১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

Share:

নিজস্ব প্রতিনিধি: জ্যোতিষশাস্ত্রে শনিকে কর্মফলদাতা বলা হয়। মানুষের কর্ম অনুযায়ী ফল প্রদান করেন তিনি। শনির অবস্থান ও গতির পরিবর্তন তাই জ্যোতিষের বিচারে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। বিশেষ করে শনি বক্রী থেকে মার্গী হলে তার প্রভাব পড়তে পারে একাধিক রাশির জীবনে। কারও জীবনে আটকে থাকা কাজ এগোতে পারে, আবার কারও সামনে খুলে যেতে পারে আর্থিক উন্নতির নতুন রাস্তা।

আগামী ১১ ডিসেম্বর শনির মার্গী হওয়ায় তিনটি রাশির জাতক-জাতিকাদের জন্য বিশেষ শুভ যোগের ইঙ্গিত দেওয়া হচ্ছে। এই সময়ে কর্মক্ষেত্রে সাফল্য, আর্থিক লাভ এবং দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। কোন তিন রাশির জীবনে আসতে পারে এই ইতিবাচক পরিবর্তন?

কবে মার্গী হবে শনি?

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুযায়ী, চলতি বছর ১১ ডিসেম্বর মীন রাশিতে বক্রী অবস্থা কাটিয়ে মার্গী হবে শনি। গত ২৭ জুলাই থেকে শনির বক্রী দশা শুরু হয়েছিল। প্রায় সাড়ে চার মাস পর তাঁর গতির পরিবর্তন হতে চলেছে। জ্যোতিষ মতে, শনির মার্গী হওয়ার ফলে কাজের ক্ষেত্রে দীর্ঘদিনের বাধা কাটতে পারে। আর্থিক জটিলতা থেকেও স্বস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

কোন ৩ রাশির ভাগ্য খুলতে পারে?

মিথুন রাশি

মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য শনির মার্গী হওয়া ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিতে পারে। কর্মক্ষেত্রে দীর্ঘদিনের আটকে থাকা কাজ এগোতে পারে। যাঁরা চাকরি পরিবর্তনের চেষ্টা করছেন, তাঁদের সামনে নতুন সুযোগ আসতে পারে। ব্যবসায়ীদের পুরনো যোগাযোগ থেকে নতুন কাজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ধীরে ধীরে আর্থিক পরিস্থিতির উন্নতি হতে পারে।

সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের আর্থিক ক্ষেত্রে স্বস্তি আসতে পারে। কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়লেও তার সুফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসতে পারে আপনার কাজ। পুরনো কোনও যোগাযোগ থেকেও লাভবান হতে পারেন। তবে আয় বাড়ার পাশাপাশি খরচের দিকেও নজর রাখতে হবে। সঞ্চয়ের পরিকল্পনা করলে ভবিষ্যতে উপকার মিলতে পারে।

ধনু রাশি

ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য শনির দশা কর্মজীবনে নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। দীর্ঘদিন ধরে যে কাজগুলি আটকে ছিল, সেগুলি ফের শুরু হওয়ার সুযোগ রয়েছে। চাকরিজীবীরা নিজেদের পরিশ্রমের ভাল ফল পেতে পারেন। ব্যবসায়ীরাও নতুন পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ পেতে পারেন।

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া