হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

Share:

নিজস্ব প্রতিনিধি: অসমের বঙাইগাঁওয়ের একটি হোটেলের ঘর থেকে উদ্ধার মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলে কর্মরত এক পুলিশ আধিকারিকের দেহ। মৃতের নাম খগেশ্বর রাভা। তিনি ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (DSP) পদে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার হোটেলের ঘর থেকে তার আংশিক পচন ধরা দেহ উদ্ধার হয়। কীভাবে তার মৃত্যু হল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৮ অক্টোবর বঙাইগাঁওয়ের হোটেল জাহ্নবী রিজেন্সির একটি ঘরে উঠেছিলেন খগেশ্বর। এরপর বেশ কয়েক দিন তার ঘর থেকে কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বৃহস্পতিবার হোটেলের কর্মীরা ঘর থেকে অস্বাভাবিক দুর্গন্ধ পেয়ে সন্দেহ করেন। দীর্ঘক্ষণ ঘরে কোনও নড়াচড়া না দেখে পুলিশে খবর দেন তারা। এরপর পুলিশ এসে ঘরের ভিতর থেকে ওই আধিকারিকের দেহ উদ্ধার করে। বঙাইগাঁওয়ের সিনিয়র সুপারিনটেনডেন্ট অফ পুলিশ নুমল মাহাতো জানিয়েছেন, প্রাথমিকভাবে স্বাস্থ্যজনিত সমস্যার কারণে ওই পুলিশ আধিকারিকের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বিষয়টি স্পষ্ট হবে।

আরও পড়ুন: স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। হোটেলের সিসিটিভি ফুটেজ, ফোনের কল ডিটেলস এবং হোটেলে কারা যাতায়াত করেছিলেন, সেই সংক্রান্ত নথি খতিয়ে দেখা হচ্ছে। মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা-ও তদন্ত করে দেখছেন আধিকারিকরা। এদিকে দেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্তের পরেই মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে