রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে একসঙ্গে গোদাবরী নদীতে ঝাঁপ গোটা পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, গত ১৬-১৭ অগস্ট মধ্যরাতে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে একসঙ্গে গোদাবরী নদীতে ঝাঁপ গোটা পরিবারের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, গত ১৬-১৭ অগস্ট মধ্যরাতে। যখন অন্ধ্রপ্রদেশের রাজামহেন্দ্রভারমের সড়ক-কাম-রেল সেতু থেকে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ দেন থিল্লাপুডি নুকারাজু নামে এক ব্যক্তি। ঘটনায় জেলেদের সহায়তায় ১০ বছরের নাতি বেঁচে গেলেও থিল্লাপুডি নুকারাজু, তাঁর স্ত্রী মীনা এবং মেয়ে সৌজন্যা মারা যান। এই ঘটনায় গোটা অন্ধ্রপ্রদেশ চমকে গিয়েছে। ঘটনায় তদন্তে নামে পুলিশ। এবং নুকারাজুর বাড়ি থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখান থেকেই একাধিক বিস্ফোরক তথ্য উঠে আসে। তিনি চিঠিতে  নাতির রাইফেল শুটিং কোচ শেখ সাদিক খানের নামে একাধিক তথ্য লিখে রেখে গিয়েছেন। অনেক তল্লাশির পর সম্প্রতি ওই রাইফেল শুটিং কোচকে গ্রেফতার করেছে পুলিশ।

সূত্রের খবর, পঞ্চায়েত রাজের সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন মৃত থিল্লাপুডি নুকারাজু। তার নাতির স্কুলের  রাইফেল-শুটিং প্রশিক্ষক ছিলেন অভিযুক্ত শেখ সাদিক। সেই সূত্রে নুকারাজু ও পরিবারের সঙ্গে আলাপ হয় সাদিকের। অভিযোগ, তার জামাই জগদীশ রেড্ডি কিছুদিন আগেই মারা গিয়েছিলেন। এরপরেই মেয়ে সৌজন্যাকে সাহায্যের আশ্বাস দেন সাদিক। তার সঙ্গে সম্পর্কে গড়ার প্রস্তাব দেন সাদিক। তা না মানলে সৌজন্যাকে হয়রানি করতে থাকে সাদিক। ওই রাইফেল শুটিং প্রশিক্ষক নুকারাজু ও তাঁর পরিবারকে অন্য ধর্মে ধর্মান্তরিত করতে বাধ্য করেছিলেন। এছাড়া মেয়েকে ব্ল্যাকমেইল করে লক্ষাধিক টাকা দাবি করেছিলেন। নয়তো মেরে ফেলার হুমকি দেন। এরপরেই হতাশগ্রস্থ হয়ে তিনি স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে আত্মহত্যার সিদ্ধান্ত নেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পারে, শেখ সাদিকের ধর্ম পরিবর্তন, চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন। রাইফেল শুটিংয়ের ট্রেনিংয়ের নামে তিনি এরকম কুকীর্তি করে বেরাতেন। এরপরেই পুলিশ নুকরাজুকে আত্মহত্যার প্ররোচনা, চাঁদাবাজি-সহ বিভিন্ন অভিযোগে খানের বিরুদ্ধে মামলা দায়ের করে তদন্তে নামে। পাঁচটি রাজ্য জুড়ে ব্যাপক তল্লাশির পর সম্প্রতি উত্তর প্রদেশের মিরাট থেকে ওই রাইফেল শুটিং কোচকে গ্রেফতার করে পুলিশ। তাঁকে ধরতে প্রায় ১০টিরও বেশি পুলিশ দল মোতায়েন করা হয়েছিল বলে পুলিশ জানিয়েছে। ফোনের ব্যবহার এবং ডিজিটাল লেনদেন এড়িয়ে চলা সত্ত্বেও তদন্তকারীরা খানের গতিবিধি শনাক্ত করতে সক্ষম হন। তাঁকে ট্রানজিট ওয়ারেন্টের মাধ্যমে অন্ধ্র প্রদেশে আনা হয়েছে। এই ঘটনায় বৃহত্তর ষড়যন্ত্র ও আন্তর্জাতিক যোগসূত্রের অভিযোগ তুলে আলাদাভাবে সিবিআই বা এনআইএ তদন্তের দাবি করেছেন বিজেপি নেতা বিজয়সাই রেড্ডি। জানা গিয়েছে, খান ১০ সদস্যের একটি দলের অংশ ছিলেন, যারা ধর্ম পরিবর্তন, চাঁদাবাজি, অস্ত্র সরবরাহ এবং দেশবিরোধী কার্যকলাপে জড়িত ছিল। 

রাজনীতি থেকে সন্ন্যাস নিচ্ছেন? বড় ইঙ্গিত নিতিন গড়কড়ির

চাকরি না পেয়ে আমেরিকায় আত্মঘাতী ভারতীয় পড়ুয়া, দেহ দেশে ফেরানোর আর্জি পরিবারের

দলবদল নিয়ে কাকলি-সুদীপ সহ ২০ বাগি সাংসদকে নোটিস ধরাল শীর্ষ আদালত

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের