অষ্টমীর পুজোর ভোগে এবার বানান পদ্মসন্দেশ, ছানা ছাড়াই তৈরি হবে সুস্বাদু মিষ্টি

Share:

নিজস্ব প্রতিনিধি: পুজোর দিনে বাড়িতে পছন্দের পদ রান্নার পাশাপাশি মিষ্টিমুখ না হলে কি আর উৎসব জমে? বিশেষ করে দুর্গাপুজোয় ভোগের থালায় মিষ্টির উপস্থিতি যেন বাড়তি আনন্দ এনে দেয়। তবে প্রতি বছর একই ধরনের মিষ্টি না বানিয়ে এবার স্বাদে আনুন একটু নতুনত্ব। ছানার বদলে দুধের ক্ষীর দিয়ে তৈরি করতে পারেন সুস্বাদু পদ্মসন্দেশ। বাইরে নরম দুধের ক্ষীরের প্রলেপ আর ভিতরে নারকেলের মিষ্টি পুর। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনই দুর্দান্ত। আগামিকাল সোমবার (১৯ অক্টোবর) মহাষ্ঠমীর  পুজোর ভোগে নিবেদন করা হোক কিংবা অতিথিদের আপ্যায়ন, দুই ক্ষেত্রেই মন জয় করবে এই ঘরোয়া মিষ্টি। খুব বেশি উপকরণ ছাড়াই সহজে বানিয়ে নিতে পারেন এই পদ্মসন্দেশ।

উপকরণ

দুধ – ১ লিটার

নারকেল কোরা – ১ কাপ

চিনি – স্বাদমতো

গুড় – ২-৩ টেবিল চামচ

এলাচ গুঁড়ো – আধ চা চামচ

ঘি – ১ চা চামচ

কেশর – সামান্য

পেস্তা ও আমন্ড কুচি – সাজানোর জন্য

প্রণালী 

প্রথমে একটি পাত্রে দুধ ঢেলে মাঝারি আঁচে বসিয়ে দিন। ক্রমাগত নাড়তে থাকুন । দুধ ঘন হয়ে ক্ষীরের মতো তৈরি হলে আঁচ বন্ধ করে ঠান্ডা হতে দিন। এবার কড়াইয়ে ঘি গরম করে তাতে নারকেল কোরা, গুড় ও সামান্য চিনি মিশিয়ে দিন। কম আঁচে নাড়তে থাকুন। নারকেলের পুর শুকনো ও আঠালো হয়ে এলে এলাচ গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। ক্ষীর ঠান্ডা হলে হাতে সামান্য ঘি মাখিয়ে অল্প অল্প করে নিয়ে গোল বা চ্যাপ্টা লেচি তৈরি করুন। এবার মাঝখানে আঙুল দিয়ে গর্ত করে নারকেলের পুর ভরে দিন। ক্ষীরের সাহায্যে পুর ঢেকে পদ্মফুলের মতো আকার দিন। উপরে পেস্তা, আমন্ড কুচি বা কেশর দিয়ে সাজিয়ে নিন। তৈরি পদ্মসন্দেশ কিছুক্ষণ ফ্রিজে রেখে ঠান্ডা করে পরিবেশন করুন।

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

প্যান্ডেল হপিংয়ে বেড়িয়ে ভিড়ে ফেঁসে গিয়েছেন? আতঙ্কিত না হয়ে যে বিষয়গুলি মাথায় রাখবেন

অষ্টমীর ভোগ বানানোর আগেই শিখে নিন প্রেশার কুকারে ফুলকো লুচি বানানোর সহজ উপায়

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

১১ ডিসেম্বর মার্গী হচ্ছেন শনিদেব, ৩ রাশির জাতকদের জীবনে আসবে টাকার জোয়ার

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া