WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

Share:

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ব স্বাস্থ্য সংস্থার শীর্ষ পদে এবার সৌদি আরবের প্রার্থী ড. হানান হাসান বালখি। ২০২৭ থেকে ২০৩২ সালের মেয়াদের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক পদে তাঁর নাম প্রস্তাব করেছে রিয়াদ। সোমবার আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নের কথা ঘোষণা করা হয়। বর্তমানে WHO-র পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করছেন হানান বালখি। জনস্বাস্থ্য থেকে শুরু করে সংক্রামক রোগ নিয়ন্ত্রণ, সংক্রমণ প্রতিরোধ, স্বাস্থ্য নিরাপত্তা এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। WHO-র দেশীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক তিন স্তরেই নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে বালখির।

এর আগে WHO-র অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্সবিষয়ক প্রথম সহকারী মহাপরিচালকের দায়িত্বও সামলেছেন তিনি। কর্মজীবনে জনস্বাস্থ্য রক্ষা এবং বিভিন্ন দেশের স্বাস্থ্যব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির জন্য একাধিক নীতি ও কর্মসূচি তৈরি এবং তা বাস্তবায়নের সঙ্গে যুক্ত ছিলেন। বালখিকে মনোনয়ন দেওয়ার মাধ্যমে WHO-র কার্যক্রমকে আরও শক্তিশালী করার বার্তা দিয়েছে সৌদি আরব। সদস্য দেশগুলির প্রয়োজন অনুযায়ী সংস্থার কাজকে আরও কার্যকর করে তোলা, প্রশাসনিক স্বচ্ছতা বাড়ানো এবং দক্ষতার সঙ্গে বৈশ্বিক স্বাস্থ্য সমস্যার মোকাবিলা করাই রিয়াদের অন্যতম লক্ষ্য বলে জানানো হয়েছে।

আরও পড়ুন: ২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

সৌদি সরকারের মতে, বর্তমান বিশ্বে স্বাস্থ্য নিরাপত্তার চ্যালেঞ্জ ক্রমশ বাড়ছে। সেই পরিস্থিতিতে দেশগুলিকে আরও শক্তিশালী, টেকসই এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় সক্ষম স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে WHO-র ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বালখির মনোনয়ন সেই দায়িত্ব পালনে সৌদি আরবের আস্থারই প্রতিফলন বলে দাবি করেছে দেশটি। একইসঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাস্থ্য সংক্রান্ত বহুপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার কথাও জানিয়েছে রিয়াদ। স্বাস্থ্য জরুরি পরিস্থিতির জন্য প্রস্তুতি বাড়ানো, সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং যাঁদের প্রয়োজন তাঁদের কাছে দ্রুত ও কার্যকর চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়ার মতো উদ্যোগে আরও সক্রিয় থাকার বার্তা দিয়েছে সৌদি আরব।

 

রাইফেল শুটিং প্রশিক্ষককে দায়ী করে স্ত্রী, মেয়ে, নাতিকে নিয়ে গোদাবরী নদীতে ঝাঁপ ইঞ্জিনিয়ারের

ডুরান্ড জয়ের পর সুখবর, ইস্টবেঙ্গলের ডিফেন্স মজবুত করতে যোগ দিলেন ক্রোয়েশিয়ার ফুটবলার

একঘেয়ে ঢ্যাঁড়শ খেয়ে ক্লান্ত? রোজকার খাবারে বানান এই বিশেষ পদ!

২৬ হাজার চাকরি বাতিল মামলায় যোগ্যদের স্বস্তি দিল সুপ্রিম কোর্ট

জলখাবারে থাকুক খাঁটি বাঙালিয়ানার স্বাদ! বানিয়ে নিন মিষ্টি কুমড়োর ছক্কা

সামান্য বচসা থেকে ভয়ঙ্কর পরিণতি! মিশনের ভিতরেই কেয়ারটেকারকে পিটিয়ে খুন, পলাতক নিরাপত্তাকর্মী

এক শিক্ষিকা নিয়েই চলছে প্রাথমিক স্কুল, আজব কাণ্ড পূর্ব বর্ধমানে

‘হেফাজতে নেওয়ার প্রয়োজন নেই’, অভিষেকের বিরুদ্ধে FIR সংক্রান্ত মামলায় নির্দেশ হাইকোর্টের

‘ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়’, ছাত্রীর হিজাব পরে স্কুলে যাওয়ার আর্জি খারিজ এলাহাবাদ হাইকোর্টের

বারুইপুরে বিজেপি কর্মী খুনে পাকড়াও পদ্ম শিবির থেকে সাসপেন্ড হওয়া নেতা

নিম্নচাপ সরে গেলেও বৃষ্টির বিরাম নেই, মঙ্গলবারও ভিজবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ

WHO-র শীর্ষ পদে হানান বালখিকে প্রার্থী করল সৌদি আরব

‘পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া রাজনীতি হয় না,’ বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

পারিশ্রমিক চাইতেই কাঠমিস্ত্রিকে মারধর, খুনের হুমকি! সোহমের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের