পুলিশের ভয়ে চুরির গয়না ও নগট টাকা ফিরিয়ে দিল চোরেরা! তাজ্জব কাণ্ড নদিয়ায়

Share:

নিজস্ব প্রতিনিধি: চুরির পর পুলিশের ভয়ে গয়না ও নগদ টাকার কিছুটা ফিরিয়ে দিয়ে গেল চোর! এমনই চাঞ্চল্যকর অথচ কৌতুহলি ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুরের রামনগর মিস্ত্রিপাড়ায়। গত, সোমবার রাত ১০টা নাগাদ ওই এলাকার বাসিন্দা চায়না বিবিদের বাড়িতে চুরি হয়। চোরেরা নগদ টাকা ও গয়না নিয়ে চম্পট দিয়েছিল। তারপরেই বিষয়টি সামনে আসতে, শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন চায়না বিবি ও তাঁর পরিবারের সদস্যরা। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে পুলিশ। কাল বিলম্ব না করে ঘটনার তদন্তে নেমে এক স্থানীয় যুবককে গ্রেফতার করেন তদন্তকারীরা। তাকেই জিজ্ঞাসাবাদ করে। তার মধ্যেই গতকাল, মঙ্গলবার রাতে চায়না বিবির কন্যা ঘরে ঝাড়ু দেওয়ার সময় দেখতে পায় যে কালো চিনা কাগজের একটি মোড়ক পড়ে রয়েছে। কাগজটি খুলে ভিতরে উদ্ধার হয় নগদ অর্থ,২,৭৬০ টাকা ও চুরি যাওয়া সোনার গয়নার একটি অংশ।

আরও পডুন: IIT-তে ভর্তি হতে না পেরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট হ্যাক, গ্রেফতারের বদলে পেলেন বিরাট সুযোগ

গোটা বিষয়টি পুলিশকে জানান চায়না বিবি। প্রশাসন ও পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পুলিশের কড়া তৎপরতা ও চাপের কারণেই দুষ্কৃতীরা খোয়া যাওয়া জিনিস ফেলে রেখে যেতে বাধ্য হয়েছে। বাকি জিনিসও পুলিশ দ্রুত উদ্ধার করে দেবে বলে আমরা আশাবাদী। প্রশাসনকে আমাদের আন্তরিক ধন্যবাদ।’ পুলিশ সূত্রে খবর, চুরি যাওয়া বাকি গয়না উদ্ধারও করা হবে। কিন্তু কে বা কারা সেই চুরি যাওয়া গয়না ফেরত দিল? সূত্রের খবর, গতকাল, মঙ্গলবার সন্ধ্যায় রামনগর মিস্ত্রিপাড়ায় এক মহিলাকে ঘোরাঘুরি করতে দেখা গিয়েছিল। ওই মহিলাকে কেন্দ্র করে সন্দেহ বাঁধে এলাকাবাসীর। উনি যখন এলাকায় ঘুরে বেড়াচ্ছিলেন তখন বিদ্যুৎ সংযোগ ছিল না। চায়না বিবিদের ঘরের দরজাও খোলা ছিল বলে জানা গিয়েছে। তখনই কেউ চুরি যাওয়া গয়না ও নগদ অর্থের একাংশ ছুড়ে বাড়িতে ফেলে দেয়। পুলিশের অনুমান, ওই মহিলাই এই কাজটি করেছেন। চুরির সঙ্গে তার কী সম্পর্ক রয়েছে, তাও খতিয়ে দেখছে পুলিশ।

ভোজন রসিকদের জন্যে সুখবর! মিলিনিয়াম পার্কে দু’দিন ব্যাপী খাদ্যমেলার আয়োজন রাজ্য সরকারের

শ্বশুরবাড়িই ছিল পাক গুপ্তচরের গোপন ডেরা! ধৃত শফিকুলকে ঘিরে তদন্তে চাঞ্চল্যকর তথ্য

‘ছেড়ে যেও না’, প্রতিবেশী ভারতীয় দম্পতিকে হাত ধরে অনুরোধ মার্কিন মহিলার, ভাইরাল ভিডিও

মুম্বইয়ে স্বাধীনতা দিবস পালন অক্ষয়ের, খালি পায়ে ‘তেরঙ্গা’ উত্তোলন নায়কের, ভাইরাল ভিডিও

১০৪ ফুট উচ্চতার ‘তেরঙ্গা’ উত্তোলন করে নজির গড়ল অশোকনগর

গান্ধিঘাটে চরকা কেটে আত্মনির্ভর ভারত গড়ার ‘বার্তা’ রাজ্যপালের

‘ভাল তৃণমূলরা বাড়িতেই বসে থাকুন, বিজেপিতে স্থান নেই,’ সাফ জানালেন শমীক

টুলু-কাণ্ডে গ্রেফতার সরকারি কর্মচারী, বাড়িতে মিলল জমির দলিল

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

বাধ সাধল আবহাওয়া, স্বাধীনতা দিবসে সুন্দরবন সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

স্বাধীনতা দিবসে ঋত তৃণমূলের ‘কাছাকাছি’ কালীঘাটপন্থী বিধায়ক কুণাল ঘোষ, জল্পনা

বেজোসের সঙ্গে হাত মিলিয়ে Liverpool কিনলেন শিল্পপতি লক্ষ্মী মিত্তলের জামাই