আচারের ঝাঁঝে জমবে দুপুরের ভোজ! বানিয়ে নিন আচারি পনির পোলাও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিদিনের পোলাওয়ে যদি একটু অন্যরকম স্বাদ আনতে চান, তাহলে বানিয়ে ফেলতে পারেন আচারি পনির পোলাও। পনির,রঙিন ক্যাপসিকাম এবং আচারের মশলাদার স্বাদে তৈরি এই পদটি যেমন সুস্বাদু, তেমনই তৈরি করাও বেশ সহজ। দুপুরের লাঞ্চ কিংবা রাতের ডিনারে বানিয়ে নিন এই সহজ রেসিপি। 

উপকরণ

৩০০ গ্রাম পনির, ২কাপ চাল, ১ টেবিল চামচ তেল , ১-২ টেবিল চামচ লেবুর আচার, ৫টি গোলমরিচ, ১ চা চামচ জিরে, ১ চা চামচ মৌরি,১ চা চামচ  কালোজিরে, ১টি( কুচি করা) সবুজ ক্যাপসিকাম, ১টি (কুচি করা) হলুদ ক্যাপসিকাম,‌ ১টি ( কুচি করা) লাল ক্যাপসিকাম,‌১/২ কাপ টক দই,১ চা চামচ লঙ্কার গুঁড়ো,১/২ চা চামচ হলুদ গুঁড়ো,১-২টি তেজপাতা,স্বাদমতো নুন,সাজানোর জন্য ধনেপাতা।  

প্রদ্ধতি

প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে, কালোজিরে, গোলমরিচ, তেজপাতা ও মৌরি দিয়ে ফোড়ন দিন। মশলাগুলি থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে লঙ্কার গুঁড়ো ও হলুদ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। এরপর দই দিয়ে দ্রুত নাড়তে থাকুন, যাতে দই কেটে না যায়। এবার লেবুর বা কাঁচালঙ্কার আচার এবং স্বাদমতো নুন দিয়ে ১ থেকে ২ মিনিট ভালো করে কষিয়ে নিন। এরপর চাল, পনিরের টুকরো এবং তিন রঙের ক্যাপসিকাম কড়াইয়ে দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে নিন। এবার প্রায় ৩ কাপ জল দিয়ে আঁচ মাঝারি-কম করে রান্না করুন। পোলাও তৈরি হয়ে গেলে উপর থেকে কুচোনো ধনেপাতা ছড়িয়ে দিন। গরম গরম আচারি পনির পোলাও ঠান্ডা রায়তা, দই বা পছন্দের চাটনি সাথে  পরিবেশন করুন।

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

দিওয়ালির পরেই বিদেশের মাটিতে বসছে হায়দরাবাদ সানরাইজার্সের মালকিন কাব্যার বিয়ের আসর?

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’

৩৮২ কোটিতে বিক্রি ফেরারির প্রথম ইভি, কে হলেন গাড়ির মালিক?

‘ফরেস্ট গার্ড, রেঞ্জারদের পাঁচ হাজার টাকা করে বেতন বৃদ্ধি,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

বাজারে সবজির আকাল? বরবটি-চিংড়ির ভর্তাতেই দুপুরের মেনু হবে জমজমাট

তৃণমূলকর্মীর হেফাজতে মৃত্যুর ঘটনায় কড়া পদক্ষেপ শুভেন্দুর সরকারের, সিআইডির হাতে তদন্তভার

জাতিগত শংসাপত্র যাচাইয়ের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

পড়ুয়াদের দাবি মানলেন হেমন্ত সোরেন, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিল, তদন্তে CID

উলটপুরাণ! ‘বাটওয়ারা ১৯৪৭’-কে হারিয়ে বক্স অফিসে ঝড় তুলল ইমরানের ‘আওয়ারাপন ২’

শুধুমাত্র মেয়েদের জন্য, ঢাকার ৯ রুটে ছুটবে ডাবল ডেকার গোলাপি বাস

‘কমিউনিস্টরা আরশোলা-ছারপোকা তৈরি করে’, বিস্ফোরক দিলীপ ঘোষ