সুস্থ থাকতে চান! প্রতিদিন মাত্র ৫ মিনিটের এই অভ্যাসেই মিলবে সমাধান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শরীরচর্চার জন্য প্রতিদিন দীর্ঘ সময় জিমে কাটানো কিংবা কঠিন ব্যায়াম করা সবার পক্ষে সম্ভব হয় না। তবে দীর্ঘায়ু পেতে কিংবা অকালমৃত্যুর ঝুঁকি কমাতে প্রতিদিন মাত্র ৫ মিনিট দ্রুতগতিতে হাঁটাই যথেষ্ট হতে পারে এমনটাই জানিয়েছেন বিশেষজ্ঞরা। 

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ঘণ্টায় ৩ থেকে সাড়ে ৪ মাইল গতিতে অতিরিক্ত মাত্র ৫ মিনিট দ্রুত হাঁটলে আয়ু প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। যাঁরা সাধারণত শারীরিক পরিশ্রমে একদমই সক্রিয় নন, তাঁদের ক্ষেত্রে এই সামান্য বাড়তি হাঁটার সুফল আরও বেশি দেখা গেছে। মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রমের সময় ৫ মিনিট থেকে বাড়িয়ে ১০ মিনিট করলে, সব ধরনের মৃত্যুর ঝুঁকি প্রায় ১৫ শতাংশ পর্যন্ত কমে যায়। শরীরের জন্য প্রতিটি নড়াচড়াই গুরুত্বপূর্ণ। একটু সক্রিয় হলেই শরীরে নানারকম শারীরবৃত্তীয় পরিবর্তন ঘটে, যা রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায়, প্রদাহের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। এর ফলে হৃদ্রোগ ও ক্যানসারের মতো মারাত্মক দীর্ঘমেয়াদি রোগের ঝুঁকি বহুলাংশে কমে আসে।

কম সক্রিয় ব্যক্তিদের জন্য এই সামান্য বাড়তি শারীরিক কর্মকাণ্ডের সুফল আরও বেশি হতে পারে বলে জানিয়েছেন গবেষকেরা। বড় পরিবর্তন না এনে প্রতিদিনের জীবনে ছোট ও বাস্তবসম্মত অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শুরু করা উচিত। জীবনযাত্রায় এই পরিবর্তন আনতে শুরুতেই নিচের সহজ পদক্ষেপগুলো নেওয়া যেতে পারে। লিফটের পরিবর্তে সিঁড়ি ব্যবহার করা। কাছাকাছি কোনও গন্তব্যে রিকশা বা গাড়ি না নিয়ে হেঁটে যাওয়া। প্রতিদিন রুটিন করে মাত্র পাঁচ মিনিট একটু জোরে বা দ্রুতগতিতে হাঁটা। পাশাপাশি, সক্রিয় থাকার পাশাপাশি শরীর ও মনকে চাঙ্গা রাখতে দিনে অন্তত ৩০ মিনিট সম্পূর্ণ নিষ্ক্রিয় থাকা বা বিশ্রাম নেওয়াও স্বাস্থ্যের জন্য জরুরি।

 

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ