বাঁচবে গ্যাসের খরচ, শরীর ভাল রাখতে শসা দিয়ে বানান ৫ রকম স্যালাড

Share:

নিজস্ব প্রতিনিধি: এখন বেশিভাগ মানুষই স্বাস্থ্য সচেতন। শরীর  বাঁচিয়ে খাবার খেতেই পছন্দ করেন । তার উপর আবার আসছে  গরম। এই সময়ে একটু এদিক ওদিক হলেই শরীর খারাপ করে। তাই এই সময় কিছু জিনিস বেছে খাওয়া জরুরি। এখন আবার গ্যাসের সমস্যা রয়েছে। তাই সকালের টিফিন থেকে রাতের রান্না যা করতে হবে সবটাই বাঁচিয়ে।  তাই তেলমশলা দেওয়া খাবারের বদলে বেছে নিন  স্বাস্থ্যকর স্যালাড।  এক্ষেত্রে শসার জুরি মেলা ভার। বানিয়ে ফেলুন ৫ রকমের স্যালাড । 

শসা-দইয়ের ক্রিমি স্যালাড

প্রথমে শসা, টম্যাটো, ক্যাপসিকাম ভালো করে কেটে নিন।   গাজর ও বিনও  দিতে পারেন। প্রথমে সব্জি হালকা ভাপিয়ে তাতে এতে গোল গোল করে কাটা শসা মিশিয়ে দই ঢেলে দিন। এবার   প্যানে সামান্য তেল  গরম করে তাতে সর্ষে ফোড়ন দিন তাতে কারিপাতা, পেঁয়াজকচি, লঙ্কাকুচি দিয়ে নেড়ে    সব্জি ও শসার উপরে ঢেলে দিন। এতে  অনেক ক্ষণ পেট ভর্তি রাখবে । 

শসা ও পিনাট বাটার স্যালাড

লম্বা ফালি করে কাটা শসার সঙ্গে স্প্রিং অনিয়ন মিশিয়ে তাতে  ১ চামচ পিনাট বাটার, ১ চামচ ভিনিগার, সয়া সস ও গোলমরিচ  যোগ করুন। তাহলেই রেডি শসা ও পিনাট বাটার স্যালাড

শসা-ভুট্টার স্যালাড

কুচনো শসা, সেদ্ধ করা মিষ্টি ভুট্টার দানা, পেঁয়াজকুচি, লঙ্কাকুচি মিশিয়ে নিন। স্যালাডে স্বাদ বদলের জন্য কাঠবাদাম, সূর্যমুখীর বীজও দিতে পারেন। 

 গ্রিক স্যালাড

শসা কিউব করে কেটে নিন। যোগ করুন  টম্যাটো, পেঁয়াজ।   এই স্যালাড বানাতে পনির বা চিজ নিতে পারেন। যাঁরা চিজ দিতে পারেন। সেক্ষেত্রে পনির কিউব করে কেটে সামান্য মাখনে ভেজে  নিন। সব্জি কেটে নিয়ে উপরে অলিভ, ভাজা পনির ও সামান্য ধনেপাতাকুচি ছড়িয়ে দিন।  অলিভ অয়েল, লেবর রস ও অরিগ্যানো ব্যবহার করতে পারেন। ড্রেসিং যাঁরা চান না, তাঁরা শুধু নুন, লেবুর রস ও গোলমরিচ ছড়িয়েও খেতে পারেন। 

থাই ক্রাঞ্চি শসার স্যালাড

এটা টক-ঝাল-মিষ্টি স্বাদের স্যালাড। শসা  গোল গোল করে কেটে নিন।  চিনাবাদাম ভেজে নিন। তারপর শসার সঙ্গে লাল বা হলুদ বেল পেপার ভাজা চিনাবাদম ও খানিকটা ধনেপাতা দিন। কি কিছুটা লেবুর রস, মধু, সামান্য চিলি ফ্লেক্স ও সয়া সস ব্যবহার করতে পারেন। 

‘কৃষ ৪’-এর জন্যে ৫০০ কোটি টাকা দাবি হৃতিকের, বিতর্কে কী বললেন রাকেশ রোশন?

চিকেন-মাটন ছাড়া রকমারি সব্জি দিয়ে বানান সুস্বাদু লাহোরি কিমা

রানওয়েতে নামতেই বিস্ফোরণ, দুর্ঘটনায় মৃত্যু ২ পাইলটের

কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অরূপ বিশ্বাসের, গ্রেফতারি সময়ের অপেক্ষা

সোনা পাপ্পুর মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন শ্রেয়া পাণ্ডে

বাংলাদেশকে জোর ধাক্কা দিল শ্রীলঙ্কা সরকার, কী সিদ্ধান্ত নিল?

৩৮-এই সব শেষ, হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হরিয়ানভি গায়ক পেপসি শর্মা

বিতর্ক নিয়েই বক্সঅফিসে সুনামি! মুক্তির ৪ দিনে বিশ্বব্যাপী ২৩৩ কোটি আয় ‘পেড্ডি’র

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

নেপাল সীমান্ত থেকে ‘পুষ্পা’ জাহাঙ্গির খানকে গ্রেফতার করল এসটিএফ

মহিলা সাংবাদিকের প্রশ্নে বেজায় চটলেন ট্রাম্প, সাক্ষাৎকারের মাঝপথে যা করলেন…

হাড়োয়ায় গরু পাচার রুখলেন বিজেপি নেতা, গ্রেফতার ১