ প্রমাণিত হলে অভিনেতার কঠোর শাস্তি হবে বলে জানিয়েছেন মন্ত্রী দিলীপ ঘোষ।

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দুপুরের পর থেকে বদলাবে কলকাতার আবহাওয়া, কোন কোন জেলায় হবে বৃষ্টি?

বড় বিপদ থেকে রক্ষা! কাটোয়ায় রেল গেট খোলা দেখে হর্ন বাজান ট্রেন চালক, তার পর…

বারুইপুরে ব্যাঙ্কে টাকা জমা দিতে গিয়েই পর্দাফাঁস! ১০০ টাকার নোট সহ গ্রেফতার এক ব্যক্তি

রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় মৃত ৪