লাগবে না আদা-রসুন, সপ্তাহ শেষে বানিয়ে ফেলুন জিভে জল আনা আচারি চিকেন

Share:

নিজস্ব প্রতিনিধি:  বড়দিন থেকে বর্ষবরণ এই এক সপ্তাহ দেদার খাওয়া দাওয়া-হই হুল্লোড় চলে। কেউ বাইরে খেতে যান তো আবার কেউ বাড়িতেই আসর বসান। সামনেই রয়েছে আবার উইকেন্ড। বাড়িতে বন্ধু-বান্ধব অতিথিদের নিয়ে বসবে আসর। সেখানেই ডিনারে পাতে রাখতে পারেন আচারি চিকেন। কীভাবে বানাবেন রইল রেসিপি।

উপকরণ

মুরগির মাংস ১ কিলোগ্রাম

পেঁয়াজ কুচোনো ৫টি

টম্যাটো কুচোনো ২টি

শুকনো লঙ্কা ২টি

পাঁচফোড়ন ১ চা চামচ

আমচুর মশলা ২ চা চামচ

শুকনো লঙ্কাগুঁড়ো ২ চা চামচ

সর্ষের তেল ৫ টেবিল চামচ

 পদ্ধতি

আগে মাংস ভালো করে ধুয়ে নিন। তারপর কড়াইয়ে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন  দিন। এবার  তাতে পেঁয়াজকুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিন। বাদামি হয়ে এলে অল্প নুন ছড়িয়ে দিন। পেঁয়াজ ভাজা হয়ে এলে   টম্যাটোর টুকরো দিয়ে দিন। উপর থেকে ছড়িয়ে দিন শুকনো লঙ্কার গুঁড়ো। মশলা কষে তেল ছেড়ে এলে  মাংসগুলি কড়াইয়ে দিয়ে দিন। বেশ কিছুক্ষণ ধাকা দিয়ে রাখুন। পেঁয়াজ আর মাংসের জল ছেড়ে এলে ।  কড়াইয়ে আমচুর মশলা দিয়ে দিন। ভালো করে আবারও কষিয়ে নিন। স্বাদমতো নুন  দিন। আঁচ বন্ধ করে  রাখুন কিছুক্ষণ।  রুটি বা ভাতের সঙ্গে পরিবেশন করুন আচারি চিকেন।

আপনার কি এই ব্যাঙ্কের ক্রেডিট কার্ড আছে? ১৫ জুন থেকে বদলাচ্ছে একাধিক নিয়ম…

শহরে আর কিছুক্ষণের মধ্যেই তুমুল ঝড়-বৃষ্টির পূর্বাভাস, জারি কমলা সতর্কতা

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ