পুজোর বিকেলে বানিয়ে নিন বাদশাহী স্টাইলে অপূর্ব স্বাদের এই পরোটা

Share:

নিজস্ব প্রতিনিধি : পুজো আসতে আর বেশি দেরী নেই। পুজোর ঘন্টা বেজেই গেছে। এইসময় বাড়িতে আড্ডা তো হয়েই থাকে। পরিবারের আড্ডায় নতুনত্ব আনতে চান ? তাহলে বানিয়ে নিতে পারেন নতুন পদ।  তবে কি দিয়ে বানাবেন ভাবছেন ? চিকেন আছে চিন্তা নেই। এই পদেও থাকবে চিকেনের ছোঁয়া। চিকেনের সঙ্গে থাকবে একটু নারকেলের যোগ ব্যস হয়ে গেল ‘বাদশাহী নারকেলি চিকেন পরোটা’। এই পরোটা সুদূর অতীত থেকে চলে আসছে। রাজা মহারাজারা এইভাবেই পরোটা খেত। এর ভেতরে থাকতো মাংসের পুর। এই পরোটা একবার খেলে জিভে লেগে থাকবে। অন্যদিকে পেট ও মন দুটোই ভরবে। তবে আর দেরি কেন! জেনে নিন বানাবেন কীভাবে।

উপকরণ : ২০০ গ্ৰাম বোনলেস চিকেনে, ২ কাপ কোরানো নারকেল, ১ টেবিল চামচ রসুন বাটা, ৩ টেবিল চামচ পোস্ত, ২ কাপ ময়দা, চিনি, গ্ৰেড করা গাজর, চৌকো করে কাটা ক্যাপসিকাম কুচি, চৌকো করে কাটা টমেটো কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, সুইট কর্ণ, ২ টো  পাতিলেবু,পরিমাণ মতো লবন, সাদা তেল, গোলমরিচ গুঁড়ো, চিজের কিউব

প্রণালী :  প্রথমে ২ কাপ ময়দা,পরিমাণ মত চিনি ও লবন দিয়ে ভালো করে মিশিয়ে ৩ চামচ মত সাদা তেল মিশিয়ে ময়ান দিয়ে, অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে ১৫ মিনিটের জন্য ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে।

এবার একটি মিক্সার গ্ৰাইন্ডারের কন্টেইনার এর মধ্যে বোনলেস চিকেনে, ৩ টেবিল চামচ পোস্ত, কাপ নারকেল কোরানো ও ৩ টেবিল চামচ সাদা তেল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিতে হবে, প্রয়োজন হলে, সামান্য জলও দিতে পারেন পেস্টের মধ্যে।

এবার একটি পাত্রে এই চিকেনের পেস্ট ঢেলে,৩ টেবিল চামচ লেবুর রস, পরিমাণ মতো লবন ও ১ চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

এবার মেখে রাখা ময়দা থেকে চারটি সমান লেচি কেটে নিতে হবে। প্রথমে একটি লেচি গোল পরোটার আকারে বেলে নিয়ে তুলে রাখতে হবে। এবার অপর একটি লেচি বেলে নিয়ে, এরমধ্যে চিকেনের পেস্ট লাগিয়ে নিয়ে, উপর থেকে গ্ৰেড করা গাজর, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি সুইস কর্ণ ও সামান্য লবন ছড়িয়ে, একেবারে উপরে চিজ গ্ৰেড করে দিয়ে, আগে বেলে রাখা পরোটা দিয়ে ঢেকেভালো করে বন্ধ করে দিতে হবে যাতে ভিতরের পুর বেরিয়ে না যায়। একেবারে উপরে ধনেপাতা দিয়ে সাজিয়ে নিতে হবে।

এবার একটি গ্যাস ওভেন জ্বালিয়ে নি। গ্যাসের ফ্লেম রাখবেন লো টু মিডিয়ামে। এবার একটি ননস্টিক প্যান গরম করে তাতে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিন। তেল গরম হলে এই পরোটা খুব ভালো করে দু দিক ভেজে নিতে হবে। একই ভাবে অপর পরোটাটিও তৈরি করে নিতে হবে। এইভাবে পরোটাগুলো বেলে নিন। তেলে দুই দিক ভেজে নিন এক এক করে।

এবার এই পরোটা মনের মতো সাজিয়ে, ইচ্ছে মতো সস বা চাটনি সহযোগে পরিবেশন করতে পারেন।

মাওবাদী মুক্ত দেশ, রাজ্যসভায় জানাল শাহের মন্ত্রক

নোংরা হাতে খাবার পরিবেশন, রেগে এক কোপে বৌদির ধড়মুণ্ডু আলাদা করল দেওর

মিড ডে মিলে পড়ুয়াদের পাতে এবার চিকেন বিরিয়ানি? মুখ্যমন্ত্রীর অনুমোদনের অপেক্ষা

হেল্পলাইন নম্বর চালু করতেই অন্নপূর্ণা যোজনা নিয়ে ভুরি ভুরি অভিযোগ, খতিয়ে দেখছে নবান্ন

চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা জানালেন অজিঙ্কা রাহানে

পাক সেনা ছাউনিতে আত্মঘাতী জঙ্গি হামলা, নিহত ১৫

জাপানের ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৮, এখনও চলছে উদ্ধারকাজ

গ্রিসে ভয়াবহ দাবানল, আগুন নেভাতে গিয়ে প্রাণ হারালেন ৩ দমকলকর্মী

সকাল থেকেই ঝেঁপে বৃষ্টি শহরে, দক্ষিণ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় দুর্যোগের সম্ভাবনা

‘ওদের উচিত শিক্ষা দেওয়া হবে’, ট্রাম্পের চরম হুমকির পরেই ইরানের ওপর আমেরিকায় ভয়াবহ হামলা

১ অগস্ট থেকে বদলাচ্ছে ৫ নিয়ম! পকেটে টান পড়বে মধ্যবিত্তের।

রাস্তার মধ্যে ঘুরে বেরাচ্ছে পাঁচটি কুমির, আতঙ্কে ঘুম উড়ল স্থানীয়দের

কন্যা সন্তানের জন্ম দিল ধর্ষণের শিকার ১১ বছরের নাবালিকা, কোথায় ঘটল?

অবশেষে গ্রেফতার মিনার মণ্ডল, উদ্ধার নগদ টাকা ও সোনা, মোট মূল্য প্রায় ৫০ কোটি