গরমে রান্নাঘরে থাকতে না চাইলে আগুন ছাড়াই বানিয়ে নিতে পারেন এই ৪ খাবার

Share:

নিজস্ব প্রতিনিধি :  প্রচন্ড গরমে রান্নাঘরে থাকতে ভাল লাগছে না ? অথচ চটাপটা খেতে মন চাইছে! কোন ঝামেলা ছাড়াই তবে পাখার তলে বসে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর এই চার খাবার। এই খাবারে তেমন তেল মশলা থাকে না, ফলে গরমে হজমের চিন্তা গায়েব। অতি সহজে বানানো যায়। জেনে নিন কোন কোন খাবার আর কীভাবেই বা বানাবেন।

পনির চাট স্যালাড :  আপনি কী জানেন পনির চাট স্যালাড স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আর এটা খেতেও ভীষণ সুস্বাদু। ঝটপট সহজেই বানিয়ে নেওয়া যায়। এটি বানাতে গেলে পনিরের টুকরো, অঙ্কুরিত ছোলা, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লেবুর রস, লেটুস পাতা, ভেজানো মটর দিয়ে মিক্স করে নিতে পারেন। স্বাদ বাড়াতে এর সঙ্গে থেতো করা রসুন ও সামান্য সরষের তেল মিশিয়ে নিতে পারেন। এরপর লবন ও গোলমরিচের গুঁড়ো গিয়ে পরিবেশন করুন।

স্যান্ডউইচ : পাউরুটি, বিভিন্ন সবজি, শসা, গাজর, ক্যাপসিকাম, টমেটো, পালং শাক, মেয়োনিজ, সস, জল ঝরানো টক দই দিয়েও খুব সহজেই স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। এটি খুব স্বাস্থ্যকর এবং টেস্টিও।

শসার স্যালাড :  শসা, লেটুস পাতা, পেঁয়াজ কুচি, মটরশুঁটি, নুন, গোলমরিচ, লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। গাজর হালকা ভাপিয়েও নিতে পারেন চাইলে। এরপর ছোট ছোট টুকরো করে মিশিয়ে নিন। সামান্য বাঁধাকপি পাতা আর কাসুন্দি মিশিয়ে নিলেই তৈরি শসার স্যালাড।

স্প্রাউটস চার্ট : ছোলা আর মুগ ভিজিয়ে রাখতে হবে। এরপর এগুলোকে শুকনো করে রাখলেই অঙ্কুর বেরিয়ে যাবে। এবার এই অঙ্কুরিত মুগ, ছোলা, পেঁয়াজ কুচি, শসা কুচি, টমেটো, কাঁচালঙ্কা, শসা সব একসঙ্গে কুচিয়ে স্বাদমতো নুন আর লেবুর রস ছড়িয়ে নিলেই তৈরি চাট।

বিমানবন্দরে আমির-গৌরীর ছবি তুলতেই ভয়ে শিউরে উঠল নায়কের সৎ-ছেলে, কী এমন ঘটল?

পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

একই পরোটার মধ্যে পাবেন চার রকমের স্বাদ, কীভাবে বানাবেন জেনে নিন

অস্ত্রভাণ্ডার শক্তিশালী করতে চিন থেকে অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম কিনছে ইরান

স্বাদ ও স্বাস্থ্যের পারফেক্ট কম্বিনেশন, বানিয়ে ফেলুন তেল ছাড়া লেমন সয়াবিন

IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

‘শুনানি’ চলাকালীন আরশোনা যাবে না কোনও অডিও, নির্দেশ সুপ্রিম কোর্টের

আরশোলাদের সংসদ অভিযানে দিল্লি পুলিশের ‘জুলুম’ নিয়ে সাফাই নাড্ডার

ভারত-চিনের ওপর ১০০ শতাংশ শুল্কের প্রস্তাব আমেরিকার

দক্ষিণবঙ্গে দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টির পূর্বাভাস, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির আশঙ্কা

মাথার দাম ছিল ১ কোটি! ধানবাদ থেকে গ্রেফতার পলিটব্যুরোর শেষ জীবিত সদস্য মিসির বেসরা

নিউটাউনে রহস্যমৃত্যু! পরোটার দোকান থেকে উদ্ধার মৃতদেহ

অনুব্রত ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ীর আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা!

ফের নলহাটিতে পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার বিপুল বিস্ফোরক, ছিল নাশকতার ছক?